বলিউড সফরে ইতি টানলেন জাইরা ওয়াসিম সরিয়ে নিলেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সব ছবি পাঁচ বছরের মাথায় এই সিদ্ধান্ত সমালোচনার মুখে জাইরা ওয়াসিমের যুক্তি

ছবির জগত থেকে নিজেকে সরিয়ে নিতে চান জায়রা। এমন গুঞ্জন বহু দিন থেকে শোনা গেলেও এবার তা সত্যি করলেন দঙ্গল গার্ল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে প্রকাশ্যে আনলেন মনের কথা-এ জীবন জাইরা ওয়াসিম চাননি। প্রচুর প্রতিপত্তি, ভালোবাসা, সন্মান পেয়েছেন তিনি বলিউড থেকে। কিন্তু তার বদলে জীবনে পরিবর্তন ঘটেছে অনেক কিছুর। সব ছেড়ে বেড়িয়ে যেতে যান তিনি। কেন এই সিন্ধান্ত তার স্পষ্ট উত্তরও জানালেন তিনি। ধর্মের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তার কেরিয়ার। তার থেকে ক্রমেই সরে যাচ্ছে আল্লাহ-র করুণা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই পোস্ট শেয়ার কার মাত্রই বিভিন্ন মহলে ঝড় ওঠে। প্রথমে শোনা গেছিল চাপে পরেই কি এই সিদ্ধান্ত নিচ্ছেন তিনি, কিন্তু সেই বিষয়ও মুখ খুললেন জাইরা । বলিউড সফরের ঠিক পাঁচ বছর পূর্তির মাথায় এসে অনুসোচনাই করলেন জায়রা। মন ও মস্তিষ্কের মেলবন্ধন হচ্ছিল না। তাই নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত তিনি। শুধুই যে ক্ষোভ প্রকাশ করলেন এমনটা নয়, নিজের জীবন থেকে বলিউডের ছাপ সম্পূর্ণভাবে মুছে ফেলার জন্য সরিয়ে নিলেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সব ছবিও। রাতারাতি বদলে গেল জাইরার সোশ্যাল পেজের রূপ। সেখানে বর্তমানে দেখা মিলবে না একটি ছবিরও। 

ধর্মের দোহাই দিয়ে এই সিদ্ধান্ত নেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয় জায়রাকে। কেরিয়ারে মোট তিনটি ছবির কাজ করেই ইতি টানলেন তিনি। পরিশেষে লিখলেন বলিউড আমার জন্য নয়, পাঁচ বছরে তা আমি বুঝেছি।