MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • বিয়েবাড়ি থেকেই লাভের আশা ব্যবসায়ীদের, নভেম্বর-ডিসেম্বর ৬ লক্ষ কোটি টাকা ব্যবসার আশা

বিয়েবাড়ি থেকেই লাভের আশা ব্যবসায়ীদের, নভেম্বর-ডিসেম্বর ৬ লক্ষ কোটি টাকা ব্যবসার আশা

বিয়ে আসর থেকেই লাভের মুখ দেখতে চান ব্যবসায়ীরা। তাই তাকিয়ে রয়েছেন নভেম্বর আর ডিসেম্বর মাসের দিকে। সমীক্ষা রিপোর্ট বলছে দুই মাসে ৬ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে দেশে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 31 2025, 11:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
সোনার দাম উর্ধ্বমুখী
Image Credit : Social Media

সোনার দাম উর্ধ্বমুখী

কয়েক বছর ধরেই সোনার দাম উর্ধ্বমুখী। গত কয়েক মাসে লক্ষ টাকার গণ্ডী পার করেছে ভারতে সোনার দাম। আর সেই কারণেই কিছুটা হলেও মন্দা গয়নার বাজার। প্রয়োজন ছাড়া আম বাঙালি মুখ ফিরিয়েছে সোনার দোকানের দিক থেকে। কিন্তু নভেম্বর-ডিসেম্বর থেকে সোনা বিশেষ করে গয়নার দোকানে ভিড় বাড়বে বলেই আশা করছেন ব্যবসায়ীরা। শুধু বাংলা নয়, গোটা দেশেই বিয়ের অনুষ্ঠান থেকে বড় অঙ্কের মুনাফা লাভের আশা করছেন ব্যবসায়ীরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
কলকাতায় সোনার দাম
Image Credit : Gemini AI

কলকাতায় সোনার দাম

আজ কলকাতায় হলমার্ক যুক্ত ২২ ক্যারট ১ গ্রাম সোনার ১১৪৬৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১১৪৬৫০ টাকা। গতকালের তুলনায় ৯৫০ টাকা কমেছে। খুচরো ২৪ ক্যারোট ১ গ্রাম সোনার দাম ১২০৬০ টাকা। ১০ গ্রামের দাম ১২০৬০০ টাকা। পাকা সোনার ১ গ্রামের দাম ১২০০০ টাকা।

Related Articles

Related image1
CBSE: পরীক্ষার ১১০ দিন আগে সূচী প্রকাশ করল সিবিএসসি, দেখুন কবে শুরু দশম ও দ্বাদশের পরীক্ষা
Related image2
সর্দার প্যাটেলের ১৫০তম জন্মদিন, শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ
38
ব্যবসীদের আশা
Image Credit : unsplash

ব্যবসীদের আশা

ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের পক্ষ থেকে একটি সমীক্ষা করা হয়েছিল। তাতে জানান হয়েছে আগামী নভেম্বর আর ডিসেম্বর মাসে দেশে প্রচুর মানুষের বিয়ে হবে। তাতেই সোনার চাহিদা বাড়বে। তাতেই লক্ষ্মী ঘরে উঠবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে শুধু সোনা নয়, সবক্ষেত্রেই ব্যবসা বাণিজ্য ভাল হবে বলেও মনে করছেন ব্যবসায়ীরা।

48
কোটি কোটি টাকার ব্যবসা
Image Credit : unsplash

কোটি কোটি টাকার ব্যবসা

সমীক্ষা রিপোর্ট অনুযায়ী বিয়ে বাড়ির মরশুম অর্থাৎ নভেম্বর আর ডিসেম্বর মাসে দেশে ব্যবসা হতে পারে ৬ লক্ষ কোটি টাকার। সোনা থেকে শুরু করে বস্ত্রশিল্প- সবক্ষেত্রেই ব্যবসায়ীদের মুখে হাসি হতে পারে চওড়া। সঙ্গে রয়েছে ক্যাটারিং বিসনেজও। তাই নভেম্বর আর ডিসেম্বরের দিকে তাকিয়ে রয়েছেন ব্যবসায়ীরা।

58
বিয়ে হবে
Image Credit : Asianet News

বিয়ে হবে

সমীক্ষা রিপোর্ট অনুয়ায়ী নভেম্বর আর ডিসেম্বর মাসে এই দেশে ৪৬ লক্ষ বিয়ের আসর বসতে পারে। শুধু হিন্দু নয়, সব ধর্মের মানুষের বিয়ে নিয়ে ৪৬ লক্ষ সামাজিক বিয়ের অনুষ্ঠান হতে পারে। তাতেই আশার আলো দেখছেন ব্যবসায়ীরা।

68
গত বছরের হিসেব
Image Credit : unsplash

গত বছরের হিসেব

২০২৪ সালে নভেম্বর এবং ডিসেম্বরে বিয়েতে ব্যবসা হয়েছিল ৫ লক্ষ ৯০ হাজার কোটি টাকার। ইতিমধ্যে চরম মূল্যবৃদ্ধির ফলে প্রতি ক্ষেত্রে খরচ বেড়েছে বহুগুণ। ফলে আর্থিক লেনদেনও বাড়বে অনেক বেশি। ম্যারেজ রেজিস্ট্রেশনের নোটিশ এবং বিভিন্ন অডিটোরিয়াম, হোটেল, গেস্ট হাউস, রিসর্ট, ডেস্টিনেশন প্রপার্টির বুকিং অনুযায়ী এই সময়কালে প্রায় আধ কোটি ছুঁই ছুইঁ অনুষ্ঠান হবে।

78
বিয়ের আসরে লাভ
Image Credit : unsplash

বিয়ের আসরে লাভ

গয়না থেকে বস্ত্র, বাড়িভাড়া থেকে পরিবহণ, ভোগ্যপণ্য থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, হোটেল ব্যবসা থেকে সাধারণ বিমান, ট্রেন, চার্টার্ড ফ্লাইট বুকিং, খাদ্য ও বিনোদন, উপহার ইত্যাদি ব্যয়ের বহর যে যথেষ্ট চমকে ওঠার মতো, তা আর বলার অপেক্ষা রাখে না। সমীক্ষা বলছে, শুধুমাত্র দিল্লিতেই হবে সাড়ে ৪.৮ লক্ষ বিয়ে। মোট খরচ হতে পারে ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা। এর মধ্যে কম বাজেটের বিয়ে, অর্থাৎ ৩ লক্ষ টাকার মধ্যে মিটবে প্রায় ১০ লক্ষ বিবাহ।

88
বিদেশে বিয়ে নয়!
Image Credit : freepik

বিদেশে বিয়ে নয়!

ব্যবসায়ীদের আক্ষেপ বর্তমানে বিদেশে বিয়ের ট্রেন্ড বেড়েছে। প্রত্যেক বছর কমপক্ষে ৫ হাজার পরিবার বিদেশে বিয়ের আসর বসায়। সেক্ষেত্রে ৫০ হাজার কোটি টাকার ব্যবসা মার খায়। তাই ব্যবসায়ীদের আর্জি বিদেশে নয়, দেশের মাটিতেই ভারতীয় প্রথায় বসুক বিয়ের আসর।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
ব্যবসার খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
EDEN Group: শিশুর বেড়ে ওঠার ঠিকানা–'ইডেন রূপকথা', ফিরিয়ে দেবে বাচ্চাদের হারানো প্রাণবন্ত সন্ধ্যা
Recommended image2
RBI New Rules: এবার ১৫,০০০ টাকার বেশি পেমেন্টে OTP লাগবে? অটো ডেবিটের নতুন নিয়ম জানুন
Recommended image3
Pension Scheme: প্রতিদিন মাত্র ২ টাকা করে জমালে ৬০ বছর পর, মাসে পাবেন ৩০০০ টাকা পেনশন?
Recommended image4
RBI Penalty: গয়না বন্ধক রেখেছেন? সাবধান! এই জনপ্রিয় সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা করল RBI, জানুন কারণ
Recommended image5
Stock Market Closing: সেনসেক্স পড়ল ১৬০ পয়েন্ট! নিফটি নামল ২৩,৬৫০-এর নিচে! শেয়ার বাজার শেষ করল লাল দাগে
Related Stories
Recommended image1
CBSE: পরীক্ষার ১১০ দিন আগে সূচী প্রকাশ করল সিবিএসসি, দেখুন কবে শুরু দশম ও দ্বাদশের পরীক্ষা
Recommended image2
সর্দার প্যাটেলের ১৫০তম জন্মদিন, শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved