MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Business News
  • Credit Card Charges: ক্রেডিট কার্ড দিয়ে ATM থেকে টাকা তুললে এত চার্জ লাগে? কারণ জানুন এখনই

Credit Card Charges: ক্রেডিট কার্ড দিয়ে ATM থেকে টাকা তুললে এত চার্জ লাগে? কারণ জানুন এখনই

Credit Card Charges: আজকাল ক্রেডিট কার্ডের চাহিদা খুব বেড়ে গেছে। জরুরি প্রয়োজনে ক্রেডিট কার্ড দিয়ে টাকাও তোলা যায়। কিন্তু ব্যাঙ্কগুলি তার উপর চড়া সুদ নিয়ে থাকে। 

2 Min read
Author : Subhankar Das
Published : Jun 30 2026, 06:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ক্রেডিট কার্ড দিয়ে কত টাকা তোলা যায়?
Image Credit : twitter

ক্রেডিট কার্ড দিয়ে কত টাকা তোলা যায়?

প্রত্যেকটি ক্রেডিট কার্ডের একটি ক্যাশ লিমিট (Cash Limit) থাকে। সেটি আপনার মোট ক্রেডিট লিমিটের প্রায় ২০% পর্যন্ত হতে পারে। যেমন ধরা যাক, আপনার কার্ডের লিমিট এক লক্ষ টাকা হলে, আপনি ২০,০০০ টাকা পর্যন্ত টাকা তুলতে পারবেন। বাকি টাকা শপিংয়ের জন্য ব্যবহার করা যায়। এই লিমিট বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে অবশ্য আলাদা হয়। টাকা তুললে মূলত দুই ধরনের চার্জ লাগে (Credit Card Processing Charges)। একটি হল ‘ক্যাশ অ্যাডভান্স ফি এবং অন্যটি হল তোলা টাকার ওপর সুদ। সাধারণত তোলা টাকার ২-২.৫% অথবা ন্যূনতম ৩০০-৫০০ টাকা চার্জ করা হয়। তার মধ্যে যেটি বেশি, সেটাই দিতে হবে। টাকা তোলার প্রথম দিন থেকেই সুদ গণনা শুরু হয়ে যায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কোন ব্যাঙ্ক কত চার্জ কাটে?
Image Credit : Gemini AI

কোন ব্যাঙ্ক কত চার্জ কাটে?

ক্রেডিট কার্ড থেকে টাকা তোলার জন্য বিভিন্ন ব্যাঙ্ক আলাদা আলাদা চার্জ ও সুদের হার নেয়। 

অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank): তোলা টাকার ২.৫% বা ন্যূনতম ৫০০ টাকা। মাসিক সুদ ১.৫০% থেকে ৩.৬০%। 

ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda): ২.৫% বা ৫০০ টাকা চার্জ। সুদের হার ১.৫০% থেকে ৩.৪৯%। 

ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (IndusInd Bank): ২.৫% বা ৩০০ টাকা (যেটি বেশি)। মাসিক সুদ ১.৭৯% থেকে ৩.৯৫%। 

এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank): ২.৫% বা ন্যূনতম ৫০০ টাকা। সুদ ১.৯৯% থেকে ৩.৬০%। 

Related Articles

Related image1
Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করার শেষদিন কবে? মিস করলেই মুশকিল!
Related image2
Highest FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে বিপুল সুদের হার! দেশের কোন ব্যাঙ্ক দিচ্ছে জানেন?
35
দেখে নিন বাকি তালিকা
Image Credit : Asianet News

দেখে নিন বাকি তালিকা

এইচএসবিসি ব্যাঙ্ক (HSBC Bank): ২.৫% বা ৫০০ টাকা। মাসিক সুদ ১.৯৯% থেকে ৩.৪৯%।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক (Standard Chartered Bank): তোলা টাকার ২% বা ৩০০ টাকা (যেটি বেশি)। সুদের হার ১.৯৯% থেকে ৩.৭৫%।

আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank): ২.৫% বা ন্যূনতম ৫০০ টাকা। সুদ ২.৪৯% থেকে ৩.৬৭%।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank): প্রতিবার ১০,০০০ টাকার তোলার জন্য ৩০০ টাকা চার্জ। সুদের হার ২.৪৯% থেকে ৩.৫০%।

ইয়েস ব্যাঙ্ক (Yes Bank): ২.৫% বা ন্যূনতম ৩০০ টাকা। মাসিক সুদ ২.৪৯% থেকে ৩.৫০%।

এসবিআই কার্ড (SBI Card): ২.৫% বা ৫০০ টাকা (যেটি বেশি)। সুদের হার ২.৭৫% থেকে ৩.৫০%।

45
 ঋণের বোঝা দ্রুত বাড়তে থাকবে
Image Credit : Asianet News

ঋণের বোঝা দ্রুত বাড়তে থাকবে

ক্রেডিট কার্ড থেকে টাকা তুললে, ব্যাঙ্কগুলি দৈনিক চক্রবৃদ্ধি সুদ গণনা করে। অর্থাৎ, আপনি টাকা ফেরত দিতে যত দেরি করবেন, সুদের ওপর সুদ যোগ হয়ে মোট ঋণের বোঝা দ্রুত বাড়তে থাকবে। তাই অল্প টাকাও দেখতে দেখতে বড় আর্থিক বোঝা হয়ে উঠতে পারে।

55
আর্থিক পরামর্শদাতারা কী বলছেন?
Image Credit : Asianet News

আর্থিক পরামর্শদাতারা কী বলছেন?

তাই আর্থিক পরামর্শদাতারা বলেন, শুধুমাত্র জরুরি প্রয়োজনেই ক্রেডিট কার্ড থেকে টাকা তোলা উচিত। ঘন ঘন এই সুবিধা ব্যবহার করা এড়িয়ে চলুন। যদি টাকা তুলতেই হয়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পুরো টাকা শোধ করে দিন। এতে আপনার সুদের বোঝা কমবে এবং ক্রেডিট স্কোরও খারাপ হওয়ার হাত থেকে বাঁচবে।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোনও ব্যাঙ্কের ক্রেডিট কার্ড নেওয়ার পরামর্শ দেয় না। তাই অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক পরামর্শদাতা এবং বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
কোন কোন স্টকের কারণে বাজার বারবার পড়ছে! জানেন? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্ব
Recommended image2
AI Boom: ২০২৭ সাল থেকে ভারতের আইটি কোম্পানিগুলোর পোয়াবারো? রিপোর্ট যা বলছে
Recommended image3
Credit Card Debt: ঋণের ফাঁদ থেকে বেরোতে পারছেন না? এই ৭টি সহজ কৌশল জেনে নিন
Recommended image4
7th vs 8th CPC: DA থেকে বেতন-পেনশন, সপ্তম ও অষ্টম বেতন কমিশনে কতটা বদল?
Recommended image5
8th Pay Commission: সোমবার জয়পুরে বসবে অষ্টম বেতন কমিশনের বৈঠক! জেনে নিন আলোচ্য বিষয় ও সর্বশেষ তথ্য
Related Stories
Recommended image1
Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করার শেষদিন কবে? মিস করলেই মুশকিল!
Recommended image2
Highest FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে বিপুল সুদের হার! দেশের কোন ব্যাঙ্ক দিচ্ছে জানেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved