MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • RAC যাত্রীদের জন্য বদলে গেল নিয়ম! এবার বাধ্যতামূলক বেডরোল-কম্বল, জানাল রেল

RAC যাত্রীদের জন্য বদলে গেল নিয়ম! এবার বাধ্যতামূলক বেডরোল-কম্বল, জানাল রেল

কড়া নির্দেশ পাঠিয়েছে রেল মন্ত্রক। RAC যাত্রীদের জন্য বদলে গেল নিয়ম! নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, RAC যাত্রীদেরও অন্যান্য সংরক্ষিত শ্রেণির যাত্রীদের মতো বেডরোল ও কম্বল সরবরাহ করতে হবে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 06 2026, 12:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

রিজার্ভেশন অ্যাগেইনস্ট ক্যানসেলেশন (RAC) টিকিটে যাতায়াতকারী যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর দিল ভারতীয় রেল। দীর্ঘদিন ধরে বিভিন্ন রেল জোন থেকে অভিযোগ আসার পর ফের একবার সব জোনকে কড়া নির্দেশ পাঠিয়েছে রেল মন্ত্রক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : google

নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, RAC যাত্রীদেরও অন্যান্য সংরক্ষিত শ্রেণির যাত্রীদের মতো বেডরোল ও কম্বল সরবরাহ করতে হবে। রেল মন্ত্রকের মতে, প্রায় সব জোন থেকেই অভিযোগ এসেছে যে অনেক ট্রেনে RAC যাত্রীদের পর্যাপ্ত বেডরোল কিট দেওয়া হচ্ছে না বা একেবারেই দেওয়া হচ্ছে না।

Related Articles

Related image1
Hydrogen Train: কীভাবে তৈরি হয় হাইড্রোজেন? এই গ্যাসেই চলবে ভারতের ট্রেন, জানুন পুরো প্রযুক্তি
Related image2
Train Cancellation: হাওড়া-শিয়ালদহ থেকে বাতিল একগুচ্ছ ট্রেন, বিরাট ঘোষণা রেলের
38
Image Credit : Asianet News

এই পরিস্থিতি যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই ৪ আগস্ট জারি হওয়া এক নির্দেশিকায় সমস্ত জোনকে আগের নির্দেশ কঠোরভাবে মেনে চলার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

48
Image Credit : Asianet News

ভারতীয় রেলের RAC ব্যবস্থায় একটি লোয়ার বার্থে দুই জন যাত্রীকে বসার এবং পরে ঘুমানোর ব্যবস্থা করা হয়। টিকিট সম্পূর্ণ কনফার্ম না হলেও যাত্রার সুযোগ পান যাত্রীরা।

58
Image Credit : our own

তবে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, অনেক ক্ষেত্রেই RAC যাত্রীদের বেডশিট, বালিশের কভার, তোয়ালে বা কম্বল দেওয়া হয় না। অথচ তাঁরা বৈধ সংরক্ষিত টিকিট নিয়েই সফর করেন।

68
Image Credit : ANI

রেল মন্ত্রক জানিয়েছে, RAC যাত্রীরাও সম্পূর্ণ বেডরোল কিট পাওয়ার অধিকারী। তাই কোনও ট্রেনে এই পরিষেবা না দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে। সমস্ত জোনকে যাত্রী পরিষেবার মান বজায় রাখতে এবং অভিযোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

78
Image Credit : ANI

এদিকে সম্প্রতি লোকসভায় রেলমন্ত্রীও জানিয়েছেন, ট্রেনে ব্যবহৃত কম্বল নিয়মিত পরিষ্কার করা হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিটি কম্বল অন্তত মাসে একবার ধোয়া বাধ্যতামূলক।

88
Image Credit : twitter

পাশাপাশি বেডশিট, বালিশের কভার ও তোয়ালে প্রতিবার ব্যবহারের পরই পরিষ্কার করা হয় বলে জানানো হয়েছে। এই নির্দেশ কার্যকর হলে লক্ষ লক্ষ যাত্রী সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে রাতের ট্রেনে যাঁরা RAC টিকিটে ভ্রমণ করেন, তাঁদের জন্য এই সিদ্ধান্ত স্বস্তিদায়ক হতে চলেছে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
ব্যবসার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rule Change: ১ অক্টোবর থেকে বদলাচ্ছে নিয়ম: LPG e-KYC, FD, NRI সম্পত্তি কেনা-সহ কী কী পরিবর্তন?
Recommended image2
আজ রবিবারও খুলছে সরকারি ব্যাঙ্ক! সব পরিষেবা পাবেন? ৩ দিনের ধর্মঘটের আগে বড় সিদ্ধান্ত
Recommended image3
Ajker Bangla News live: Nepal Avalanche - নেপালে হিমলুং হিমাল বেস ক্যাম্পে তুষারধস, অন্তত ১০ জন নিখোঁজ
Recommended image4
Cyber Crime: QR Code স্ক্যান করেই টাকা গায়েব! এক ক্লিকেই ফাঁকা হচ্ছে অ্যাকাউন্ট
Recommended image5
Nirmala Sitharaman: ভারতের পরবর্তী বড় বিনিয়োগ এআই এবং সেমিকন্ডাক্টরে, জানালেন নির্মলা সীতারামন
Related Stories
Recommended image1
Hydrogen Train: কীভাবে তৈরি হয় হাইড্রোজেন? এই গ্যাসেই চলবে ভারতের ট্রেন, জানুন পুরো প্রযুক্তি
Recommended image2
Train Cancellation: হাওড়া-শিয়ালদহ থেকে বাতিল একগুচ্ছ ট্রেন, বিরাট ঘোষণা রেলের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved