MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Business News
  • 9th Pay Scale: সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল চালু, বেতন বাড়বে সর্বোচ্চ ১৩৫ শতাংশ পর্যন্ত

9th Pay Scale: সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল চালু, বেতন বাড়বে সর্বোচ্চ ১৩৫ শতাংশ পর্যন্ত

সরকার সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো দুটি ধাপে বাস্তবায়ন করবে। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী, নতুন মূল বেতন ১ জুলাই থেকে কার্যকর হতে পারে এবং ভাতা ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে চালু করা হবে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Jul 02 2026, 08:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : X

সরকার সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো দুটি ধাপে বাস্তবায়ন করবে। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী, নতুন মূল বেতন ১ জুলাই থেকে কার্যকর হতে পারে এবং ভাতা ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে চালু করা হবে। বেতন বৃদ্ধির হার নবম বেতন কমিশনের সুপারিশকৃত হারের চেয়ে কিছুটা কম হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : X

গত ১১ জুন সংসদে জাতীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী ঘোষণা করেছিলেন যে, সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো ২০২৬-২৭ অর্থবছর থেকে কার্যকর করা হবে। তিনি উল্লেখ করেন যে, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন ও ভাতা পেয়ে আসছেন। এই সময়ের মধ্যে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাই ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো চালু করা হবে।

36
Image Credit : X

বর্তমানে অষ্টম বেতনকাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা। নবম বেতন কমিশন সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছে। কমিশনের হিসাব অনুযায়ী, সুপারিশ পুরোপুরি বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে।

46
Image Credit : X

প্রত্যাশিত নবম পে-স্কেলে নিচের দিকের ১১-২০তম গ্রেডে বেতন বাড়বে সর্বোচ্চ ১৩৫ শতাংশ পর্যন্ত। অন্যদিকে ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

56
Image Credit : Getty

বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী রয়েছেন। তাদের বেতন ও পেনশন খাতে সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

66
Image Credit : our own

বাড়তি বেতন পেতে সরকারি চাকরিজীবীদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিব কমিটির সুপারিশ শীঘ্রই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
ব্যবসার খবর
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
কোন কোন স্টকের কারণে বাজার বারবার পড়ছে! জানেন? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্ব
Recommended image2
AI Boom: ২০২৭ সাল থেকে ভারতের আইটি কোম্পানিগুলোর পোয়াবারো? রিপোর্ট যা বলছে
Recommended image3
Credit Card Debt: ঋণের ফাঁদ থেকে বেরোতে পারছেন না? এই ৭টি সহজ কৌশল জেনে নিন
Recommended image4
7th vs 8th CPC: DA থেকে বেতন-পেনশন, সপ্তম ও অষ্টম বেতন কমিশনে কতটা বদল?
Recommended image5
8th Pay Commission: সোমবার জয়পুরে বসবে অষ্টম বেতন কমিশনের বৈঠক! জেনে নিন আলোচ্য বিষয় ও সর্বশেষ তথ্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved