MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • সুদ থেকেই আয় হবে ২ লাখের বেশি, পোস্ট অফিসের সেরা স্কিম এটি, জানেন কি এটি সম্পর্কে?

সুদ থেকেই আয় হবে ২ লাখের বেশি, পোস্ট অফিসের সেরা স্কিম এটি, জানেন কি এটি সম্পর্কে?

স্টক মার্কেট বা SIP-র রমরমার মধ্যেও সমান ভাবে জনপ্রিয় পোস্ট অফিসের কয়েকটি স্কিম। সেই তালিকায় নাম রয়েছে NSC বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমের। পোস্ট অফিসের এই স্কিমে টাকা রেখে শুধুমাত্র সুদ থেকেই ২ লাখ টাকা আয় করতে পারবেন গ্রাহক।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 23 2026, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Google

ভবিষ্যতের কথা ভেবে অনেকেই অনেক কিছু করেন। কেউ ভালো লাভের আশায় বিনিয়োগ করেন তো কেউ কেউ ব্যাঙ্কে টাকা জমান। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা ঠিক বুঝে উঠতে পারেন না কোথায় টাকা বিনিয়োগ করলে ভালো টাকা মেলে। আপনিও কি একই সমস্যার সম্মুখীন হচ্ছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : India post

পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় স্কিমগুলি বিনিয়োগকারীদের ঝুঁকি ছাড়াই যথেষ্ট পরিমাণে রিটার্ন প্রদান করতে পারে, যদি বিনিয়োগের নিয়মগুলি অনুসরণ করা হয়। আপনি যদি ঝুঁকিমুক্ত উপায়ে বিনিয়োগ করতে চান এবং বেশি রিটার্ন অর্জন করতে চান, তাহলে NSC এর মতো পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করা একটি ভাল বিকল্প হতে পারে।

Related Articles

Related image1
Post Office Scheme: পোস্ট অফিসের নয়া স্কিম, এই পদ্ধতিতে টাকা রাখলে ৫ বছরে সুদ পাবেন ৪.৫ লক্ষ টাকা?
Related image2
Post Office Scheme: অবসরের পর নিশ্চিন্ত জীবন, মাসে ১০ হাজার টাকা আয়ের সেরা স্কিম?
37
Image Credit : India post

পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস কী?

ন্যশানাল সেভিংস সার্টিফিকেট (Post Office NSC) এমন একটি স্কিম যা আপনাকে শুধুমাত্র সুদের মাধ্যমে যথেষ্ট আয় করতে সাহায্য করে। আপনি এই স্কিমে মাত্র ১,০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। এই স্কিমের লক-ইন পিরিয়ড ৫ বছর।

47
Image Credit : Google

জাতীয় সঞ্চয় সার্টিফিকেট (National Savings Certificate) হল পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অধীনে থাকা একটি সুপারহিট স্কিম। এটি মধ্যবিত্ত এবং অবসর গ্রহণের পরিকল্পনাকারীদের মধ্যে জনপ্রিয়। ৫ বছরের জন্য সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১,০০০ টাকা। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।

57
Image Credit : Google

আজকের দিনে দাঁড়িয়ে স্টক মার্কেট বা SIP-র রমরমার মধ্যেও সমান ভাবে জনপ্রিয়। সেই তালিকায় একেবারে প্রথম সারিতে নাম রয়েছে পোস্ট অফিসের NSC বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমের। ভারতীয় পোস্ট অফিসের এই ক্ষুদ্র সঞ্চয় স্কিমে টাকা রেখে শুধুমাত্র সুদ থেকেই 2 লাখ টাকা আয় করতে পারবেন গ্রাহক।

67
Image Credit : Asianet News

পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট সহ অন্যান্য সমস্ত স্কিমে অর্থ বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকিহীন। এখানে টাকা রাখলে তাঁর গ্যারান্টি দেবে খোদ সরকার। দ্বিতীয়ত, পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমে একজন ব্যক্তি চাইলে মাত্র ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। সবচেয়ে বড় কথা, বর্তমানে এই স্কিমে বিনিয়োগের উপর বার্ষিক ৭.৭ শতাংশ সুদ দিচ্ছে পোস্ট অফিস।

77
Image Credit : Google

পোস্ট অফিসের এই সরকারি স্কিমে সুদ দেওয়া হয় মূলত কম্পাউন্ডিং ভিত্তিতে। পরবর্তীতে মেয়াদ পূরণ হয়ে গেলে এই স্কিমের সুদাসল পাঠিয়ে দেওয়া হবে গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে। এই স্কিম থেকে মোটা সুদ পেতে চাইলে শর্ত একটাই, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে ৫ বছরের জন্য বিনিয়োগ করতেই হবে। আসলে এটাই এই প্রকল্পের লকিং পিরিয়ড। ৫ বছরের আগে অর্থ তুলে নিলে সুদ থেকে বঞ্চিত হবেন বিনিয়োগকারী।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Stock Market Update: নিফটি ও সেনসেক্সের ক্রমাগত ওঠানামা চলছেই, ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ-জে কে টায়ারের শেয়ারের দাম বৃদ্ধি
Recommended image2
Gold Price: ভালো খবর! ফের পতন সোনার দামে, গতকালের তুলনার কমেছে দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
Recommended image3
Savings for Gen Z: ৩০ হাজার টাকা মাইনেতেও জমবে টাকা! ৫টি স্মার্ট সেভিংস প্ল্যান
Recommended image4
Multibagger Stock Highest Return: ৩৫২% রিটার্ন? ১০২ টাকা পৌঁছে গেল ৪৬৩ টাকায়, কোন স্টকে লক্ষ্মী লাভ?
Recommended image5
Petrol Diesel Rate: টানা ১০ দিনে ৪ বার বেড়েছে দাম, আজ মঙ্গলবার কত টাকায় মিলছে জ্বালানি?
Related Stories
Recommended image1
Post Office Scheme: পোস্ট অফিসের নয়া স্কিম, এই পদ্ধতিতে টাকা রাখলে ৫ বছরে সুদ পাবেন ৪.৫ লক্ষ টাকা?
Recommended image2
Post Office Scheme: অবসরের পর নিশ্চিন্ত জীবন, মাসে ১০ হাজার টাকা আয়ের সেরা স্কিম?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved