MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Business News
  • EPFO Latest Update: ১৫ জুলাই থেকেই EPFO-র ক্ষেত্রে আসছে ১০টি বড় পরিবর্তন! সুদের টাকা, অটো সেটলমেন্ট এবং আর কী কী?

EPFO Latest Update: ১৫ জুলাই থেকেই EPFO-র ক্ষেত্রে আসছে ১০টি বড় পরিবর্তন! সুদের টাকা, অটো সেটলমেন্ট এবং আর কী কী?

EPFO Latest Update: ১৫ জুলাই থেকেই EPFO-র ক্ষেত্রে আসছে ১০টি বড় পরিবর্তন! কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছেন। 

3 Min read
Author : Subhankar Das
Published : Jul 13 2026, 11:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
অগ্রিম টাকা তোলার ক্ষেত্রে?
Image Credit : Asianet News

অগ্রিম টাকা তোলার ক্ষেত্রে?

কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে রয়েছে দ্রুত পিএফ-এর টাকা তোলা, চাকরি পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে পিএফ (PF) অ্যাকাউন্ট স্থানান্তর, অগ্রিম টাকা তোলার ক্ষেত্রে স্বয়ংক্রিয় নিষ্পত্তির ঊর্ধ্বসীমা বৃদ্ধি, টাকা তোলার সহজ প্রক্রিয়া এবং যেকোনো পিএফ অফিস থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর পরিষেবাগুলিকে সহজে পাওয়ার বন্দোবস্ত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
স্মার্ট ডিজিটাল ইন্টারফেস
Image Credit : Asianet News

স্মার্ট ডিজিটাল ইন্টারফেস

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষের বার্ষিক সুদ ১৫ জুলাই ২০২৬-এর মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় ১.৪৪ লক্ষ কোটি টাকার সুদ প্রসেস করা হবে এবং ভেরিফিকেশনের পর, তা প্রায় ৩৪ কোটি ইপিএফ (EPF) অ্যাকাউন্টে জমা করা হবে। ইপিএফও (EPFO)-র গ্রাহকরা পোর্টালে লগ-ইন করার মাধ্যমে গ্রাহকরা একটি স্মার্ট ডিজিটাল ইন্টারফেস ব্যবহার করতে পারবেন। তার ফলে, তারা তাঁদের সদস্যপদ সংক্রান্ত তথ্য, প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স, ক্লেইমের বর্তমান অবস্থা, পেনশনযোগ্য চাকরির নথিপত্র এবং প্রাপ্ত সুবিধাগুলি দেখতে পাবেন। যা তাদের পিএফ (PF) অ্যাকাউন্ট এবং ক্লেইম সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা ও তথ্যের সহজলভ্যতাকেই নিশ্চিত করবে।

Related Articles

Related image1
Highest Return Small Cap Stocks: মাত্র তিন মাসে দ্বিগুণ রিটার্ন! বাজারে ঝড় তুলেছে এই স্মল ক্যাপ স্টক?
Related image2
Sukanya Samriddhi Yojana Benefits: মাত্র ২০০ টাকা দিয়েই মেয়ের জন্য গড়তে পারেন ৪০ লক্ষ টাকার ফান্ড, জেনে নিন কিভাবে?
37
কেওয়াইসি (KYC) সংযুক্ত এবং ভেরিফায়েড
Image Credit : X

কেওয়াইসি (KYC) সংযুক্ত এবং ভেরিফায়েড

পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির আওতায় ইপিএফ থেকে টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকরা তাদের প্রাপ্য বা যোগ্য টাকার পরিমাণ সম্পর্কেও জানতে পারবেন। ৫ লক্ষ টাকা পর্যন্ত, অগ্রিম ক্লেইমের (advance claims) একটি বড় অংশ, যেগুলো সম্পূর্ণভাবে কেওয়াইসি (KYC) সংযুক্ত এবং ভেরিফায়েড সেগুলি এখন থেকে অটো-সেটলমেন্টের মাধ্যমে প্রসেস করা হবে। অটো-সেটলমেন্টের ঊর্ধ্বসীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে বলে জানানো হয়েছে। গোটা প্রক্রিয়াটি কেন্দ্রীয় পেমেন্ট পরিকাঠামোর মাধ্যমে সম্পন্ন করা হবে এবং দ্রুততর ইলেকট্রনিক পেমেন্ট চ্যানেলের সাহায্যে তা পরিচালনা করা হবে। এর ফলে, টাকা তোলার দিনই ইপিএফ গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।

