MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • Pension Scheme: মাত্র ৫৫ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন? বিরাট খবর

Pension Scheme: মাত্র ৫৫ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন? বিরাট খবর

Pension Scheme: মাত্র ৫৫ টাকা বিনিয়োগ করে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা পেনশন পেতে পারেন। 

2 Min read
Author : Subhankar Das
Published : Aug 06 2025, 01:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
জেনে নিন প্রধানমন্ত্রী মান ধন যোজনার বিস্তারিত তথ্য
Image Credit : our own

জেনে নিন প্রধানমন্ত্রী মান-ধন যোজনার বিস্তারিত তথ্য

যখন একজন ব্যক্তি ৬০ বছর বয়সে চাকরি থেকে অবসর গ্রহণ করেন, তখন তাঁর আর্থিক ভরসার জন্য পেনশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের ক্ষেত্রেই এই পেনশনের পরিমাণ কম হওয়ায় এবং ৬০ বছরের পর অন্য কোনও আয়ের উৎস না থাকায়, তাদের দৈনন্দিন জীবনযাপন যথেষ্ট কষ্টকর হয়ে পড়ে। তবে অবসরের পর বয়স্ক নাগরিকদের আয়ের জন্য চিন্তা কিছুটা কমিয়ে দিয়েছে এই স্কিম। কারণ, তাদের সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা (Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana - PMSYM) চালু করেছে।

24
প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা
Image Credit : Asianet News

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা হল একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প। যা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পেনশনের সুরক্ষা প্রদান করে থাকে। ৬০ বছর বয়সের পর, তাদের নিয়মিত আয় নিশ্চিত করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। রিকশাচালক, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, গৃহকর্মী, বিড়ি শ্রমিক এবং অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা এই প্রকল্পে যোগ দিতে পারেন।

Related Articles

Related image1
Pension Hike: হাজার থেকে এক লাফে ৬৫০০ টাকা বাড়বে পেনশন? গোটা দেশ জুড়ে চলবে কর্মসূচি
Related image2
High Pension Investment Plan: প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে পেনশন! কিন্তু কীভাবে?
34
৫৫ টাকা দিয়ে ৩,০০০ টাকা পান
Image Credit : Asianet News

৫৫ টাকা দিয়ে ৩,০০০ টাকা পান

এই প্রকল্পে যুক্ত হওয়ার জন্য ১৮-৪০ বছর বয়সী ব্যক্তিরা যোগ্য হিসেবে বিবেচিত হবেন। ১৮ বছর বয়সে, মাসিক ৫৫ টাকা, ২৯ বছর বয়সে মাসিক ১০০ টাকা এবং ৪০ বছর বয়সে মাসিক ২০০ টাকা প্রদান করতে হবে। এই প্রকল্পের সুবিধাভোগীরা যত টাকা প্রদান করবেন, কেন্দ্রীয় সরকারও একই পরিমাণ অর্থ তাদের ভবিষ্যতে দেবে। এটি একটি ৫০:৫০ প্রকল্প। উল্লেখ্য, এই প্রকল্পে যোগ্যতা অর্জনের জন্য মাসিক আয় ১৫,০০০ টাকা বা তার কম হতে হবে। শ্রমিক ভবিষ্য তহবিল (EPFO), জাতীয় পেনশন প্রকল্প (NPS) বা সরকারি কর্মচারী বীমা কর্পোরেশন (ESIC) এর মতো অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সদস্য হওয়া যাবে না।

44
কীভাবে আবেদন করবেন?
Image Credit : Asianet News

কীভাবে আবেদন করবেন?

এই প্রকল্পে যোগ দিতে গেলে আপনার আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক নিয়ে কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়ে আবেদন করতে পারেন। অনলাইনে https://maandhan.in/ ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারেন। সেইজন্য আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং মোবাইল নম্বর প্রয়োজন।

কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা

এই প্রকল্পের মাধ্যমে ৬০ বছর বয়সের পর, মাসিক ৩,০০০ টাকা পেনশন পাবেন। প্রকল্পের সদস্য মারা গেলে, তাঁর স্ত্রী/স্বামী পেনশনের ৫০% (১,৫০০ টাকা) পারিবারিক পেনশন হিসেবে পাবেন। প্রকল্পের সুবিধাভোগী যত টাকা প্রদান করবেন, কেন্দ্রীয় সরকারও একই পরিমাণ অর্থ প্রদান করবে। তাই এই প্রকল্পের মাধ্যমে কম বিনিয়োগে বেশি লাভ পেতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Price Today Kolkata: লক্ষ্মীবারে এক লাফে অনেকটা কমলো সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে?
Recommended image2
Share Market Today: বৃহস্পতিবার শেয়ার বাজারে লাভ-লোকসানের খেলায় নজরে থাকবে কোন স্টকগুলি?
Recommended image3
Aadhaar Card: সরকার আড়াই কোটি আধার কার্ড ব্লক করেছে! আপনার নাম কি এই তালিকায় আছে, জেনে নিন
Recommended image4
আপনার নামে কতগুলো লোন আছে? এই ভাবে এক মিনিটেই খুঁজে বের করুন, যাচাই করুন তথ্য
Recommended image5
পোস্ট অফিস স্কিম: নিশ্চিতভাবে আয় হবে ২ লক্ষ! কীভাবে বিনিয়োগ করবেন জানুন
Related Stories
Recommended image1
Pension Hike: হাজার থেকে এক লাফে ৬৫০০ টাকা বাড়বে পেনশন? গোটা দেশ জুড়ে চলবে কর্মসূচি
Recommended image2
High Pension Investment Plan: প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে পেনশন! কিন্তু কীভাবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved