চলছে ব্যাডমিন্টন তারকা সাইনার বায়োপিক তৈরির প্রস্তুতি সাইনার চরিত্রে কাজ করবেন পরিণীতি চোপড়া প্রথমে সাইনার চরিত্রের জন্য বাছা হয়েছিল শ্রদ্ধাকে ছবির প্রস্তুতিপর্বেই গুরুতর আহত হন পরিণীতি

বি-টাউনে চলছে ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিক তৈরির প্রস্তুতি। সেই ছবিতে সাইনার চরিত্রে কাজ করবেন পরিণীতি চোপড়া। প্রথমে অবশ্য সাইনার চরিত্রের জন্য বাছা হয়েছিল শ্রদ্ধা কাপুর-কে। তবে কাজের জন্য ডেট না মেলায় এই কাজ ছেড়ে দেন শ্রদ্ধা। পরে সাইনার চরিত্রের জন্য বাছা হয় প্রাণবন্ত পরিণীতি-কে। ছবির চরিত্রকে পর্দায় বাস্তবায়িত করার জন্য চলছিল পরিণীতি-র ব্যাডমিন্টন প্রশিক্ষার প্রস্তুতি। সেই প্রস্তুতিপর্বেই গুরুতর আহত হন পরিণীতি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
View post on Instagram

ব্যাডমিন্টন প্রস্তুতিপর্বে ঘাড়ে গুরুতর চোট পান বলিউডের পরি। পরিণীতির ব্যাডমিন্টন প্রশিক্ষণের জন্য উপস্থিত ছিলেন সাইনার পুরও দলও। তার মধ্যেই আসাবধানতা বশতঃ ঘটে এই দুর্ঘটনা। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায়, ঘাড়ে বেল্ট লাগানো একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে পরিণীতি লিখেছেন, 'সাইনার পুরও দল ও আমি এতটাই সাবধানতার সঙ্গে এই কাজটি করছিলাম তার মধ্যে আমার এই আঘাত পাওয়া উচিৎ হয়নি। ব্যাডমিন্টন খেলা শুরু করার আগে যতটা প্রয়োজন বিশ্রাম নেব।'

View post on Instagram

সম্প্রতি, পরিণীতি চোপড়া সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন যে তিনি সাইনার বায়োপিকে কাজ শুরু করবেন। সেই সুবাদে সাইনার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। তার মধ্যেই এই চোটের কারনে আপাতত বন্ধ রাখতে হয়েছে এই বায়োপিকের প্রস্তুতিপর্বের কাজ। সাইনা হয়ে ওঠা কতটা কঠিন তা প্রস্তুতিপর্বেই বুঝতে পেরেছেন পরি। সেই মত প্রস্তুতি নিয়ে সুস্থ হয়ে আবারও কাজে ফিরুন এটাই আশা করছেন পরিণীতি ভক্তরা।