শ্রেয়ার পরিবারে খুশির মেজাজ পুত্র সন্তানের ছবি আনলেন সামনে  পাশাপাশি জানালেন তার নামও  মুহূর্তে ভাইরাল পোস্ট

লকডাউনের মাঝেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন গায়িকা শ্রেয়া ঘোষাল। চলতী বছরের গোড়ার দিকেই দিয়েছিলেন সুখবর। এর কিছু দিনের মধ্যেই কোল আলো করে আসে তাঁর সন্তান। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করলেও, কোনও ছবি তিনি পোস্ট করেননি। তবে এবার অপেক্ষার ঘটল অবসান। জন্মের ১১ দিনের মাথায় সন্তানের ছবি নিজেই শেয়ার করলেন তিনি। এখানেও শেষ নয়, সঙ্গে জানালেন নামও। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- নিকের পাশে বেজায় ফিট প্রিয়ঙ্কা, নিজের ইয়ং লুক ধরে রাখতে কোন ডায়েট ফলো করেন পিগি চপস

গত এক বছরে একের পর এক সেলেব পরিবার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, অনুষ্কা শর্মা থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল, করিনা কাপুর, সন্তানের জন্ম দিয়ে মা হয়েছেন অনেকেই। বর্তমানে তাই খুশির মেজাজ শ্রেয়ার পরিবারে। শিলাদিত্য ও শ্রেয়ার সন্তানের নাম দেবয়ান মুখোপাধ্যায়। কেবল নাই নয়, পাশাপাশি তাঁরা আরও লেখেন, এই ছোট প্রাণ জীবনে বদল ঘটিয়ে এসেছে, এই উপহারের জন্য তাঁরা কৃতজ্ঞ। 

এরই মাঝে কাজও করছেন শ্রেয়া। বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে শ্রেয়া রয়েছেন ব্যস্ত। তবে লকডাউনে বিনোদন জগতে বেজায় ধ্বস, তাই সদ্যজাতকে নিয়ে পরিবারের সঙ্গে ভালোই সময় কাটাচ্ছেন এখন শ্রেয়া। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ছবি, পাশে শিলাদিত্য ও শ্রেয়ার কোলে দেবযান। মুহূর্তে শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়ল সর্বত্র।