MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করে শুরু করতে পারেন এই ৫টি ব্যবসার মধ্যে একটি, মাসে আয় হবে ১ লক্ষ

মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করে শুরু করতে পারেন এই ৫টি ব্যবসার মধ্যে একটি, মাসে আয় হবে ১ লক্ষ

কম বিনিয়োগে ব্যবসার আইডিয়া : মাত্র ১০,০০০ টাকা দিয়ে এমন ব্যবসা শুরু করতে পারেন যা থেকে মাসে ১ লাখ টাকা পর্যন্ত আয় সম্ভব। এর জন্য বড় দোকান বা বিশাল টিমের প্রয়োজন নেই। শুধু দরকার একটা ভালো আইডিয়া। 

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Apr 21 2025, 06:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কাগজের প্লেট ও বায়োডিগ্রেডেবল কাপ তৈরির ব্যবসা
Image Credit : ChatGPT

কাগজের প্লেট ও বায়োডিগ্রেডেবল কাপ তৈরির ব্যবসা

বায়োডিগ্রেডেবল প্লেট ও কাপের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এর জন্য একটা ছোট মেশিন লাগবে, যা ভাড়ায়ও নিতে পারেন। ১০,০০০ টাকায় কাঁচামাল ও প্যাকেজিং এর কাজ হয়ে যাবে। রেস্তোরাঁ, ক্যান্টিন ইত্যাদিতে পাইকারি বিক্রি করতে পারবেন। ভালো চললে ১ লাখের বেশি আয় সম্ভব। সরকারি ভর্তুকিও পেতে পারেন!

25
মোটিভেশনাল টি-শার্ট ব্যবসা
Image Credit : Freepik@anwarkhan1469

মোটিভেশনাল টি-শার্ট ব্যবসা

কাস্টম ডিজাইনের টি-শার্ট এখনকার তরুণদের খুব পছন্দ। ৫,০০০ টাকায় সাধারণ টি-শার্ট কিনে প্রিন্টিং পার্টনারের সাথে চুক্তি করতে পারেন অথবা ৫০০০ টাকায় থার্মাল প্রেস কিনতে পারেন। একটি টি-শার্ট প্রিন্ট করতে খরচ ১৫০ টাকা, বিক্রি ৩৯৯-৪৯৯ টাকায়। দিনে ১০ টি বিক্রি করলেই ভালো আয়। ইন্সটাগ্রাম বা হোয়াটসঅ্যাপ থেকেও অর্ডার নিতে পারেন।

Related Articles

Related image1
নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন! দেখে নিন কী বলছে আজকের রাশিফল
Related image2
বক্স অফিসে কাঁপিয়ে ব্যবসা করেছিল জিতেন্দ্র-র এই আটটি ছবি, জেনে নিন কোনগুলো
35
মোবাইল কভার বা কাস্টম গিফট প্রিন্টিং
Image Credit : ChatGPT

মোবাইল কভার বা কাস্টম গিফট প্রিন্টিং

কাস্টম মোবাইল কভার, মগ, ফ্রেম ইত্যাদির চাহিদা এখন অনেক, বিশেষ করে ছোট শহর ও কলেজ এলাকায়। ৭,০০০ টাকায় কাঁচামাল ও নমুনা কিনতে পারবেন। ৩,০০০ টাকায় মার্কেটিং ও অনলাইন তালিকাভুক্তি। ৩০ টাকার জিনিস ১৫০ টাকায় বিক্রি করতে পারবেন। মাসে ১,০০০ টি বিক্রি করলেই ভালো আয়।

45
ঘরে বসে মশলা প্যাকেজিং
Image Credit : Freepik@ amon_photography

ঘরে বসে মশলা প্যাকেজিং

ঘরোয়া মশলার চাহিদা সবসময়ই থাকে। আপনার যদি বিশুদ্ধ মশলা থাকে, তাহলে নিজের ব্র্যান্ড নামে বিক্রি করতে পারেন। ১০,০০০ টাকায় মশলা, প্যাকেট ও ব্র্যান্ডিং এর কাজ হয়ে যাবে। ১০০ গ্রাম প্যাকেট ১৫ টাকায় তৈরি করে ৬০-১০০ টাকায় বিক্রি করতে পারবেন। সোশ্যাল মিডিয়াতেও বিক্রি করতে পারবেন।

55
ফ্রিল্যান্সিং ও AI টুলস
Image Credit : ChatGPT

ফ্রিল্যান্সিং ও AI টুলস

ডিজাইনিং, কপিরাইটিং বা ভিডিও এডিটিং জানলে ChatGPT, Canva, Capcut ব্যবহার করে ক্লায়েন্টদের জন্য কাজ করে আয় করতে পারেন। ল্যাপটপ, ফোন, ইন্টারনেট ও কিছু প্রিমিয়াম টুলস লাগবে। একটি ভিডিও এডিট করে ৫০০-১০০০ টাকা আয়। দিনে ৪-৫ টি প্রজেক্ট করলে ১০০০-১৫০০ টাকা আয়। Fiverr, Upwork, Instagram থেকে ক্লায়েন্ট পেতে পারেন।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
Latest Videos
Recommended Stories
Recommended image1
APSEZ Haldia Terminal: এখন আরও উন্নত হলদিয়া বন্দর! নেপথ্যে আদানি গ্রুপের দক্ষতা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Recommended image2
Crude Oil: যুদ্ধের জেরে আগুন তেলের বাজার, ১৫ দিনে দাম বাড়ল ৪০ শতাংশের বেশি
Recommended image3
Stock Market Update: ধরাশায়ী শেয়ার বাজার! ক্ষতির পরিমাণ ৯ লক্ষ কোটি টাকা, সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Recommended image4
Stock Market Update: সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টেরও বেশি! নিফটি পৌঁছল ২৩,২৫০-এ, শেয়ার বাজারের খারাপ অবস্থা অব্যাহত
Recommended image5
Gold Rate: ফের পতন সোনার দামে, গতকালের তুলনার সামান্য কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
Related Stories
Recommended image1
নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন! দেখে নিন কী বলছে আজকের রাশিফল
Recommended image2
বক্স অফিসে কাঁপিয়ে ব্যবসা করেছিল জিতেন্দ্র-র এই আটটি ছবি, জেনে নিন কোনগুলো
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved