আঙুল কেটে ফেললেন সানি লিওনি। রক্তাক্ত কিচেনে দাঁড়িয়ে চিৎকার করে চলেছেন অভিনেত্রী। স্বামী ড্যানিয়ালের প্রতিক্রিয়া নেটদুনিয়ায় ভাইরাল।

লকডাউনের মধ্যে চলছে বিনোদনের জোগান। তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। এরই মাঝে সানি লিওনির ভিডিওতে ভক্তরা প্রশংসা পঞ্চমুখ অভিনেত্রীর। নিজের আঙুল কাটার অভিনয় করে স্বামী ড্যানিয়ালকে রীতিমত ভয় পাইয়ে দিয়েছিলেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ'অনুপ জলোটাকে বিয়ে করেছেন', জসলিনের সিঁদুর পরা ভিডিওতে জল্পনা তুঙ্গে

সানির এই প্র্যাঙ্কে ড্যানিয়ালের প্রতিক্রিয়া দেখার মত ছিল। লকডাউনে ভক্তদের জন্য নানা ধরণের বিনোদনের ব্যবস্থা করেই চলেছেন সানি। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। 

আরও পড়ুনঃকরোনা যুদ্ধে লড়তে 'আই ফর ইন্ডিয়া', ফেসবুক লাইভে ভারতের ফআন্ডরেজিং কনসার্ট

View post on Instagram

নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে চল্লিশ হাজারেরও বেশি। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা