অভিনয় জগতে আসার কথা কখনও ভাবেননি রানি ছোট থেকে ইচ্ছে ছিল ফ্যাশন ডিজাইনার হওয়ার পরিস্থিতির কবলে পড়ে অভিনয় জগতে আসা রোম্যান্স শিখিয়েছিলেন তাঁকে শাহরুখ 

বলিউডে পা রাখার সময় পর্যন্ত রানি মুখোপাধ্যায়ের কাছে স্পষ্ট ধারনা ছিল না অভিনয় সম্পর্কে। তিনি মনে করতেন যে তাঁকে ভালো দেখতে নয়। যার ফলে নিজে যে কোনওদিন অভিনয় জগতে আসবেন সে কথা ভাবতেই পারতেন না। ছোট থেকেই তাঁর ইচ্ছে ছিল ফ্যাশন ডিজাইনার হওয়ার। কিন্তু আর্থিক পরিস্থিতি ও মায়ের পরামর্শেই তিনি সিদ্ধান্ত বদল করেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ'ক্রিমিনাল কণিকা কাপুর', বলিউড গায়িকাকে হেফাজতে নেওয়ার দাবি সোশ্যাল মিডিয়ায়

আরও পড়ুনঃ'২০ বছর হয়ে গেছে, এখনও দম্ভ কমেনি', প্রকাশ্যে কাজলকে তোপ রানির

প্রথম থেকেই ক্যামেরার সামনে সাচ্ছন্দ ছিলেন না রানি মুখোপাধ্যায়। তাঁর প্রথম অডিশন খুব খারাপ হওয়ায় তিনি স্থির করেছিলেন যে অভিনয় স্কুলে ভর্তি হবেন। পাশাপাশি নিজের আত্মবিশ্বাস ফেরাতে অভিনয় চর্চা শুরু করেন। কিন্তু রোম্যান্টিক দৃশ্যে শ্যুটিং করতে বেশ অসুবিধে হত তাঁর। বার বার এই কথা জানিয়েছিলেন তিনি। একাধিক সাক্ষাৎকারেও কেরিয়ারের প্রথম জীবনের কথা শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুনঃ'বাড়ি সব থেকে নিরাপদ স্থান', করোনা সতর্কতায় সরব বিরুষ্কা

চলছিল ছিল কুচ কুচ হোতা হ্যায় শ্যুটিং। তখন রানি মুখোপাধ্যায়ের বয়স মাত্র ১৭ বছর। এক গানের শ্যুটিং-এ দেখা যায় রানি মুখোপাধ্যায়কে চুম্বন করতে আসে শাহরুখ। শ্যুটিং চলাকালিনই পিছিয়ে গিয়েছিলেন রানি। তাঁকে সেই পরিস্থিতিতে সামলেছিলেন শাহরুখ খান। শিখিয়েছিলেন রোম্যান্স কি করে করতে হয়। সম্প্রতি কুচ কুচ হোতা হ্যায় ছবির ২০ বছর পূর্তীতে তা প্রকাশ্যেই জানান রানি।