MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • Bank Locker: ব্যাঙ্কের লকার সংক্রান্ত আরবিআই-এর গাইডলাইন সঠিকভাবে জানেন তো?

Bank Locker: ব্যাঙ্কের লকার সংক্রান্ত আরবিআই-এর গাইডলাইন সঠিকভাবে জানেন তো?

Bank Locker: ব্যাঙ্কের লকার হল মূল্যবান জিনিসপত্র রাখার জন্য একটি নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হয়। 

2 Min read
Author : Subhankar Das
Published : Jul 14 2025, 07:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
তাছাড়া ভাড়া, সুরক্ষা ব্যবস্থা, আরবিআই এর নিয়ম এবং আপনার দায়িত্ব সম্পর্কে জানা জরুরি
Image Credit : iSTOCK

তাছাড়া ভাড়া, সুরক্ষা ব্যবস্থা, আরবিআই-এর নিয়ম এবং আপনার দায়িত্ব সম্পর্কে জানা জরুরি

গয়না, সম্পত্তির দলিল, উইল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র সংরক্ষণের জন্য ব্যাঙ্কের লকার প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। ব্যাঙ্ক আমাদের টাকা নিরাপদে রাখা থেকে শুরু করে একাধিক মূল্যবান জিনিসপত্র রাখার জন্য এটি একটি নিরাপদ ঠিকানা। 

28
এই লকারগুলি চুরি, আগুন এবং অন্যান্য দুর্যোগ থেকে সুরক্ষিত বিশেষভাবে তৈরি ভল্টে রাখা হয়
Image Credit : iSTOCK

এই লকারগুলি চুরি, আগুন এবং অন্যান্য দুর্যোগ থেকে সুরক্ষিত বিশেষভাবে তৈরি ভল্টে রাখা হয়

তবে লকারের জন্য আবেদন করার আগে, ভাড়া, সুরক্ষা ব্যবস্থা, আরবিআই-এর নিয়ম এবং আপনার দায়িত্ব সম্পর্কে জেনে নেওয়াও জরুরি। লকার ভাড়া মূলত, আকার এবং অবস্থানের উপর নির্ভর করে। গ্রামীণ বা আধা-শহরাঞ্চলে ছোট লকারের বার্ষিক ভাড়া প্রায় ১,০০০ টাকা। তবে শহরে বড় লকারের ভাড়া জিএসটি ছাড়া বছরে ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। 

Related Articles

Related image1
RBI: ১০০ এবং ২০০ টাকার নোট নিয়ে বিরাট সিদ্ধান্ত RBI-র, সময়সীমা ৩০ সেপ্টেম্বর, ফের কি বাতিল হচ্ছে নোট?
Related image2
RBI New Norms: প্রকল্প ঋণের জন্য নতুন নিয়ম রিজার্ভ ব্যাঙ্কের, লাগু হচ্ছে ১ অক্টোবর থেকে
38
কিছু ব্যাঙ্ক ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটও চায়
Image Credit : iSTOCK

কিছু ব্যাঙ্ক ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটও চায়

তবে সেই ব্যাঙ্কে আপনার সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। অনেকক্ষেত্রে লকার বরাদ্দ করার আগে, ব্যাঙ্ক আপনার কাছে পর্যাপ্ত ব্যালেন্স বজায় রাখতে বা একটি নির্দিষ্ট আমানত খুলতে বলতে পারে। ব্যাঙ্ক লকারগুলি উচ্চ-সুরক্ষিত ভল্টে থাকে, যেখানে ২৪x৭ সিসিটিভি নজরদারি, সতর্কতা এবং নিরাপত্তারক্ষী থাকে। প্রবেশাধিকারের জন্য দুটি চাবি প্রয়োজন। একটি থাকে উক্ত ব্যাঙ্কের কাছে এবং অন্যটি থাকে গ্রাহকের কাছে। 

48
কিছু ব্রাঞ্চে তো আবার বায়োমেট্রিক শনাক্তকরণের ব্যবস্থাও থাকে
Image Credit : iSTOCK

কিছু ব্রাঞ্চে তো আবার বায়োমেট্রিক শনাক্তকরণের ব্যবস্থাও থাকে

তবে আগুন লাগলে বা কোনও প্রাকৃতিক দুর্যোগের কারণে মূল্যবান জিনিসপত্র ক্ষতি হলে, আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে না। তাই আপনার জিনিসপত্রের অতিরিক্ত সুরক্ষার জন্য ব্যক্তিগত বীমা করিয়ে নেওয়া ভালো।

58
গত ২০২১ সালে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লকার পরিষেবার জন্য নয়া নিয়ম চালু করেছে
Image Credit : iSTOCK

গত ২০২১ সালে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লকার পরিষেবার জন্য নয়া নিয়ম চালু করেছে

প্রত্যেক গ্রাহককে ব্যাঙ্কের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করতে হবে। যেখানে পারস্পরিক অধিকার এবং দায়িত্ব স্পষ্টভাবে বর্ণনা করা থাকবে। নিয়মানুযায়ী, আপনি যদি পাঁচ বছর ধরে আপনার লকার অ্যাক্সেস না করেন, সেক্ষেত্রে ব্যাঙ্ক একটি নোটিশ পাঠাতে পারে। 

68
টানা ৩ বছর ভাড়া বকেয়া থাকলে কী হবে?
Image Credit : our own

টানা ৩ বছর ভাড়া বকেয়া থাকলে কী হবে?

লকার ভেঙে তার মধ্যে থাকা জিনিসপত্র নিলাম করে বা বকেয়া আদায় করার অধিকার সেই ব্যাঙ্কের রয়েছে। লকারে টাকা বা অবৈধ জিনিসপত্র রাখা আরবিআই-এর নিয়ম অনুযায়ী কঠোরভাবে নিষিদ্ধ। 

78
Banking Hours-এর মধ্যেই আপনি আপনার লকার অ্যাক্সেস করতে পারবেন
Image Credit : our own

Banking Hours-এর মধ্যেই আপনি আপনার লকার অ্যাক্সেস করতে পারবেন

বেশিরভাগ ব্যাঙ্ক এক বছরে ১২ বার বিনামূল্যে লকার অ্যাক্সেস করার সুবিধা দেয়। অতিরিক্ত অ্যাক্সেসের জন্য প্রায় ১০০ টাকা এবং জিএসটি খরচ হয়। আপনার লকারের চাবি হারিয়ে গেলে, আপনাকে একটি নতুন চাবির জন্য আলাদা টাকা দিতে হবে অথবা লকার ভাঙার খরচও বহন করতে হতে পারে। 

88
আরবিআই-এর নিয়ম কী বলছে?
Image Credit : our own

আরবিআই-এর নিয়ম কী বলছে?

ব্যাঙ্কের ত্রুটির কারণে কিংবা চুরি, জালিয়াতি বা আগুন লাগলে, ব্যাঙ্ক বার্ষিক লকার ভাড়ার ১০০ গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দেবে। তাই, আপনার মূল্যবান জিনিসপত্রের জন্য আলাদাভাবে বীমা করানো সর্বদা একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
আইসিসি ডিফেন্স সামিট: দেশীয় উৎপাদন ও সামুদ্রিক নিরাপত্তায় কৌশলগত জোরের বার্তা
Recommended image2
অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স? তবুও ১০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন! ব্যাঙ্কের এই নিয়মটি জানেন তো?
Recommended image3
Stock Market Update: নিফটির বৃদ্ধি পৌঁছে গেল ২৫,৬৫০ পয়েন্টে! স্পাইসজেটের পতন ১০%, বুধের বাজার কেমন?
Recommended image4
Gold Price Rate: ফের বেড়ে গেল সোনার দাম, জেনে নিন কোন শহরে কত টাকায় বিকোচ্ছে সোনা
Recommended image5
ছুটি ছুটি! দোল থেকে রমজান- মার্চ মাসে ব্যাঙ্কে ছুটির লম্বা তালিকা, দেখুন Bank Holidays কবে কবে
Related Stories
Recommended image1
RBI: ১০০ এবং ২০০ টাকার নোট নিয়ে বিরাট সিদ্ধান্ত RBI-র, সময়সীমা ৩০ সেপ্টেম্বর, ফের কি বাতিল হচ্ছে নোট?
Recommended image2
RBI New Norms: প্রকল্প ঋণের জন্য নতুন নিয়ম রিজার্ভ ব্যাঙ্কের, লাগু হচ্ছে ১ অক্টোবর থেকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved