MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • 8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের ১ বছর! বেতন-পেনশন কত বাড়বে, কবে মিলবে বকেয়া?

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের ১ বছর! বেতন-পেনশন কত বাড়বে, কবে মিলবে বকেয়া?

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের এক বছর পূর্ণ হয়েছে। কিন্তু এখনও চূড়ান্ত হয়নি ফিটমেন্ট ফ্যাক্টর, নতুন ন্যূনতম বেসিক বেতন কিংবা পেনশন বৃদ্ধির হিসাব।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 05 2026, 06:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের এক বছর পূর্ণ হয়েছে। কিন্তু এখনও চূড়ান্ত হয়নি ফিটমেন্ট ফ্যাক্টর, নতুন ন্যূনতম বেসিক বেতন কিংবা পেনশন বৃদ্ধির হিসাব। ফলে নতুন বেতন কাঠামো নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। ২০২৫ সালের ৩ নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠিত হয়েছিল। নিয়ম অনুযায়ী, কমিশনকে সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে। সেই হিসাবে ২০২৭ সালের মে মাস নাগাদ রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

অষ্টম বেতন কমিশনে কোন ৩টি বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

১. ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে?

অষ্টম বেতন কমিশনে কর্মীদের বেতন কতটা বাড়বে, তা নির্ভর করবে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। সপ্তম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হয়েছিল। এর ফলে ন্যূনতম বেসিক বেতন ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল।

তবে অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, তা এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। ১.৯২, ২.৫৭ কিংবা ৩—বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা হলেও কোনওটিকেই চূড়ান্ত বলে ধরে নেওয়া যাবে না।

36
Image Credit : Asianet News

২. পেনশন কত বাড়বে?

অষ্টম বেতন কমিশনের সুবিধা শুধু কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নয়, পেনশনভোগীরাও এর আওতায় থাকবেন। ফলে নতুন করে নির্ধারিত হবে বেসিক পেনশন ও ফ্যামিলি পেনশনের হিসাব। কিন্তু এখনও পর্যন্ত পেনশন বৃদ্ধির নির্দিষ্ট ফর্মুলা বা নতুন পেনশনের অঙ্ক ঘোষণা করা হয়নি।

46
Image Credit : Asianet News

৩. ১ জানুয়ারি ২০২৬ থেকে কি কার্যকর হবে?

কেন্দ্রীয় সরকারের ২৮ অক্টোবর ২০২৫-এর ঘোষণায় ১ জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশের প্রভাব প্রত্যাশিত বলে উল্লেখ করা হয়েছিল। তবে এই তারিখ থেকে বর্ধিত বেতন বা পেনশন দেওয়ার কোনও চূড়ান্ত নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি। যদি পরবর্তীতে সরকার ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেয়, তাহলে কর্মী ও পেনশনভোগীদের বকেয়া বা এরিয়ার পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে কত টাকা এরিয়ার মিলবে এবং কবে মিলবে, তা এখনও নিশ্চিত নয়।

56
Image Credit : Asianet News

কবে জমা পড়বে অষ্টম বেতন কমিশনের রিপোর্ট?

কমিশন গঠনের দিন থেকে ১৮ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা। সেই হিসাবে ২০২৭ সালের মে মাস নাগাদ রিপোর্ট জমা পড়তে পারে। প্রয়োজনে কমিশন নির্দিষ্ট বিষয়ে অন্তর্বর্তী রিপোর্টও জমা দিতে পারে। রিপোর্ট জমা পড়ার পর কেন্দ্রীয় সরকার সুপারিশগুলি পর্যালোচনা করবে। তারপর অনুমোদন ও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে।

66
Image Credit : Asianet News

কর্মী ও পেনশনভোগীদের এখন কী করা উচিত?

এই মুহূর্তে নতুন বেতন বা পেনশনের নির্দিষ্ট অঙ্ক ধরে আর্থিক পরিকল্পনা করা ঠিক হবে না। কারণ ফিটমেন্ট ফ্যাক্টর, ন্যূনতম বেসিক বেতন, পেনশন বৃদ্ধির নিয়ম এবং এরিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত এখনও বাকি। সব মিলিয়ে, অষ্টম বেতন কমিশনের এক বছর পূর্ণ হলেও কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের অপেক্ষা শেষ হয়নি। এখন নজর ২০২৭ সালের মে মাসের দিকে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
ব্যবসার খবর
দেশের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
মাইক্রোসফট, গুগলের পর এবার মেটা! মোটা টাকার প্যাকেজ দিয়ে কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব
Recommended image2
Gold Price Today Kolkata: ধনতেরাসের সোনা কিনতে পকেটে টান! লাফিয়ে বাড়ল সোনার দাম! দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন
Recommended image3
Share Market Today: ট্রাম্পের পরাজয়ের পরেই ভারতীয় শেয়ার বাজার তুঙ্গে! লাফিয়ে বাড়ল সেনসেক্স
Recommended image4
Gold vs Silver Investment: ১, ৩ ও ৫ বছরের মেয়াদে কোন ধাতু থেকে ভালো রিটার্ন মিলেছে? জানলে বিনিয়োগের ধারা বদলে যেতে পারে
Recommended image5
DA Hike: দীপাবলিতে জোড়া সুখবর! এই দুই রাজ্য সরকারি কর্মীদের জন্য অপেক্ষা করছে বড় চমক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved