MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • November Rules: ১ নভেম্বর থেকে বড় পরিবর্তন! GST রিফান্ড থেকে মোবাইল কল, কাল থেকে বদলে যাচ্ছে ৫ নিয়ম

November Rules: ১ নভেম্বর থেকে বড় পরিবর্তন! GST রিফান্ড থেকে মোবাইল কল, কাল থেকে বদলে যাচ্ছে ৫ নিয়ম

Rules Change 1 November: নভেম্বরের শুরুতেই বড় পরিবর্তন। ১ নভেম্বর থেকে জিএসটি, এলপিজির দাম, মোবাইল কলের নিয়মসহ ৫টি ক্ষেত্রে বদল আসছে। সাধারণ মানুষের কী কী জেনে রাখা জরুরি, দেখে নিন।

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 31 2026, 10:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম
Image Credit : gemini

১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম

নভেম্বর মাসের শুরু থেকেই দেশজুড়ে বেশ কিছু নিয়মে বড় পরিবর্তন আসছে, যা কার্যকর হবে ১ নভেম্বর থেকে। জিএসটি, এলপিজি সিলিন্ডার থেকে শুরু করে মোবাইল ও হাইওয়ে, সাধারণ মানুষের পকেট ও দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়তে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
জিএসটি রিফান্ডে অটোমেটিক অ্যাপ্রুভাল
Image Credit : AI Image

জিএসটি রিফান্ডে অটোমেটিক অ্যাপ্রুভাল

রিপোর্ট অনুযায়ী, জিএসটি প্রক্রিয়া সহজ করতে সংস্কারের প্রস্তুতি নিয়েছে সরকার। ট্যাক্স রিফান্ডের বিলম্ব কমাতে কিছু ক্ষেত্রে রিফান্ডের অটোমেটিক অ্যাপ্রুভালের ব্যবস্থা চালু হবে। ব্যবসায়ের ডকুমেন্টেশনও কমানো হবে বলে খবর।

Related Articles

Related image1
National Unity Day: সর্দার প্যাটেলের ১৫১তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা মোদি-শাহের, একতা নগরে ৪০০ কোটির প্রকল্পের উদ্বোধন
Related image2
DA Hike: ৬৩% DR-এ পেনশনভোগীদের পকেটে কত টাকা ঢুকবে? ১০ হাজার থেকে ৫০ হাজার টাকার পেনশনের হিসাব দেখুন
38
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন রিটার্ন ব্যবস্থা
Image Credit : Asianet News

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন রিটার্ন ব্যবস্থা

যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সরাসরি গ্রাহকদের কাছে পণ্য বা পরিষেবা সরবরাহ করে এবং যাদের বার্ষিক টার্নওভার ৫ কোটি টাকার কম, তাদের জন্য চালু হবে নতুন রিটার্ন ব্যবস্থা। এতে ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা স্বস্তি পেতে পারেন।

48
এলপিজি সিলিন্ডারের দামে বদল হবে কি
Image Credit : Chatgpt

এলপিজি সিলিন্ডারের দামে বদল হবে কি

প্রতি মাসের মতো ১ নভেম্বরও এলপিজি সিলিন্ডারের দামের দিকে তাকিয়ে সাধারণ মানুষ। এর আগে ১ অক্টোবর তেল বিপণনকারী সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা বাড়িয়েছিল। তবে ১৪ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল। ১ নভেম্বর থেকে দামে পরিবর্তন হতে পারে।

58
বদলাতে পারে এটিএফ-এর দরও
Image Credit : ChatGPT

বদলাতে পারে এটিএফ-এর দরও

শুধু এলপিজি নয়, নভেম্বরের প্রথম দিনে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ-এর দামেও পরিবর্তন আসতে পারে।

68
মোবাইলে কলারের নাম দেখানো বাধ্যতামূলক
Image Credit : ‍‍X

মোবাইলে কলারের নাম দেখানো বাধ্যতামূলক

কেন্দ্রীয় সরকারের নির্দেশে ১ নভেম্বর থেকে মোবাইল ব্যবহারকারীদের জন্য কলারের নাম দেখানো বাধ্যতামূলক হচ্ছে। টেলিযোগাযোগ বিভাগ (ডট) এ বিষয়ে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে কলিং নেম প্রেজেন্টেশন (সিএনএপি) চালুর নির্দেশিকা জারি করেছে। ফলে অজানা নম্বরের কলারের নাম জানতে আলাদা করে ট্রুকলারের মতো অ্যাপের উপর নির্ভর করতে হবে না।

78
তামিলনাড়ুতে ১,০০০ টাকার বেশি দামের মদে ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক
Image Credit : Gemini AI Generated

তামিলনাড়ুতে ১,০০০ টাকার বেশি দামের মদে ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক

১ নভেম্বর থেকে তামিলনাড়ুতে মদ কেনার নিয়মে বদল আসছে। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক) সিদ্ধান্ত নিয়েছে, ১,০০০ টাকার বেশি দামের মদের বোতল খুচরো কিনতে হলে ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক। এই দামের মদ কিনতে গেলে দোকানে নগদ টাকা নেওয়া হবে না।

88
মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে মালবাহী যানবাহনে নিষেধাজ্ঞা
Image Credit : Asianet News

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে মালবাহী যানবাহনে নিষেধাজ্ঞা

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের নতুন কানেক্টিং লিঙ্কে মালবাহী যানবাহনের চলাচল স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে মহারাষ্ট্র হাইওয়ে পুলিশ। ১ নভেম্বর থেকে এটি কার্যকর হবে। ছোট বাণিজ্যিক যানবাহন, পিকআপ ভ্যান এবং টাটা এস-এর মতো গাড়িও এর আওতায় পড়বে। তবে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী বাস এই রুটে চলাচলের অনুমতি পাবে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
ব্যবসার খবর
দেশের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Life Certificates: পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা! ১ নভেম্বর থেকে বাড়ি বসেই জমা দিন লাইফ সার্টিফিকেট
Recommended image2
Dearness Allowance: ডিএ এখন ৬৩%, আপনার HRA-ও বাড়বে, নাকি কেবল মাসিক বেতনই বাড়বে?
Recommended image3
8th Pay Commission: লেভেল ৯, ১০ ও ১১-এর কর্মীদের জন্য ৭% বার্ষিক বেতন বৃদ্ধির অর্থ কী? জানুন বিস্তারিত
Recommended image4
পেঁয়াজ দ্বিগুণ! মহার্ঘ তেল, চিনি, চালও, কেন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম?
Recommended image5
LIC Tech Term Plan: ৫০ লাখ টাকার জীবন বিমা! ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের জন্য এলআইসি-র দারুণ প্ল্যান
Related Stories
Recommended image1
National Unity Day: সর্দার প্যাটেলের ১৫১তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা মোদি-শাহের, একতা নগরে ৪০০ কোটির প্রকল্পের উদ্বোধন
Recommended image2
DA Hike: ৬৩% DR-এ পেনশনভোগীদের পকেটে কত টাকা ঢুকবে? ১০ হাজার থেকে ৫০ হাজার টাকার পেনশনের হিসাব দেখুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved