New Medicine Policy: প্রেসক্রিপশন ছাড়া যে কোনও ওষুধের দোকান থেকে এই ধরনের ওষুধও সহজে কেনা যাবে না। স্বাস্থ্য মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের ওষুধের অপব্যবহার করা হচ্ছে। কার্যত, অনেকেই এটিকে নেশার বিকল্প হিসেবে ব্যবহার করছেন।

New Medicine Policy: কেন্দ্রীয় সরকার নিয়ে এল নতুন মেডিসিন পলিসি। এবার থেকে প্রেসক্রিপশন ছাড়া নির্দিষ্ট বেশ কয়েকটি ওষুধ আর কেনা যাবে না দোকান থেকে (New Medicine Policy)। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধের দোকান থেকে মেডিসিন কিনতে গেলে ভুগতে হতে পারে আপনাকে। নতুন নিয়মানুযায়ী, ১২ শতাংশের বেশি ইথাইল অ্যালকোহল যুক্ত ওষুধের তৈরি এবং বিক্রির নিয়মে বড়সড় বদল আনল কেন্দ্রীয় সরকার। এবার থেকে এই ধরনের ওষুধ আর সাধারণ নিয়ম মেনে তৈরি করা যাবে না (New Drug Policy India)। 

প্রেসক্রিপশন ছাড়া আর কেনা যাবেনা এই ওষুধগুলি

সেইসঙ্গে, প্রেসক্রিপশন ছাড়া যে কোনও ওষুধের দোকান থেকে এই ধরনের ওষুধও সহজে কেনা যাবে না। স্বাস্থ্য মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের ওষুধের অপব্যবহার করা হচ্ছে। কার্যত, অনেকেই এটিকে নেশার বিকল্প হিসেবে ব্যবহার করছেন। যে কারণে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই ওষুধগুলিকে 'ড্রাগস রুলস ১৯৪৫'-এর Schedule H1-এর আওতাভুক্ত করা হয়েছে। অন্যদিকে, 'ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট ১৯৪০'-এর অধীনে এগুলিকে লাইসেন্সিং ব্যবস্থার মধ্যেও নিয়ে আসা হয়েছে।

মনে রাখতে হবে, নতুন এই নিয়মটি খাবার ওষুধ বা লিক্যুইডের ওপর কার্যকর করা হবে। যে ওষুধগুলিতে ১২ শতাংশের বেশি ইথাইল অ্যালকোহল রয়েছে এবং যেগুলি ৩০ মিলিলিটারের বেশি বড় প্যাকেজে বিক্রি হয়, সেগুলির ক্ষেত্রেই একমাত্র নতুন এই নিয়মটি প্রযোজ্য হবে। তাই এখন থেকে লাইসেন্স ছাড়া এই ধরনের কোনও ওষুধ আর তৈরি বা বিক্রি করা যাবে না, কারা এই ওষুধ কিনছে, সেই বিষয়ে ওষুধের দোকানগুলিকে প্রতিটি ওষুধ বিক্রির সম্পূর্ণ রেকর্ড বা খতিয়ান বজায় রাখতে হবে। 

কিন্তু কেন? বিরাট আপডেট

শুধু তাই নয়, এই ওষুধগুলি শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ফার্মাসিউটিক্যাল চেইনের মাধ্যমেই সরবরাহ করা যাবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে , গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের ৬ মাস পর থেকে এই নতুন নিয়মটি দেশজুড়ে কার্যকর হবে। তার ফলে, ওষুধ প্রস্তুতকারক এবং বিক্রেতারা নতুন নিয়ম অনুযায়ী নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন। অতএব, এবার থেকে এই ধরনের ওষুধ আর সাধারণ নিয়ম মেনে তৈরি করা যাবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।