47
EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠক
Image Credit : X

EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠক

অন্যদিকে, বেসরকারি এবং সরকারি সংস্থায় কর্মরত কোটি কোটি কর্মচারী যেই খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তা অবশেষে সামনে এল। জানা গেছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (PF) অ্যাকাউন্টে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়বে। এই প্রক্রিয়া ১৫ জুলাই থেকে শুরু হতে পারে। কর্মচারীদের অবসর জীবনের আর্থিক সুরক্ষার জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) প্রতি বছর পিএফ-এর উপর সুদ দেয়। গত ফেব্রুয়ারি মাসে EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠকে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য সুদের হার ৮.২৫ শতাংশ নির্ধারণ করা হয়। কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর, এখন সেই টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে জমা করার কাজ শুরু হতে চলেছে। এর ফলে দেশজুড়ে কোটি কোটি কর্মচারী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

57
UPI ID কনফারমেশনের কাজ
Image Credit : Asianet News

UPI ID কনফারমেশনের কাজ

প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকা তোলা নিয়ে আর নেই কোনও চিন্তা। এবার থেকে ইউপিআই-এর মাধ্যমেই তোলা যাবে পিএফ-এর টাকা। এমনকি, এটিএম-এর মাধ্যমেও টাকা তোলা যাবে। এই পুরো বিষয়টি ইপিএফও ৩.০-র অধীনে হচ্ছে। UPI ID কনফারমেশনের কাজটি আপনাকে করতে হবে। আপনার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে UPI ID সেট আপ এবং কনফার্ম করে রাখতে হবে। পাশাপাশি সরকারি নির্দেশিকা অনুযায়ী, DigiLocker-এ নিজের অ্যাকাউন্টটিকেও রেজিস্টার করে রাখুন। এই প্রসেসের মধ্যে ওটিপি ভেরিফিকেশনের বিষয়ও রয়েছে।

67
ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস তথা IFSC কোড
Image Credit : Google

ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস তথা IFSC কোড

আধার লিঙ্কের কাজটি সেরে ফেলতে হবে। অর্থাৎ, আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর তথা UAN নম্বরের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করাতে হবে। তারপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ। EPFO মেম্বার পোর্টালে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস তথা IFSC কোড সহ সবকিছু ঠিক আছে কিনা, তা একবার দেখে নিন। এরপর আপনাকে দেখে নিতে হবে যে, আধার কার্ড, প্যান কার্ড এবং EPFO রেকর্ডে আপনার নাম, জন্মতারিখ সহ সমস্ত ব্যক্তিগত তথ্য যেন পুরো এক থাকে।

77
পেনশন স্কিম
Image Credit : Asianet News

পেনশন স্কিম

তিনটি সহজ শ্রেণিতে ভাগ করা হয়েছে টাকা তোলার পদ্ধতিকে। অপরিহার্য প্রয়োজন, আবাসন সংক্রান্ত প্রয়োজন এবং বিশেষ পরিস্থিতি।পেনশন স্কিম (EPS)-এর আওতাভুক্তরা এখন যেকোনও পিএফ (PF) অফিসে পরিষেবার জন্য অনুরোধ জানাতে বা লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: শেষ বেতনের ৬৭% পেনশন! অষ্টম বেতন কমিশনে LPD নিয়ে বড় দাবি সরকারি কর্মীদের
Recommended image2
Chef Harpal Singh Sokhi: কলকাতায় উপস্থিত বিখ্যাত শেফ হরপাল সিং সোখি, বোরোসিলের নয়া প্রোডাক্ট লঞ্চ
Recommended image3
Home Loan: CIBIL স্কোর কম? চিন্তা নেই, বাড়ি কেনার স্বপ্ন সত্যি হবে এই ৭টি উপায়ে
Recommended image4
BRICS Currency: একটাই মুদ্রা চালুর জল্পনা ওড়াল ভারত, জানাল আসল পরিকল্পনা কী
Recommended image5
Petrol Price: দেখে নিন আজ আপনার শহরে পেট্রল-ডিজেলের দাম কত
Related Stories
Recommended image1
Highest Return Small Cap Stocks: মাত্র তিন মাসে দ্বিগুণ রিটার্ন! বাজারে ঝড় তুলেছে এই স্মল ক্যাপ স্টক?
Recommended image2
Sukanya Samriddhi Yojana Benefits: মাত্র ২০০ টাকা দিয়েই মেয়ের জন্য গড়তে পারেন ৪০ লক্ষ টাকার ফান্ড, জেনে নিন কিভাবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved