MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Business News
  • Saving Scheme: দিনে মাত্র ৩৩০ টাকা জমিয়েই ১৩ লক্ষের মালিক! কীভাবে সম্ভব?

Saving Scheme: দিনে মাত্র ৩৩০ টাকা জমিয়েই ১৩ লক্ষের মালিক! কীভাবে সম্ভব?

Saving Scheme: কত টাকা আয় করছেন সেটা বড় কথা নয়, তার থেকে কতটা জমাচ্ছেন, সেটাই আসল। রোজ অল্প অল্প করে টাকা জমিয়ে দীর্ঘমেয়াদে একটা মোটা অঙ্কের ফান্ড তৈরি করা সম্ভব। এর জন্য অনেক স্কিম রয়েছে, যার মধ্যে অন্যতম হল PPF।

2 Min read
Author : Subhankar Das
Published : Apr 25 2026, 06:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
তাদের জন্য সরকারি স্কিমই সেরা বিকল্প
Image Credit : Getty

তাদের জন্য সরকারি স্কিমই সেরা বিকল্প

আজকের দিনে সবাই অল্প অল্প করে জমিয়ে ভবিষ্যতে একটা বড় অঙ্কের টাকা পেতে চান। কিন্তু শেয়ার বাজারের ঝুঁকি নিতে অনেকে ভয় পান। তাদের জন্য সরকারি স্কিমই সেরা বিকল্প। বিশেষ করে, ছোট অঙ্ক দিয়ে শুরু করে ধীরে ধীরে বড় ফান্ড তৈরির জন্য PPF খুবই কাজের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
 এটি একটি দারুণ বিকল্প
Image Credit : Getty

এটি একটি দারুণ বিকল্প

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) হল সরকার পরিচালিত একটি সুরক্ষিত সঞ্চয় প্রকল্প। এখানে আপনার জমানো টাকা সম্পূর্ণ নিরাপদ। শুধু তাই নয়, এই স্কিম থেকে পাওয়া সুদের উপর কোনও কর দিতে হয় না। এমনকি, বিনিয়োগ করা টাকার উপরেও আয়করে ছাড় পাওয়া যায়। তাই সঞ্চয়ের পাশাপাশি কর বাঁচানোর জন্যও এটি একটি দারুণ বিকল্প।

Related Articles

Related image1
PPF: মাসিক ৩ হাজার টাকা সঞ্চয় করলে ২৪ লক্ষ টাকা আপনি হাতে পাবেন, রইল টিপস
Related image2
SIP vs PPF: দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে কোথায় মিলবে সবথেকে বেশি রিটার্ন? দেখে নিন এই সহজ হিসেব
35
৭.১% হারে সুদ
Image Credit : Getty

৭.১% হারে সুদ

PPF অ্যাকাউন্টের মেয়াদ সাধারণত ১৫ বছরের হয়। বছরে ন্যূনতম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। টাকা একবারে বা কিস্তিতেও জমা দেওয়া সম্ভব। বর্তমানে এই স্কিমে প্রায় ৭.১% হারে সুদ পাওয়া যায়, যা চক্রবৃদ্ধি হারে বাড়ে। অর্থাৎ, প্রতি বছর আপনার সুদও আসলের সঙ্গে যোগ হয়ে যায়।
45
প্রতি মাসে ৪,০০০ টাকা?
Image Credit : social media

প্রতি মাসে ৪,০০০ টাকা?

আপনি যদি প্রতি মাসে ৪,০০০ টাকা, অর্থাৎ বছরে ৪৮,০০০ টাকা PPF-এ জমা রাখেন, তাহলে ১৫ বছরে আপনার মোট বিনিয়োগ হবে ৭.২০ লক্ষ টাকা। এর উপর সুদ মিলিয়ে আপনি প্রায় ১৩ লক্ষ টাকার একটি ফান্ড তৈরি করতে পারবেন। অর্থাৎ, আপনার লাভ হবে প্রায় ৫.৮ লক্ষ টাকা। সামান্য সঞ্চয় যে কত বড় হয়ে উঠতে পারে, এটা তারই প্রমাণ।
55
PPF account
Image Credit : adobe stock

PPF account

আপনি যদি ১৫ বছর পরেও এই বিনিয়োগ চালিয়ে যান, তাহলে চক্রবৃদ্ধি সুদের প্রভাব আরও বাড়বে। ২৫ বছর পর্যন্ত চালিয়ে গেলে প্রায় ৩২ লক্ষ টাকারও বেশি ফান্ড তৈরি হবে। এর বেশিরভাগটাই আসবে সুদ থেকে। অবসর জীবন বা সন্তানদের ভবিষ্যতের জন্য এটি একটি দারুণ প্ল্যান হতে পারে। ঝুঁকি ছাড়া, নিরাপদে বড় অঙ্কের টাকা জমাতে চাইলে PPF এখনও অন্যতম সেরা বিকল্প।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
AI Boom: ২০২৭ সাল থেকে ভারতের আইটি কোম্পানিগুলোর পোয়াবারো? রিপোর্ট যা বলছে
Recommended image2
Credit Card Debt: ঋণের ফাঁদ থেকে বেরোতে পারছেন না? এই ৭টি সহজ কৌশল জেনে নিন
Recommended image3
7th vs 8th CPC: DA থেকে বেতন-পেনশন, সপ্তম ও অষ্টম বেতন কমিশনে কতটা বদল?
Recommended image4
8th Pay Commission: সোমবার জয়পুরে বসবে অষ্টম বেতন কমিশনের বৈঠক! জেনে নিন আলোচ্য বিষয় ও সর্বশেষ তথ্য
Recommended image5
PM Kisan Yojana: প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কিস্তির টাকা নাও পেতে পারেন! এড়িয়ে চলুন ৩ ভুল
Related Stories
Recommended image1
PPF: মাসিক ৩ হাজার টাকা সঞ্চয় করলে ২৪ লক্ষ টাকা আপনি হাতে পাবেন, রইল টিপস
Recommended image2
SIP vs PPF: দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে কোথায় মিলবে সবথেকে বেশি রিটার্ন? দেখে নিন এই সহজ হিসেব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved