৫৭ বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় পরিচালক ও প্রযোজক সঞ্জয় গুপ্তা। শুক্রবার রাতে নিজের বাড়ির বাথরুমে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। 'কাঁটে' বা 'শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা'-র মতো হিট ছবির এই নির্মাতার প্রয়াণে বলিপাড়ায় শোকের ছায়া নেমেছে।

বলিপাড়ায় ফের দুঃসংবাদ। প্রয়াত হলেন জনপ্রিয় পরিচালক ও প্রযোজক সঞ্জয় গুপ্তা, ৫৭ বছরে থামল জীবন। সূত্রের খবর, শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, নিজের বাড়ির বাথরুমে আচমকা পড়ে যান তিনি। ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি।

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে পরিচালক হিসেবে বলিউডে পা রেখেছিলেন সঞ্জয় গুপ্ত। দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে তিনি উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। ক্রাইম ড্রামা এবং স্টাইলিশ অ্যাকশন থ্রিলার তৈরিতে তাঁর জুড়ি মেলা ভার ছিল। বিশেষ করে মুম্বইয়ের অপরাধ জগতের নানা গল্পকে তিনি রুপোলি পর্দায় খুব বাস্তবসম্মত ভাবে ফুটিয়ে তুলতেন। সঞ্জয় গুপ্তার পরিচালনা জীবনের অন্যতম মাইলফলক ছিল অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর জুটি। কাঁটে, মুসাফির, জিন্দা, শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা-র মতো ছবি দর্শকদের তিনি উপহার দিয়েছেন। এছাড়া, তাঁর পরিচালিত আরও উল্লেখযোগ্য ছবি হল, দশ কাহানিয়াঁ (২০০৭), অ্যাসিড ফ্যাক্টরি (২০০৯), মুম্বই সাগা (২০২১)। তিনি ২০২৪-এ নির্মাণ করেছেন দ্য মিরান্ডা ব্রাদার্স এবং রিতেশ দেশমুখ ও ফারদিন খান অভিনীত বিস্ফোট (২০২৪)।

পরিচালনায় আসার আগে তিনি পোস্ট প্রোডাকশন ও সাউন্ড ডিজাইনের কাজ করতেন। তিনি পরিচালক পঙ্কজ পরাশরের সহকারী হিসেবে জনপ্রিয় দূরদর্শন ধারাবাহিক করমচান্দ ও জলওয়া ছবিতেও কাজ করেছিলেন। একের পর এক ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছেন বলিউড পরিচালক সঞ্জয় গুপ্তা। হঠাৎ করে শুক্রবার রাতে প্রয়াত হন পরিচালক। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাড়ির বাথরুমে পড়ে ঘটে বিপত্তি। কিন্তু ঠিক কী ঘটেছিল এখনও স্পষ্ট নয়। তাঁর প্রয়াণে শোকার ছায়া বলিপাড়ায়।