MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • জানুয়ারি থেকে ATM থেকেই তোলা যাবে EPF-এ জমানো টাকা? ২০২৫ থেকে নতুন নিয়ম লাগু

জানুয়ারি থেকে ATM থেকেই তোলা যাবে EPF-এ জমানো টাকা? ২০২৫ থেকে নতুন নিয়ম লাগু

জানুয়ারি থেকে ATM থেকেই তোলা যাবে EPF-এ জমানো টাকা? ২০২৫ থেকে নতুন নিয়ম লাগু

2 Min read
Author : Anulekha Kar
Published : Dec 27 2024, 02:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Twitter

ইপিএফও-র অধীনে নিযুক্ত ব্যক্তিদের পক্ষে তাদের ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বেশ সহজ হতে চলেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : our own

খুব তাড়াতাড়ি টাকা তোলার দারুণ উপায় আনছে ইপিএফও। নতুন এই পদ্ধতি এটিএম থেকে কর্মচারীদের খুব সহজেই ইপিএফ অ্যাকাউন্টে জমা হওয়া অর্থ তুলতে দেবে।

38
Image Credit : iSTOCK

এ প্রসঙ্গে শ্রম সচিব সুমিতা দাওরা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যে ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ইপিএফ অ্যাকাউন্টে জমা হওয়া অর্থ তোলার প্রক্রিয়া সহজ করার জন্য আইটি সিস্টেমকে আপগ্রেড করতে চলেছে।

48
Image Credit : iSTOCK

ইপিএফও-র আইটি ইনফ্রা ব্যাঙ্কিং সিস্টেমের মতো হবে। আইটি ২.১ আপগ্রেড আগামী বছরের জানুয়ারিতে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে, যার পরে ইপিএফও-র আইটি পরিকাঠামো দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার সমতুল্য হবে বলে জানা গিয়েছে

58
Image Credit : iSTOCK

একটি বিশেষ পিএফ উইথড্রয়াল কার্ডও আনতে চলেছে কেন্দ্র, যা শুধুমাত্র ইপিএফ অ্যাকাউন্টে জমা হওয়া টাকা তোলার জন্য ব্যবহার করা যাবে।

68
Image Credit : Freepik

পিএফ উইথড্রয়াল কার্ড হবে ডেবিট কার্ডের মতো

শ্রম সচিব সুমিতা দাওরা জানিয়েছেন, এই পিএফ উইথড্রয়াল কার্ড ব্যাঙ্কের দেওয়া ডেবিট কার্ডের মতোই হবে। পিএফ উইথড্রয়াল কার্ডের সাহায্যে ইপিএফও সদস্যরা এটিএমে গিয়ে তাঁদের পিএফ অ্যাকাউন্টে জমা হওয়া টাকা তুলতে পারবেন।

78
Image Credit : Social Media

তবে সর্বোচ্চ কত টাকা তোলা যাবে পিএফ অ্যাকাউন্ট থেকে? পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার একটা সীমা থাকবে। ইপিএফও সদস্যরা একবারে তাদের অ্যাকাউন্টে জমা হওয়া অর্থের সর্বাধিক ৫০ শতাংশ তুলতে পারবেন।

88
Image Credit : Getty

তবে টাকা তোলার নিয়ম আগের মতোই থাকবে। যদি কোনও ব্যক্তি এক মাস বেকার থাকেন, তবে তিনি তাঁর পিএফ অ্যাকাউন্টে জমা হওয়া অর্থের ৭৫% তুলতে পারেন এবং দু'মাস পরে তিনি তাঁর অ্যাকাউন্টে জমা হওয়া সমস্ত অর্থ তুলতে পারেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের এই পদক্ষেপের ফলে চাকুরিজীবীদের পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা খুব সহজ হবে, সময়ও অনেক কম লাগবে।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Price: সোনার দামে বিরাট বদল, এক ক্লিকে জেনে নিন বুধবারে ভিন্ন শহরে সোনার দর কত
Recommended image2
Stock Market Update: বাজারে টালমাটাল পরিস্থিতি! নিফটি পড়ল ১০০ পয়েন্ট, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেনসেক্সও
Recommended image3
Gold Purity: গয়নার '916', '750' মানে কী? সোনা কেনার আগে এই ৫টি কথা অবশ্যই জানুন
Recommended image4
PF Status: স্যালারি থেকে পিএফ কাটছে, কিন্তু অ্যাকাউন্টে জমা হচ্ছে না? জানুন টাকা কোথায় যাচ্ছে
Recommended image5
Air India Layoffs: ১০০০ কর্মীকে ছাঁটাই করল এয়ার ইন্ডিয়া! কারণ জানলে চমকে যাবেন আপনিও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved