MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • 8th pay commission: অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই অবসর, পেনশন-বকেয়া টাকা পাবেন?

8th pay commission: অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই অবসর, পেনশন-বকেয়া টাকা পাবেন?

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যেও বাড়ছে প্রত্যাশা। কিন্তু কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগেই যাঁরা অবসর নেবেন, তাঁরা কি নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন?

3 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 11 2026, 09:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যেও বাড়ছে প্রত্যাশা। কিন্তু কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগেই যাঁরা অবসর নেবেন, তাঁরা কি নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন? তাঁদের পেনশন কি বাড়বে? মিলবে কি বকেয়া টাকা বা অ্যারিয়ার্স? এই প্রশ্নগুলির উত্তর নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

১ জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত এই তারিখকে সরকার চূড়ান্তভাবে ঘোষণা করেনি। ফলে নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকর হবে এবং বকেয়া টাকা কীভাবে দেওয়া হবে, তা নিয়ে অপেক্ষা করতে হচ্ছে কর্মচারী ও পেনশনভোগীদের।

36
Image Credit : Asianet News

অবসরের আগেই কার্যকর না হলে কী হবে?

ধরা যাক, কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারী ২০২৭ সালে অবসর নিলেন। পরবর্তীতে সরকার যদি ১ জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করে, তাহলে ওই কর্মী ২০২৬ সালের জানুয়ারি থেকে অবসরের আগে পর্যন্ত সংশ্লিষ্ট সময়ের বেতন সংশোধনের সুবিধা পেতে পারেন। সেক্ষেত্রে পুরনো ও সংশোধিত বেতনের পার্থক্য হিসাব করে বকেয়া টাকা দেওয়ার সুযোগ থাকবে। তবে এই সুবিধা নির্ভর করবে সরকারের চূড়ান্ত বিজ্ঞপ্তি ও নির্ধারিত নিয়মের উপর।

46
Image Credit : Asianet News

যাঁরা ইতিমধ্যেই অবসর নিয়েছেন, তাঁদের জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে অষ্টম বেতন কমিশনের সুপারিশ। কমিশনের কাজের পরিধির মধ্যে পেনশন সংক্রান্ত বিষয়ও রয়েছে। সরকার যদি আগে অবসর নেওয়া পেনশনভোগীদের নতুন পেনশন কাঠামোর আওতায় আনে, তাহলে তাঁদের মাসিক পেনশন বাড়তে পারে। পাশাপাশি সংশোধিত পেনশন যদি অতীতের কোনও নির্দিষ্ট তারিখ থেকে কার্যকর করা হয়, তাহলে পুরনো ও নতুন পেনশনের পার্থক্য অনুযায়ী পেনশন অ্যারিয়ার্স পাওয়ার সম্ভাবনাও থাকবে।

তবে প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মী স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা পাবেন, এমন কোনও চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি। বেতন ও পেনশনের অ্যারিয়ার্সের হিসাব আলাদা হবে।

কর্মরত কর্মীদের ক্ষেত্রে: পুরনো বেসিক বেতন এবং সংশোধিত বেসিক বেতনের পার্থক্য হিসাব করা হবে। প্রযোজ্য ভাতার বিষয়টিও বিবেচনায় আসতে পারে।

অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে: পুরনো পেনশন ও সংশোধিত পেনশনের পার্থক্য ধরে বকেয়া হিসাব করা হতে পারে।

কত টাকা পাওয়া যাবে, তা নির্ভর করবে ফিটমেন্ট ফ্যাক্টর, পে লেভেল, কার্যকর হওয়ার তারিখ এবং সরকারের নির্ধারিত নিয়মের উপর।

56
Image Credit : Asianet News

অবসরপ্রাপ্তদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়

১. অষ্টম বেতন কমিশনের সুপারিশ সরকার কোন তারিখ থেকে কার্যকর করছে।

২. ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নেওয়া পেনশনভোগীদের নতুন পেনশন কাঠামোয় অন্তর্ভুক্ত করা হচ্ছে কি না।

৩. বকেয়া টাকা প্রদানের ক্ষেত্রে সরকার কী নিয়ম ও সময়সীমা নির্ধারণ করছে।

66
Image Credit : Asianet News

কবে মিলবে নতুন বেতন ও পেনশন?

অষ্টম বেতন কমিশন ৩ নভেম্বর ২০২৫ সালে গঠিত হয়েছে। কমিশনকে সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে। অর্থাৎ ২০২৭ সালের মে মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা রয়েছে।

এরপর কেন্দ্রীয় সরকার সুপারিশগুলি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তাই এখনই নতুন বেতন, পেনশন বৃদ্ধি কিংবা অ্যারিয়ার্সের নির্দিষ্ট অঙ্ক নিশ্চিত করে বলা সম্ভব নয়।

সব মিলিয়ে, অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগে অবসর নিলেই যে কর্মীরা সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন, এমন নয়। তবে অবসরপ্রাপ্তদের পেনশন সংশোধন ও বকেয়া পাওয়ার বিষয়টি শেষ পর্যন্ত কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তের উপরই নির্ভর করবে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
ব্যবসার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: 3% বেড়ে সরকারি কর্মীদের ডিএ ৬৩%, বেতনের টাকা কতটা বাড়ল? রইল পুরো হিসেব
Recommended image2
Rice Production: এক দশকের বেশি সময় পর দেশে কমতে চলেছে চাল উৎপাদন! দাম কি আরও বাড়বে?
Recommended image3
Gold Price Today Kolkata: দীপাবলি উৎসব শেষ হওয়ার আগেই লাফিয়ে কমলো সোনার দাম! ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন
Recommended image4
Nvidia Stock Crash: ২৪ ঘণ্টায় ৭৪০ কোটি ডলার উধাও! বিলিওনেয়ার তালিকায় পিছোলেন এনভিডিয়া কর্তা জেনসেন হুয়াং
Recommended image5
Share Market Today: ১০ নভেম্বর মঙ্গলবার কি বন্ধ থাকবে BSE, NSE? জেনে নিন সেশন টাইম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved