Share Market News Today: ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও যুদ্ধ বাজারের পতনের মূল কারণগুলির মধ্যে অন্যতম (stock market news today)। এই মুহূর্তে গোটা বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছেন বিনিয়োগকারীরা। আর সেইজন্যই বাজারের অবস্থা একটু নড়বড়ে। 

Share Market News Today: সপ্তাহান্তেও শেয়ার বাজারের পতন অব্যাহত। কার্যত, রেড জোনে স্টক মার্কেট (Share Market News Today)। শুক্রবার সকালে, সেনসেক্স ৫০০ পয়েন্ট পর্যন্ত কমে যায় এবং নিফটি ২৪,৬০০-এর কাছাকাছি নেমে যায় (stock market news today)। 

ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও যুদ্ধ বাজারের পতনের মূল কারণগুলির মধ্যে অন্যতম। এই মুহূর্তে গোটা বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছেন বিনিয়োগকারীরা। আর সেইজন্যই বাজারের অবস্থা একটু নড়বড়ে। 

রেড জোনে স্টক মার্কেট

চলতি ক্যালেন্ডার বছরে, এখনও পর্যন্ত BSE সেনসেক্স ৭%-এরও বেশি হ্রাস পেয়েছে। যেখানে Nifty50 ৬.৩১% হ্রাস পেয়েছে। এই অস্থিরতার জেরে মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীরা প্রশ্ন তুলছেন যে, তাদের কি আদৌ এই পরিস্থিতিতে SIP চালিয়ে যাওয়া উচিত? নাকি বাজারের পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত, অপেক্ষা করা উচিত? 

শুক্রবার, বিটকয়েনের দাম প্রায় $৭০,৮৯৬ ডলার। যা গত ২৪ ঘন্টায় প্রায় ২% কমে গেছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা, ইটিএফ প্রবাহের পরিবর্তন এবং সুদের হার কমানোর অনিশ্চয়তার কারণে এই হ্রাস।

YouTube video player

ইথেরিয়াম ২.৭৮% কমে $২,০৭৪ ডলারে এসে পৌঁছেছে। বিটিসি দিনের মধ্যে $৭০,৪৬০–$৭৩,৫১৪ এর মধ্যে চলে এসেছে, যা $৭২,০০০–$৭৪,০০০ ব্রেকআউট জোনের নিচে কিন্তু $৬৮,০০০–$৬৯,০০০ সাপোর্টের উপরে রয়েছে।

একাধিক শেয়ারের দামে পতন

রেটগেইনের শেয়ারের দাম ২%-এরও বেশি কমেছে। ২০-ডিএমএ-তে রিল্যায়েন্স, ২%-এরও বেশি। তবে শুধু ভারত নয়। দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারেও সাম্প্রতিক সেশনগুলিতে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। যা প্রমাণ করে দিচ্ছে যে, গত বছরের সেরা পারফর্মিং ইক্যুইটি বাজার এই মুহূর্তে সবচেয়ে অস্থিরতার মধ্যে রয়েছে।

অপরদিকে, DCX সিস্টেমস লিমিটেডের শেয়ার ১১%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। কোহ্যান্স লাইফের শেয়ার ৩% পতনের সঙ্গে ৫২ সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। তবে চলতি সপ্তাহে সোলার ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ১৭% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি চলতি সপ্তাহে শিপিং কোম্পানির শেয়ারের দাম ২০%-এরও বেশি বেড়েছে।

সরকারি মালিকানাধীন ভারত ডায়নামিক্সের শেয়ারের দাম ৬% এরও বেশি বেড়েছে। আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের দাম প্রায় ৩% হ্রাস পেয়েছে। অ্যাঞ্জেল ওয়ানের শেয়ার প্রায় ২% বেড়েছে। ইন্ডিগোর শেয়ারের দাম ৩% পড়ে গেছে। 

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।