এ কী কাণ্ড ঘটালেন সোনু  যাকে বলে ওলরাউন্ডার  মুহূর্তে ভাইরাল ভিডিও  সঙ্গে দিলেন কী উপদেশ 

২০২০ সাল সোনু সুদকে চিনিয়েছে নতুন করে। একের পর এক তারকা যখন করোনার কোপে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যথা সম্ভব সাধ্য অনুযায়ী, ঠিক সেই কঠিন সময়ই রাস্তায় নেমে সাধারণের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি। তখন চাকরী, কখনও সুদূরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকের পরিত্রাতা। এটাই পরিচয় হয়ে ওঠে সোনু সুদের। সাধারণ তাঁকে ভগবান বলে মানতে থাকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ন- গায়ের রঙ, চুলের স্টাইল নিয়ে কটাক্ষ, প্রথমসারির সুপারস্টারদের সঙ্গে টক্কর দিতে ঘাম ঝড়েছিল অজয়ের

তবে সবটাই যে গুরুগম্ভীর এমনটা নয়। মাঝে মধ্যেই তিনি নানা মজার পোস্ট করে নজর কাড়েন নেট দুনিয়ায়। তবে এবার যা ঘটালেন, তা বেজায় তাক লাগালো সকলকে। সোনু সুদ, সব কাজই যেন তার কাজে বাঁহাতের খেল। এমন কি রান্নাটাও। অনেকেই অভিনেতা হওয়ার আসায় বিটাউনে আসেন। তাঁরা কি কখনও প্রযেজকের স্বার্থের কথা ভাবেন! বা ঠিক কেমন চরিত্রের অভিনেতা পেলে বেজায় খুশি হবেন প্রযোজক!

View post on Instagram

তার উদাহরণ সরূপ ডেমো দিলেন সোনু। দিব্যি হাতে গরম তৈরি করলেন ধোসা। সেটে নিজের ধোসা নিজেই বানালেন। আবার সেখালেনও। বললেন, সেটে যদি কেউ নিজের খাবার নিজেই তৈরি করে খায়, তবে অনেক বেশি আর্থিক সাশ্রয় হয় প্রযোজকের। ভিডিও শেয়ার করতেই তা নজর কাড়ল নেট দুনিয়ার। মুহূর্তে তা হয়ে উঠল ভাইরাল।