২৬ ফেব্রুয়ারি শনিবার সোনার দামের পারদ আর উর্ধ্বমুখী হয় নি। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে ৪০০ ও ৪৪০ টাকা দাম কমেছে। কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হল ৪৬ হাজার ৮৫০ টাকা। অন্যিদকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনালি ধাতুর দর পৌঁছেছে ৫১ হাজার ১১০ টাকায়। 

সোনার দামের উর্ধ্বমুখী পারদে (Gold Price Hike) এমনিতেই জেরবার হয়ে গিয়েছিল আম ক্রেতারা। এবার গোদের ওপর বিষফোঁড়ার মত কাজ করছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতি (Russia-Ukraine Conflict)। প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করার পরই হু হু করে দাম বেড়েছে সোনার। লক্ষ্মীবারেই এমসিএক্স সূচকে ১০ গ্রাম হলমার্ক সোনার দাম একলাফে ১,৪০০ টাকা বেড়ে গিয়েছিল। যা কিনা গত এক বছরে সবচেয়ে বেশি দামী হয়েছে। ইউক্রেন-রাশিয়া সংঘাতের জেরে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। পরের দিন অর্থাৎ শুক্রবারও ভারতে এক ধাক্কায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ১২৫০ টাকা ও ১৩৭০ টাকা বৃদ্ধি পেয়েছিল। তবে ২৬ ফেব্রুয়ারি শনিবার সোনার দামের পারদ আর উর্ধ্বমুখী হয় নি। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে ৪০০ ও ৪৪০ টাকা দাম কমেছে (Gold Price slight Decrease)। আসুন তাহলে জেনে নেওয়া যাক আজ বিশ্ববাজারে সোনার দাম কোথায় গিয়ে ঠেকল। শনিবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে যথাক্রমে ৪৬ হাজার ৮৫০ টাকা ও ৫১ হাজার ১১০ টাকা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

একদিকে বিয়ের মরশুম অন্যিদকে সোনা কেনার হিরিক। কিন্তু রাশিয়া-ইউক্রেন সংঘাতের জেরে মাথায় হাত সাধারণ ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই। সোনা কিনতে (Gold Price Today In Kolkata) একেবারে নাভিশ্বাস উঠবে কলকাতার আম ক্রেতাদেরও। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতিতে বিশ্ববাজারে সোনার দামের উর্ধ্বমুখী গতির প্রভাব স্বাভাবিকভাবেই পড়েছে কলকাতার সোনার বাজারেও (Gold Price)। এবার দেখে নেওয়া যাক ২৬ ফেব্রুয়ারি শনিবার কলকাতায় সোনার দামের গতিপ্রকৃতি কেমন রয়েছে। কলকাতাতেও প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে যথাক্রমে ৪০০ টাকা ও ৪৪০ টাকা দাম কমেছে (Gold Price Slight Decrease)। সেই হিসাবে আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হল ৪৬ হাজার ৮৫০ টাকা। অন্যিদকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনালি ধাতুর দর পৌঁছেছে ৫১ হাজার ১১০ টাকায়। 

রাশিয়া-ইউক্রেন সংঘাত যদি আগামীদিনেও জারি থাকে তাহলে সোনার দামের পারদ যে চড়চড়িয়ে বাড়বে সেই ইঙ্গিতই কিন্তু পাওয়া যাচ্ছে। রাশিয়া-ইউক্রেন সংকটের প্রভাব কিন্তু শুধু সোনার দামের ওপরই পড়েনি, দাম বেড়েছে অপরিশোধিত তেলেরও। ইউক্রেন রাশিয়া বিরোধের মধ্যে, আট বছরে প্রথমবারের মত ১০০ ডলার ছাড়িয়েছে অপরিশোধিত তেলের দাম। তবে বিয়ের মরশুমে সোনালি ধাতুর দামের গতি যদি এই হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে এই বিষয়টি ক্রেতা থেকে বিক্রেতা সকলকেই যে ভাবাবে সে কথা কিন্তু আর বলার অপেক্ষাই রাখছে না।