Flipkart Big Billion Days 2026: উপস্থিত ছিলেন ফ্লিপকার্ট গ্রুপের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি, স্ট্র্যাটেজিক পার্টনারশিপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিএফও রবি আইয়ার, সিএইচআরও সীমা নায়ার, মার্কেটপ্লেস-এর এসভিপি ও প্রধান সাকাইত চৌধুরী, সিপিটিও বালাজি থিয়াগারাজন, সাপ্লাই চেইন-এর এসভিপি ও প্রধান হেমন্ত বদ্রি ও চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রাজনীশ কুমার।

Flipkart Big Billion Days 2026: বেঙ্গালুরুতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘দ্য বিগ বিলিয়ন ডেজ ২০২৬’-এর সূচনা করল দেশের অন্যতম জায়ান্ট ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। সংস্থাটি তাদের বেঙ্গালুরু ক্যাম্পাসে ‘দ্য বিগ বিলিয়ন ডেজ’ (TBBD)-এর ১৩তম সংস্করণের সূচনা করেছে। তার মাধ্যমে ভারতের অন্যতম প্রতীক্ষিত উৎসবের মরশুমে কেনাকাটার জার্নি শুরু হল লক্ষ লক্ষ গ্রাহকের। প্রসঙ্গত, এই উৎসবের মরশুমকে সামনে রেখেই আয়োজিত এই মেগা অনুষ্ঠানে ফ্লিপকার্টের শীর্ষ কর্তা এবং কর্মীরা একত্রিত হন (Flipkart Big Billion Days 2026)। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্লিপকার্ট গ্রুপের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি, স্ট্র্যাটেজিক পার্টনারশিপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিএফও রবি আইয়ার, সিএইচআরও সীমা নায়ার, মার্কেটপ্লেস-এর এসভিপি ও প্রধান সাকাইত চৌধুরী, সিপিটিও বালাজি থিয়াগারাজন, সাপ্লাই চেইন-এর এসভিপি ও প্রধান হেমন্ত বদ্রি ও চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রাজনীশ কুমার (Flipkart Big Billion Days Offers)।

শুরু হচ্ছে ফ্লিপকার্ট 'বিগ বিলিয়ন ডে সেল ২০২৬', বেঙ্গালুরুতে জমকালো অনুষ্ঠান

ফ্লিপকার্ট গ্রুপের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি জানান, “দ্য বিগ বিলিয়ন ডেজ ভারতের ক্রমবর্ধমান আকাঙ্ক্ষার একটি প্রতিচ্ছবি হয়ে উঠেছে। আসলে এটি ক্রেতা এবং বিক্রেতাদের এমন এক বিশাল পরিসরে একত্রিত করে তোলে, যা আমাদের বাজারের জন্য অনন্য। সারা দেশের ১৪ লক্ষেরও বেশি বিক্রেতা আমাদের সাপ্লাই চেইনের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে লক্ষ লক্ষ ক্রেতার কাছে তাদের প্রোডাক্টকে পৌঁছে দেওয়ার অপেক্ষায় রয়েছেন। প্রতিটি সংস্করণের সঙ্গে সঙ্গেই এই সুযোগ আরও বিস্তৃত হয়েছে। তার ফলে, আরও বেশি করে ক্ষুদ্র ব্যবসা ডিজিটাল বাণিজ্যের আওতায় এসেছে এবং ছোট শহরগুলির ক্রেতারাো অনেক বেশি পণ্য বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। কেনার ইচ্ছা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ‘দ্য বিগ বিলিয়ন ডেজ’-এর পরিসরও। আর এই যাত্রার অংশ হতে পেরে আমরা গর্বিত।”

আরও পড়ুন - Flipkart Operations: হরিণঘাটায় দেশের সবথেকে বড় ফুলফিলমেন্ট সেন্টার! ব্যাপক কর্মসংস্থান, অটোমেশন-টেকনোলজির সমন্বয়ে তাক লাগাচ্ছে ফ্লিপকার্ট

বেঙ্গালুরু ক্যাম্পাসের অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় অভিনেত্রী অনীত পাড্ডা। যা এই অনুষ্ঠানের জৌলুস অনেকটাই বাড়িয়ে দেয়। এই প্রতিষ্ঠানের সবাই মিলে সেখানে TBBD ২০২৬-এর যাত্রার সূচনা উদযাপন করেন। উৎসবের মরশুমের প্রতীকী সূচনা হিসেবে, সাপ্লাই চেইন-এর এসভিপি ও প্রধান হেমন্ত বদ্রি ফ্লিপকার্ট ‘উইশমাস্টার’দের (ডেলিভারি পার্টনার) একটি দলের নেতৃত্ব দেন। আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি উৎসবকালীন লক্ষ লক্ষ প্রোডাক্ট গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রমের সূচনা করেন। ফ্লিপকার্ট ফুলফিলমেন্ট সেন্টার, সর্টেশন বা বাছাই কেন্দ্র এবং লাস্ট-মাইল হাব—সর্বত্রই TBBD-এর বিশাল কর্মযজ্ঞ প্রাণবন্ত হয়ে ওঠে। উৎসবের সময়, কার্যক্রম সচল রাখতে হাজার হাজার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড কর্মীরা বিভিন্ন বিভাগে নিরলসভাবে কাজ করে যান। কর্মীদের সম্পৃক্ত করতে এবং উৎসবের আনন্দ সবার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের অবদানকে স্বীকৃতি জানাতে বিভিন্ন স্থানে নিয়মিত সংক্ষিপ্ত বৈঠক, বিশেষ মাইলফলক-ভিত্তিক কার্যক্রম, স্থানীয় উদ্যোগ এবং কর্মী-স্বীকৃতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

ভারতের অন্যতম বৃহৎ উৎসবকালীন পণ্যের সম্ভার

উদযাপনের পাশাপাশি কর্মীদের সুস্থতা ও সহায়তা নিশ্চিত করাও এই অভিজ্ঞতার একটি অবিচ্ছেদ্য অংশ। এই ব্যস্ততম সময়ে, ফ্লিপকার্ট ২৪ ঘণ্টা চিকিৎসা সহায়তা, বিশ্রামের জন্য বিশেষ স্থান, খাবার ও জলখাবারের ব্যবস্থা এবং বিভিন্ন শিফটে কর্মরত কর্মীদের জন্য যাতায়াত ও সুরক্ষার সুব্যবস্থা করেছে। ধ্যান, মন্ডলা অঙ্কন, যোগব্যায়াম এবং জুম্বার মতো সুস্থতা-কেন্দ্রিক কার্যক্রম ও স্থানগুলোর মাধ্যমে কর্মীরা উৎসবের এই কর্মচঞ্চল সময়ে নিজেদের সতেজ ও চনমনে রাখার সুযোগ পাচ্ছেন। ফ্লিপকার্টের ETV ক্যাম্পাসে একটি 'মিনি ডেলিভারি হাব'ও স্থাপন করা হয়েছে। যার ফলে কর্মীরা সহজেই ক্যাম্পাস থেকে তাদের BBD-এর অর্ডার সংগ্রহ করতে পারছেন। উৎসবের এই ব্যস্ত সময়ে কর্মীদের কর্মোদ্যম ও প্রাণশক্তি বজায় রাখতে বিভিন্ন স্থানে সুস্থতা ও সহায়তা সংক্রান্ত উদ্যোগগুলো সম্প্রসারিত করা হচ্ছে।

এবারের 'দ্য বিগ বিলিয়ন ডেজ' (TBBD)-এ থাকছে ভারতের অন্যতম বৃহৎ উৎসবকালীন পণ্যের সম্ভার, বিক্রেতাদের রেকর্ড-সংখ্যক অংশগ্রহণ, এআই (AI)-চালিত কেনাকাটার অভিজ্ঞতা এবং ফ্লিপকার্টের এযাবৎকালের সবচেয়ে বিস্তৃত সাপ্লাই চেইন নেটওয়ার্ক। সারা দেশ জুড়ে ৮,২০০-এরও বেশি ফুলফিলমেন্ট ও ডেলিভারি কেন্দ্র নিয়ে গঠিত এই নেটওয়ার্ক (যার মধ্যে একার্ট ও ফ্লিপকার্ট মিনিটস অন্তর্ভুক্ত) উৎসবের মরশুমে ভারতের গ্রাহকদের সেবা প্রদানের জন্য পুরোপুরি প্রস্তুত। 'প্লাস' (Plus), 'ব্ল্যাক' (BLACK) এবং ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড সদস্যদের জন্য 'আর্লি অ্যাক্সেস' বা বিশেষ অগ্রিম সুবিধা ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।