সলমন খান জানিয়েছেন তিনি খেতে ভালবাসেন। সবকিছুই খান তিনি। তবে গরু ও শুকরের মাংস তিনি খান না বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। 

সলমন খান- বলি-স্টারদের মধ্যে অন্যতম। অনুগামীর সংখ্যা অসংখ্য। ভক্তরা তাঁকে এক ঝলক দেখার জন্য মরিয়া হয়ে ওঠে। দিওয়ালি বা ইদ নিজের বাড়ি থেকে ভক্তদের দেখা দেন সলমন খান। সেই অল্প সময়েক জন্য বহু ভিড় জমান প্রচুর মানুষ। ভক্তরা তাঁর সম্পর্কে সর্বদাই অনেক কিছু জানতে চান। বিশে করে সলমন খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে আগ্রহ তুঙ্গে। সেইমত গুগল সার্চও করেন অনেকে। কিন্তু সেখানে তেমন উত্তর সবসময় পাওয়া যায় না। আর আর দেরি না করে ভাইজান নিজেই গুগল সার্চের প্রশ্নগুলির প্রিন্ট আউট বার করে উত্তর দিয়ে দিলেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কী কী বললেন সলমন খান- খাওয়াদাওয়া থেকে সম্পর্ক- এককথায় সবেরই উত্তর দিলেন। নিজেই প্রশ্ন পড়লেন আর নিজেই তাঁর উত্তর দিলেন। খাওয়া থেকে অবসর - ব্যক্তিগত জীবন নিয়েই গুগলের প্রশ্নগুলির উত্তর দিলেন তিনি।

সলমন খান জানিয়েছেন তিনি খেতে ভালবাসেন। সবকিছুই খান তিনি। তবে গরু ও শুকরের মাংস তিনি খান না বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। কার সঙ্গে সম্পর্ক রয়েছে সলমন খানের- এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন। জানিয়েছেন সলমন খান সর্বদাই সম্পর্কের মধ্যে থাকেন। তবে কার সঙ্গে সম্পর্ক - তার উত্তর অবশ্য দেননি। প্রশ্ন ছিল ছুটিতে কী করেন সলমন । সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সলমন দেখিয়েছেন, টিশার্টের চিল লেখা দেখিয়ে দিয়েছেন। সলমন খান কী পছন্দ করেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি স্পষ্ট করে বলেছেন তিনি আনুগত্য সবথেকে বেশি পছন্দ করেন। 

অনুগামীদের কাছে সলমন ও শাহরুখ চির প্রতিদ্বন্দ্বী। তাই সলমন ও শাহরুখের সম্পর্ক কেমন সেই প্রশ্নও রয়েছে গুগলে। তার উত্তর দিতে গিয়ে ভাইজান জানিয়েছেন, তাঁর ও শাহরুখ খানের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। 

বর্তমানে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার থ্রি-র শ্যুটিং এ ব্যস্ত রয়েছেন সলমন খান। পাশাপাশি হোম প্রোডাকশান কভি দিওয়ালি কভি ইদ-এর কাজ শুরু হয়েছে। তাই রীতিমত ব্যস্ত রয়েছেন তিনি।