MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Post Office Investment: পোস্ট অফিসের এই স্কিমে সুদেই মিলবে ৪.৫ লাখ! একবারে কত টাকা বিনিয়োগ?

Post Office Investment: পোস্ট অফিসের এই স্কিমে সুদেই মিলবে ৪.৫ লাখ! একবারে কত টাকা বিনিয়োগ?

নিরাপদ জায়গায় টাকা রেখে ভালো রিটার্ন পেতে চান? তাহলে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC একটি বিকল্প হতে পারে। সরকারি এই ছোট সঞ্চয় প্রকল্পে এককালীন টাকা বিনিয়োগ করে নির্দিষ্ট মেয়াদ শেষে সুদের মাধ্যমে ভালো অঙ্কের রিটার্ন পাওয়া যায়।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Oct 05 2026, 08:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : x.com

নিরাপদ জায়গায় টাকা রেখে ভালো রিটার্ন পেতে চান? তাহলে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC আপনার জন্য একটি বিকল্প হতে পারে। সরকারি এই ছোট সঞ্চয় প্রকল্পে এককালীন টাকা বিনিয়োগ করে নির্দিষ্ট মেয়াদ শেষে সুদের মাধ্যমে ভালো অঙ্কের রিটার্ন পাওয়া যায়। বর্তমানে NSC-তে বার্ষিক ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমের মেয়াদ ৫ বছর। মাত্র ১,০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায় এবং সর্বোচ্চ বিনিয়োগের কোনও নির্দিষ্ট সীমা নেই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

ধরা যাক, কোনও ব্যক্তি NSC-তে একবারে ১০ লাখ টাকা বিনিয়োগ করলেন। ৭.৭ শতাংশ বার্ষিক সুদের হিসাবে ৫ বছর শেষে সুদ বাবদ প্রায় ৪,৪৯,০৩৪ টাকা পাওয়া যাবে। অর্থাৎ, ৫ বছর শেষে মূল ১০ লাখ টাকার সঙ্গে সুদ যোগ হয়ে মোট পাওয়া যাবে প্রায় ১৪,৪৯,০৩৪ টাকা। প্রথম বছরে সুদ প্রায় ৭৭,০০০ টাকা, দ্বিতীয় বছরে মোট সুদ দাঁড়ায় প্রায় ১,৫৯,৯২৯ টাকা। তৃতীয় বছরে তা বেড়ে প্রায় ২,৪৯,০৪৪ টাকা এবং চতুর্থ বছরে প্রায় ৩,৪৫,৬২০ টাকা হয়। পঞ্চম বছর শেষে মোট সুদ দাঁড়ায় প্রায় ৪,৪৯,০৩৪ টাকা।

36
Image Credit : AI Image

NSC-তে বিনিয়োগের জন্য বড় অঙ্কের টাকা দিয়ে শুরু করার প্রয়োজন নেই। মাত্র ১,০০০ টাকা দিয়েও এই প্রকল্পে বিনিয়োগ শুরু করা যায়। তবে বিনিয়োগের সর্বোচ্চ কোনও নির্দিষ্ট সীমা নেই। ফলে কেউ চাইলে নিজের সামর্থ্য অনুযায়ী বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে পারেন।

46
Image Credit : Gemini AI

এই প্রকল্পে মূলত ভারতীয় বাসিন্দারা বিনিয়োগ করতে পারেন। দু'জন বা তিনজন মিলে জয়েন্ট অ্যাকাউন্টও খোলা যায়। প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজের নামে বিনিয়োগের পাশাপাশি নাবালকের নামেও NSC করতে পারেন। তবে NRI, কোম্পানি, ট্রাস্ট ও HUF-এর জন্য এই সুবিধা প্রযোজ্য নয়। NSC-তে বিনিয়োগের অন্যতম সুবিধা হল আয়কর আইনের ৮০C ধারায় করছাড়ের সুযোগ। নির্দিষ্ট শর্তসাপেক্ষে এই প্রকল্পে করা বিনিয়োগের উপর বছরে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যেতে পারে।

56
Image Credit : Social Media

যাঁরা শেয়ার বাজারের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় টাকা রাখতে চান না এবং নির্দিষ্ট মেয়াদের জন্য নিরাপদ বিনিয়োগ খুঁজছেন, তাঁদের কাছে NSC আকর্ষণীয় হতে পারে। বিশেষ করে ভবিষ্যতের বড় খরচ, সন্তানের পড়াশোনা বা অবসরকালীন সঞ্চয়ের জন্য এককালীন বিনিয়োগের ক্ষেত্রে এই প্রকল্প বিবেচনা করা যেতে পারে।

66
Image Credit : Gemini

তবে বিনিয়োগের আগে বর্তমান সুদের হার, করের নিয়ম এবং আপনার ব্যক্তিগত আর্থিক পরিস্থিতি যাচাই করা জরুরি। পোস্ট অফিসের ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার সরকার সময় সময় সংশোধন করতে পারে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
ব্যবসার খবর
ইউটিলিটি
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Price Drop: ধনতেরাসের আগে সোনা কিনবেন? ডাহা ঠকবেন! রিপোর্ট অন্য কথা বলছে!
Recommended image2
Gold Price Drop: ধনতেরাসের আগে সোনা কিনবেন? এইচএসবিসি-র রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে!
Recommended image3
8th Pay Commission: DA, বেতন, পেনশন—কী কী বদলাতে পারে? জানুন লেটেস্ট আপডেট
Recommended image4
8th Central Pay Commission: স্টেকহোল্ডারদের সঙ্গে চলছে বৈঠক, জানুন গুরুত্বপূর্ণ তারিখ বিষয়বস্তু ও FAQs উত্তর
Recommended image5
NPS: আপনি কি আপনার অবসর জীবনের পরিকল্পনা সঠিকভাবে করছেন? ভারতীয়রা NPS-কে অগ্রাধিকার দেয়, গবেষণায় প্রকাশ্যে মূল কারণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved