MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • Indian Semiconductor Market: আগামী ২০৩২ সালের মধ্যে ভারতের সেমিকন্ডাক্টর মার্কেট ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে?

Indian Semiconductor Market: আগামী ২০৩২ সালের মধ্যে ভারতের সেমিকন্ডাক্টর মার্কেট ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে?

ভারতের সেমিকন্ডাক্টর মার্কেট ২০৩২ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। 

2 Min read
Author : Subhankar Das
Published : Aug 19 2025, 01:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্প
Image Credit : GEMINI

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্প

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর উৎপাদনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সেক্টর প্রায় ৬০% অবদান রেখেছে। এক্ষেত্রে ভারত দ্রুততার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। ভারতীয় সেমিকন্ডাক্টর মার্কেট ২০৩২ সালের মধ্যে ১০০.২ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। যা বার্ষিক ২০% বৃদ্ধির হারকে নির্দেশ করছে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি গবেষণা প্রতিবেদন  অনুযায়ী, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্প ২০৩০ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলার বাজার মূল্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে ভারতের ভূমিকা ইতিমধ্যেই স্পষ্ট
Image Credit : Pexels

বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে ভারতের ভূমিকা ইতিমধ্যেই স্পষ্ট

২০২২ সালে, ভারত ৫১৬ মিলিয়ন ডলার মূল্যের সেমিকন্ডাক্টর ডিভাইস রপ্তানি করেছে। যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, হংকং এবং দক্ষিণ আফ্রিকা প্রধান রপ্তানির গন্তব্য। তবে আমদানি ছিল ৪.৫৫ বিলিয়ন ডলার, চীন, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম ভারতের প্রধান আমদানিকারক স্পংস্থা। ভারতের সেমিকন্ডাক্টর চাহিদার দুই-তৃতীয়াংশ টেলিকমিউনিকেশন এবং শিল্প ব্যবহার থেকে আসবে বলে আশা করা হচ্ছে। ৫জি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈদ্যুতিক যানবাহন এই খাতের চাহিদা আরও বাড়াবে।

Related Articles

Related image1
৩টি সেমিকন্ডাক্টর প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন মোদীর, কতটা লাভ পাবে দেশ? জেনে নিন
Related image2
Electronics Manufacturing: দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ভিশন ডকুমেন্ট প্রকাশিত
35
ডিজাইন-লিঙ্কড বিশেষ প্রকল্প
Image Credit : Pexels

ডিজাইন-লিঙ্কড বিশেষ প্রকল্প

সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে উৎপাদনের জন্য একটি শক্তিশালী বাস্তুতন্ত্র তৈরি করতে, ভারত ১০ বিলিয়ন ডলার খরচ করে "ভারত সেমিকন্ডাক্টর মিশন" চালু করেছে। এই প্রকল্পের আওতায়, সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে উৎপাদন কারখানার প্রকল্প ব্যয়ের ৫০% ভর্তুকি দেওয়া হচ্ছে। এছাড়াও দেশীয় সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানিগুলিকে উৎসাহিত করার জন্য একটি ডিজাইন-লিঙ্কড বিশেষ প্রকল্প চালু করা হয়েছে।

45
সেমিকন্ডাক্টর সংক্রান্ত নিয়মকানুন
Image Credit : Pexels

সেমিকন্ডাক্টর সংক্রান্ত নিয়মকানুন

এই অভিযানের অংশ হিসেবে ৮৫,০০০ সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি বিশেষ কর্মসূচিও শুরু হয়েছে। গুজরাত, ওড়িশা, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলি ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর সংক্রান্ত নিয়মকানুন প্রণয়ন করেছে। যখন অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, ওড়িশা এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলি এই খাতে বিনিয়োগ করে রীতিমতো আকর্ষণের চেষ্টা করছে।

55
 ২০% ভারতীয় ইঞ্জিনিয়ার
Image Credit : Pexels

২০% ভারতীয় ইঞ্জিনিয়ার

জাতীয় পর্যায়ে ইলেকট্রনিক্স শিল্পের জন্য উৎপাদন-সংযুক্ত প্রকল্প, "মেক ইন ইন্ডিয়া" এবং "সেমিকন ইন্ডিয়া" প্রকল্পের মতো নীতিগুলি দেশকে চিপ উৎপাদনে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল যে, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ডিজাইন কর্মীদের প্রায় ২০% ভারতীয় ইঞ্জিনিয়ার। এক লাখেরও বেশি VLSI ডিজাইন ইঞ্জিনিয়ার বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর কোম্পানি এবং দেশীয় ডিজাইন পরিষেবাগুলিতে কাজ করছেন। যা এই খাতে ভারতের শক্তিকে তুলে ধরছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Air India Layoffs: ১০০০ কর্মীকে ছাঁটাই করল এয়ার ইন্ডিয়া! কারণ জানলে চমকে যাবেন আপনিও
Recommended image2
PF Withdrawal: সাবধান! পিএফ থেকে টাকা তোলা জলের মতো সোজা, কিন্তু নতুন এই শর্তটা জানেন কি?
Recommended image3
Goa Economy: দেশের সবচেয়ে ছোট রাজ্য, কিন্তু রোজগারে সবার সেরা, কেন জানেন?
Recommended image4
Gold Price: ভালো খবর! ফের পতন সোনার দামে, রইল বিভিন্ন শহরে সোনার রেট
Recommended image5
Stock Market Update: সেনসেক্স কমল ৪৫০ পয়েন্ট এবং নিফটি পড়ল ১৪০ পয়েন্ট! নেপথ্যে কি ফের আমেরিকা-ইরান সংঘাত?
Related Stories
Recommended image1
৩টি সেমিকন্ডাক্টর প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন মোদীর, কতটা লাভ পাবে দেশ? জেনে নিন
Recommended image2
Electronics Manufacturing: দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ভিশন ডকুমেন্ট প্রকাশিত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved