MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • LPG Gas: ৩০ সেপ্টেম্বর লাস্ট ডেট, এটা না করলে ১ অক্টোবর থেকে গ্যাসে ভর্তুকি মিলবে না

LPG Gas: ৩০ সেপ্টেম্বর লাস্ট ডেট, এটা না করলে ১ অক্টোবর থেকে গ্যাসে ভর্তুকি মিলবে না

আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে ভর্তুকিযুক্ত গার্হস্থ্য LPG সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন বাধ্যতামূলক হতে চলেছে। অর্থাৎ, ভর্তুকির সুবিধা পেতে হলে গ্রাহকদের বায়োমেট্রিক আধার যাচাই সম্পূর্ণ করতে হবে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Sep 20 2026, 11:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : pinterest

রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য বড় পরিবর্তন। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে ভর্তুকিযুক্ত গার্হস্থ্য LPG সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন বাধ্যতামূলক হতে চলেছে। অর্থাৎ, ভর্তুকির সুবিধা পেতে হলে গ্রাহকদের বায়োমেট্রিক আধার যাচাই সম্পূর্ণ করতে হবে। সরকারের দাবি, ভর্তুকির সুবিধা যাতে শুধুমাত্র যোগ্য গ্রাহকদের কাছেই পৌঁছয়, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : pinterest

যে গ্রাহকরা এখনও আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন করেননি, তাঁদের ১ অক্টোবরের আগে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অথেন্টিকেশন না করলেও LPG সিলিন্ডার পাওয়া বন্ধ হবে না। তবে সেক্ষেত্রে সিলিন্ডার কিনতে হবে বাজারদরে এবং সরকারি ভর্তুকির সুবিধা পাওয়া যাবে না। অন্যদিকে, যাঁদের আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তাঁদের নতুন করে এই প্রক্রিয়া করার প্রয়োজন নেই।

36
Image Credit : Chat Gpt

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ২৭.৪৩ কোটি সক্রিয় গার্হস্থ্য LPG গ্রাহক আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন সম্পূর্ণ করেছেন। মোট সক্রিয় গ্রাহকের প্রায় ৮৯.৯ শতাংশ ইতিমধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

46
Image Credit : X

এর জন্য আলাদা করে খুব বেশি ঝামেলা করার প্রয়োজন নেই। LPG সিলিন্ডার ডেলিভারির সময়ই বায়োমেট্রিক অথেন্টিকেশন করা যাবে। এছাড়াও গ্রাহকরা তাঁদের LPG ডিস্ট্রিবিউটরের শোরুমে গিয়ে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।

56
Image Credit : Social Media

বাড়ি থেকেই সরকারি তেল সংস্থাগুলির অ্যাপের মাধ্যমে এই কাজ করার সুযোগ রয়েছে। ইন্ডেন গ্রাহকরা IndianOil ONE, ভারত গ্যাসের গ্রাহকরা HelloBPCL এবং HP Gas-এর গ্রাহকরা HP PAY অ্যাপ ব্যবহার করে আধার অথেন্টিকেশন করতে পারবেন।

66
Image Credit : ANI

দেশে LPG বায়োমেট্রিক অথেন্টিকেশনের প্রক্রিয়া অবশ্য নতুন নয়। ২০২৩ সালের অক্টোবর থেকেই এই অভিযান চলছে। এর সময়সীমা একাধিকবার বাড়ানো হয়েছে। সর্বশেষ সময়সীমা ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছিল। এবার ১ অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত LPG রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশনকে বাধ্যতামূলক করা হচ্ছে।

সরকারের বক্তব্য, এর মাধ্যমে ভর্তুকিযুক্ত গার্হস্থ্য LPG সিলিন্ডারের অপব্যবহার রোধ করা যাবে। একই সঙ্গে ডুপ্লিকেট ও অযোগ্য LPG সংযোগ চিহ্নিত করা এবং ভর্তুকির সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
ব্যবসার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
EMI বাড়াবেন নাকি লোনের মেয়াদ? RBI-র সুদ বৃদ্ধির পর কোন পথে আপনার লাখ টাকা বাঁচবে?
Recommended image2
VDA Hike: VDA বাড়াল কেন্দ্রীয় সরকার, পুজোর আগেই কর্মচারীদের জন্য বিরাট সুখবর
Recommended image3
Amazon Layoffs: গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের মাঝেই অ্যামাজনে ছাঁটাই, ভারতের কর্মীদের উপরও কোপ
Recommended image4
RBI Repo Rate Raised: আরবিআই-এর বড় ধাক্কা! ভবিষ্যতে সুদের হার আরও বৃদ্ধির পূর্বাভাস, মাথায় হাত মধ্যবিত্তের
Recommended image5
Emirates Draw: এক হিসাবরক্ষক যিনি প্রতিটি পুরস্কারের স্তর জয় করেছেন! এটাই ৪ মিলিয়ন ডলার জেতার আসল কারণ ছিল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved