অর্থমন্ত্রী বলেন, 'আয়কর আইন ১৯৬১ ব্যাপকভাবে পর্যালোচনা করা হবে। যা কর সংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমা কমিয়ে দেবে। এটি ৬ মাসের মধ্যে শেষ করার প্রস্তাব করা হয়েছে। বাজেটে মধ্যবিত্তদের উপহার দিয়েছে সরকার। নতুন কর ব্যবস্থায়, স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে।
নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা ---
নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ: কেন্দ্রীয় অর্থমন্ত্রী
নতুন আয়কর কাঠামো: ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫%
নতুন আয়কর কাঠামো: ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০%
নতুন আয়কর কাঠামো: ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫%
নতুন আয়কর কাঠামো: ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০%
