Ayushman Bharat Card: সরকারের তরফ থেকে রাজ্যের নানা প্রান্তে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে৷ জানা যাচ্ছে, সেখানেও বহু মানুষ আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু যারা এখনও আবেদন করেননি, কিন্তু করবেন ভাবছেন, তাদের জন্য বড় আপডেট। আবেদন করার শেষ তারিখ কবে?
Ayushman Bharat Card: রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আয়ুষ্মান ভারত যোজনা (ayushman bharat card)। সেই ঘোষণা করেছেন খোদ শুভেন্দু অধিকারী নিজেই।আয়ুষ্মান ভারত কার্ড থাকলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত, বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন মানুষ। দেশের সরকারের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্প নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করার শেষদিন কবে (ayushman bharat card apply online)? কারণ, মিস করলেই যে মুশকিল!

আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করার শেষদিন কবে?
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক জনমুখী সিদ্ধান্ত নিতে শুরু করেছে বিজেপি সরকার। এমনকি, সরকারের তরফ থেকে রাজ্যের নানা প্রান্তে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে৷ জানা যাচ্ছে, সেখানেও বহু মানুষ আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন জানিয়েছেন।
কিন্তু যারা এখনও আবেদন করেননি, কিন্তু করবেন ভাবছেন, তাদের জন্য বড় আপডেট। আবেদন করার শেষ তারিখ কবে? উল্লেখ্য, এখনও অবধি সরকারের নিয়মানুযায়ী, আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে কোনও শেষদিন বা নির্দিষ্ট বলা হয়নি। সেইরকম কোনও ঘোষণা এখনও পর্যন্ত নেই।

মিস করলেই মুশকিল!
তাই সাধারণ মানুষ যে কোনও সময় আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। তবে অবশ্যই যোগ্যতার মাপকাঠিতে মিলতে হবে। যাদের আয় ২.৫০ লক্ষ টাকার কম এবং মূলত, যাদের নিজের নামে কোনও জমি নেই, তারা আবেদন করতে পারবেন। এছাড়া যারা দিনমজুরের কাজ করেন এবং তফশিলি জাতি-উপজাতি পরিবারের মানুষ আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন। সেইসঙ্গে যারা কাঁচা বাড়ি এবং একটি কামরার বাড়িতে থাকেন, তারাও পাবেন এই যোজনার সুবিধা।
পাশাপাশি যাদের পরিবারে ১৬-৫৯ বছর বয়স পর্যন্ত, উপার্জন করার কোনও সদস্য নেই, তারাও পাবেন এই সুবিধা। পাশাপাশি ৭০ বছরের বেশি যে কোনও ব্যক্তি আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন। অনলাইন এবং অফলাইন, দুইভাবেই আবেদন করা যাবে। PM-JAY Beneficiary Portal-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। তাছাড়া আয়ুষ্মান অ্যাপ ব্যবহার করে অথবা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে কিংবা অনুমোদিত হাসপাতালে গিয়েও এই কার্ড তৈরির বন্দোবস্ত রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

