সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন দিশা সালিইয়ানের আত্মহত্যার খবরে শোকাহত অভিনেতা শোকপ্রকাশ করেছেন বরুন শর্মাও আত্মহত্যা করার আগে নিজের প্রেমিকের সঙ্গে ছিলেন দিশা  

দিশা সালিইয়ান পাব্লিক রিলেশন ম্যানেজার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন। সেখানে থেকে সেলেব্রিটিদের ট্যালেন্ট ম্যানেজারের পোস্টে কাজ করছিলেন তিনি। এক সময় সুশান্তের ম্যানেজারও ছিলেন তিনি। 'ফুকরে' অভিনেতা বরুন শর্মারও ইনস্টাগ্রামে শোকপ্রকাশ করেছেন। ৮ জুন, গতকাল নিজের ফিয়ন্সের সঙ্গে বাড়িতে ছিলেন দিশা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ফিয়ন্সে থাকাকালীনও ঠিক কী কারণে চোদ্দো তলা থেকে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি তা এখনও অজানাই রয়ে গিয়েছে। দিশার মা-বাবা এবং ফিয়ন্সের স্টেটমেন্ট নিয়েছে পুলিশ। মুম্বইয়ের মালাড়ের কাছে এক বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছিলেন দিশা। সেখানকার লোকজন তৎক্ষণাৎ তাঁকে বোরিভালির হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। দিশাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল। 

সুশান্ত সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বরুন, সুশান্ত ছাড়াও রিয়া চক্রবর্তী, ভারতি শর্মার সঙ্গেও কাজ করেছিলেন তিনি। বরুন লিখেছেন, "আমার কাছে কোনও শব্দ নেই এই অনুভূতিকে ব্যাখা করার। শোকস্তব্ধ আমি। বিশ্বাসই করতে পারছি না যে তুমি নেই। তোমার সর্বদা হাসিমুখটা খুব মনে পড়বে। প্রার্থনা করছি দিশার পরিবার যেন এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে।"