প্রকাশ্যে সাহো ছবির নতুন পোস্টারপরিবর্তিত ছবি মুক্তির দিনের উল্লেখঅ্যাকশন ছবির পোস্টারে নয়া লুক প্রভাস-শ্রদ্ধারবর্তমানে পায়ে চোট নিয়ে বাড়িতে শ্রদ্ধা কাপুর

প্রকাশ্যে এল সাহো ছবির নতুন পোস্টার। ১৫ই অগাস্ট ছবি মুক্তির কথা থাকলেও বাটলা হাউস ও মিশন মঙ্গল-এর সঙ্গে টক্কর এড়াতে ছবি মুক্তি পেতে চলেছে ৩০ শে অগাস্ট। কয়েকদিন আগে সেই নিয়ে জোড় জল্পনার শোনা গেলেও সেই সিদ্ধান্তেই অনড় থেকে এবার প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার। এখানে অ্যাকশন লুকে ধরা দিল প্রভাস ও শ্রদ্ধা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

View post on Instagram

বলিউডে বর্তমানে এই জুটিকে নিয়ে চর্চা তুঙ্গে। এর আগে অ্যাকশন ছবিতে অভিনয় করতে দেখাগিয়েছে শ্রদ্ধা কাপুরকে। কিন্তু এইন ছবিতে রীতিমতন বন্দুক হাতে কাঁপিয়ে দিলেন শ্যুটিং ফ্লোর। বিপরীতে যখন বাহুবলি তখন আর ভয় কী! দেবসেনার হাতের তীর যেমন চলেছিল একমুহুর্তে, তেমনই বন্দুক ধরে পাঙ্গা নিলেন শ্রদ্ধা। সেই ছবিই ধরা দিল সাহো-র নতুন পোস্টারে। 
ইতিমধ্যে মুক্তি পেয়েছে এই ছবির নতুন গান সাইকো সাইয়া। সেখানেই তালে তাল মিলিয়ে নজর কাড়লেন শ্রদ্ধা কাপুর। যদিও দুটি দুটি ছবির কাজ নিয়ে এখন বেজায় ব্যাস্ত বলিউডের এই কন্যা। 

আরও পড়ুনঃ এতটা স্বাভাবিক সম্পর্ক! কৌতুহলের জেরেই তল্লাশি কঙ্গনার, পড়ুন ছবির রিভিউ

সম্প্রতি সাহো ছবির কাজ শেষ করে আবারও স্ট্রিট ডান্সার থ্রিডি ছবির কাজে হাত দিয়েছিলেন তিনি। মুম্বইতেই চলছিল ছবির শেষ অংশের শ্যুটিং, সেখানেই পায়ে চোট পেয়ে বর্তমানে বিশ্রামরত শ্রদ্ধা। আপাতত তিনি এখন সাহো ছবির প্রচার কাজেই হাত দিয়েছেন।