MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • লাফিয়ে বাড়বে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার! আসন্ন বাজেটে দুর্দান্ত ঘোষণা করতে পারে মোদী সরকার

লাফিয়ে বাড়বে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার! আসন্ন বাজেটে দুর্দান্ত ঘোষণা করতে পারে মোদী সরকার

বেসরকারি সংস্থার কর্মীদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য প্রভিডেন্ট ফান্ড চালু করেছে কেন্দ্র। এবারের বাজেটে পিএফের বেতন কাঠামো নিয়ে বড় ঘোষণা হতে পারে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 12 2024, 05:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : freepik

চলতি বছরের ফেব্রুয়ারিতে পিএফের বার্ষিক সুদের হার ৮.২৫ শতাংশ ঘোষণা করেছিল এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য এই সুদের হার ঘোষণা করা করা হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : freepik

ইপিএফও নতুন সুদের হার জানিয়ে দিলেও এতদিন তার অনুমোদন দেয়নি কেন্দ্র। এবার বাজেটের আগে এই ইস্যুতে সবুজ সংকেত দিল অর্থ মন্ত্রক। ফলে প্রভিডেন্ট ফান্ডে নতুন হারে সুদ পেতে আর থাকছে না কোনও বাধা।

38
Image Credit : freepik

উল্লেখ্য, এর আগের আর্থিক বছরে পিএফের বার্ষিক সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে যা বৃদ্ধি করে ৮.২৪ শতাংশে নিয়ে এসেছে ইপিএফও। বৃহস্পতিবার অর্থ মন্ত্রকের তরফে এর অনুমোদন মিলতেই সোশ্যাল মিডিয়ায় করা হয় পোস্ট।

48
Image Credit : our own

এক্স হ্যান্ডেলে ইপিএফও জানিয়েছে, ‘চলতি বছরের মে মাসে ২০২৩-২৪ আর্থিক বছরের ইপিএফ সদস্যদের ৮.২৫ শতাংশ হারে সুদের বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।’

58
Image Credit : our own

প্রভিডেন্ট ফান্ডের সুদের বিষয়টি নির্ধারণ করে ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ বা সিবিটি। গত ফেব্রুয়ারিতেই এই বোর্ড সুদের হার ৮.১৫ থেকে বাড়িয়ে ৮.২৫ শতাংশ করার সিদ্ধান্ত নেয়। যা প্রথমে শ্রম মন্ত্রক ও পরে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হয়েছিল।

68
Image Credit : our own

প্রসঙ্গত, ২০২১-২২ আর্থিক বছরে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.১০ শতাংশ। যা পরে অর্থ বর্ষে বাড়িয়ে ৮.১৫ শতাংশ করে ইপিএফও। ২০২৩-র ২৮ মার্চ সেই ঘোষণা হয়েছিল। এই নিয়ে পরপর দু’টি আর্থিক বছরে পিএফে সুদের হার বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার।

78
Image Credit : our own

২০২২-র মার্চে বড় ধাক্কা খেয়েছিলেন ৭ কোটি ইপিএফও সদস্য। ওই সময় চার দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে আসে পিএফের সুদের হার। যা ছিল ৮.১০ শতাংশ। ২০২০-২১ আর্থিক বছরে প্রভিডেন্ট ফান্ড গ্রাহকদের ৮.৫০ শতাংশ হারে সুদ দিয়েছিল এই কেন্দ্রীয় সরকারি সংস্থা।

88
Image Credit : Getty

তবে পিএফে এখনও পর্যন্ত সবচেয়ে কম সুদ দেওয়া হয়েছে ১৯৭৭-৭৮ আর্থিক বছরে। ওই সময় সুদের হার ছিল মাত্র ৮ শতাংশ। ২০১৮-১৯ এবং ২০১৯-২০ আর্থিক বছরে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল যথাক্রমে ৮.৬৫ এবং ৮.৫০ শতাংশ।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
অনলাইন পেমেন্টে কাটবে বাড়তি টাকা, UPI-তে চার্জ চালু হওয়ার আগে বড় ঘোষণা RBI গভর্নরের
Recommended image2
Gold Rate: পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
Recommended image3
Stock Market Update: রেপো রেট নিয়ে বড় আপডেট, সেনসেক্স এবং নিফটি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে?
Recommended image4
Adani Power Deal: ভুটানে ৭৭০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প, বিরাট চুক্তি সই করল আদানি পাওয়ার
Recommended image5
PAN Card Photo Change: প্যান কার্ডে পুরনো ছবি? ঘরে বসেই বদলে ফেলুন, জানুন আবেদনের সহজ উপায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved