পরামর্শ না নিয়ে বিনিয়োগ করে ডুবছেন বহু মানুষ! বাঁচবেন কীভাবে, দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্ব

অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগের পরামর্শ দিয়েছেন কতিপয় লোক। ফলে যা হওয়ার তাই হয়েছে। এই ফাঁদ থেকে বাঁচবেন কীভাবে? তা নিয়েই আজকের বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্ব। 

Share this Video

বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ বিনিয়োগকারীর পোর্টফোলিও লাল রঙে ভরে গিয়েছে। নিফটি-সেনসেক্সের এই ওঠানামায় সেক্টোরাল ফান্ড এবং সম্পূর্ণ রূপে ইক্যুইটিতে বিনিয়োগ করার ফলে অনেকটাই নেগেটিভে রয়েছেন তাঁরা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, তাঁরা নিজেরাই এই বিনিয়োগ করেছএন, কারও পরামর্শ না নিয়ে। সোশাল মিডিয়ায় স্বঘোষিত বিশেষজ্ঞদের ভিডিও দেখে রাতারাতি প্রফিট করার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ফান্ডে বিনিয়োগ করে ফেলেছেন। কিছু ক্ষেত্রে আবার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের কথা মেনেই বিনিয়োগ করেছেন, কিন্তু সে ক্ষেত্রেও দেখা যাচ্ছে, অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগের পরামর্শ দিয়েছেন কতিপয় লোক। ফলে যা হওয়ার তাই হয়েছে। এই ফাঁদ থেকে বাঁচবেন কীভাবে? তা নিয়েই আজকের বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্ব।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video