কলকাতা-সহ অন্যান্য বড় শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম? দেখে নেওয়া যাক।

লক্ষ্মীবারেও বদল নেই জ্বালানির দামে। এই নিয়ে টানা ৩৪০ দিন অপরিবর্তীত পেট্রোল ডিজেলের দাম। বিশ্ববাজারে এরমধ্যে অপরিশোধিত তেলের দামে একাধিকবার ওঠানামা হলেও দেশীয় বাজারে তাঁর বিশেষ প্রভাব পড়েনি। ডব্লিউটিআই ক্রুড ব্যারেল প্রতি ৭৮ ডলারে নেমেছে। অন্যদিকে ব্রেন্ট ক্রুড এখন ব্যারেল প্রতি ৮৫ ডলার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কলকাতা-সহ অন্যান্য বড় শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম? দেখে নেওয়া যাক। পেট্রলে প্রতি লিটার ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ৬ টাকা করে আবগারি শুল্ক কমানো হয়। যার ফলে কমেছিল পেট্রল ডিজেলের দামও। দীর্ঘদিন ধরে দেশের মেট্রো শহরগুলিতে একই দামে বিকোচ্ছে জ্বালানি। আজ দেশের চার মহানগরীতে কত দামে বিকোচ্ছে পেট্রল-ডিজেল? কলকাতা, দিল্লি, মুম্বই এই তিন মেট্রো সিটিতেই অপরিবর্তীত জ্বালানির দাম। কলকাতায় পেট্রল বিকোচ্ছে ১০৬.০৩ টাকায়। ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। মুম্বইতে পেট্রল ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। চেন্নাইয়ে পেট্রলের পেট্রলের দাম লিটার প্রতি ১০২.৬৩ টাকা ও ডিজেল প্রতি লিটার ৯৪.২৮ টাকা।

আজ কোন শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

  • দিল্লি - লিটার প্রতি পেট্রল ৯৬.৭২টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা।
  • মুম্বই - লিটার প্রতি পেট্রল ১০৬.৩১টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা।
  • চেন্নাই - লিটার প্রতি পেট্রল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৮টাকা।
  • কলকাতা - লিটার প্রতি পেট্রল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭২ টাকা।

দেশের অন্যান্য শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

দেশের অন্যান্য বড় শহরগুলিতেও জ্বালানির দামে বিশেষ পরিবর্তন দেখা গেল না। ব্যাঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা। নাগপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৭.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৮৯ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।এলাহবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯. ৮৫ টাকা।

আরও পড়ুন -

লক্ষ্মীবারেও ঊর্ধ্বমুখী সোনার দাম, কলকাতায় কত হল হলমার্কের দর? জানুন

বুধবারে ফের চড়ল হলুদ ধাতুর দাম, কলকাতায় আজ কত হলমার্কের দাম? দেখে নিন

এপ্রিলের শেষদিকে কোন শহরে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম? দেখে নিন মঙ্গলবারের পেট্রোল-দর