MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Case
8th Pay Commission
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Yojana
WB Education News
8th Pay Commission
DA West Bengal
Gold Price in Kolkata
IOCL Recruitment 2026
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Business News
  • ১০,০০০ হাজারের বেশি পেমেন্টে এবার ১ ঘণ্টার অপেক্ষা! জালিয়াতি রুখতে RBI-এর নতুন নিয়ম

১০,০০০ হাজারের বেশি পেমেন্টে এবার ১ ঘণ্টার অপেক্ষা! জালিয়াতি রুখতে RBI-এর নতুন নিয়ম

ডিজিটাল জালিয়াতি রুখতে বড়সড় বদল আনছে RBI। এবার থেকে ₹১০,০০০-এর বেশি অনলাইন পেমেন্ট করলে টাকা সঙ্গে সঙ্গে ট্রান্সফার হবে না। ভুল লেনদেন বাতিল করার জন্য গ্রাহকরা ১ ঘণ্টা সময় পাবেন। জেনে নিন নতুন নিয়ম।

2 Min read
Author : Parna Sengupta
Published : Apr 10 2026, 11:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News
ভুল করে অন্য নম্বরে টাকা পাঠিয়ে ফেলেছেন? বা তাড়াহুড়োয় প্রতারকের ফাঁদে পা দিয়েছেন? এই সমস্যা মেটাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এক নতুন নিয়ম আনছে। এবার থেকে ₹১০,০০০-এর বেশি অনলাইন পেমেন্টে মিলবে ৬০ মিনিটের 'সেফটি টাইম' বা সুরক্ষার সুযোগ।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : Asianet News
এখন আমরা 'Pay' বোতাম চাপলেই টাকা সঙ্গে সঙ্গে অন্যের অ্যাকাউন্টে চলে যায়। প্রতারকরা এই তাড়াহুড়োরই সুযোগ নেয়। RBI-এর নতুন প্রস্তাবে বলা হয়েছে, ₹১০,০০০-এর বেশি টাকা পাঠালে তা সঙ্গে সঙ্গে প্রাপকের কাছে পৌঁছবে না। এই ১ ঘণ্টায় আপনি লেনদেনটি খতিয়ে দেখতে পারবেন। ভুল হলে বাতিল করতে পারবেন, আর জালিয়াতির আঁচ পেলে পেমেন্ট আটকে দিতে পারবেন। RBI শুধু সময়ের সীমাবদ্ধতাই নয়, আরও ৩টি নতুন ফিচারও আনছে।

Related Articles

Related image1
UPI: অনলাইন পেমেন্টের আগে সাবধান! যেকোনও মুহূর্তে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যেতে পারে টাকা, এটা না দেখে পেমেন্ট করবেন না
Related image2
সামনে এল নতুন জিও ভারত ফোন, পাবেন অনলাইন পেমেন্টের দুর্দান্ত সুবিধা
35
Image Credit : Asianet News
১. বয়স্কদের জন্য বিশেষ সুবিধা: ৭০ বছরের বেশি বয়সীদের সঙ্গে জালিয়াতির ঘটনা প্রায়ই ঘটে। এবার থেকে ₹৫০,০০০-এর বেশি পেমেন্টের জন্য পরিবারের কোনও বিশ্বস্ত ব্যক্তির সম্মতি লাগবে। অর্থাৎ, বাড়ির লোককে না জানিয়ে বড় অঙ্কের লেনদেন করা যাবে না।২. হোয়াইটলিস্ট (Whitelist)-এর সুবিধা: আপনি যদি ভাই, বাবা বা কোনও বিশ্বস্ত দোকানদারকে নিয়মিত টাকা পাঠান, তবে তাঁদের 'হোয়াইটলিস্ট'-এ রাখতে পারেন। সেক্ষেত্রে টাকা পাঠাতে ১ ঘণ্টা দেরি হবে না, সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে।৩. ডিজিটাল কিল সুইচ (Kill Switch): যদি সন্দেহ হয় আপনার ফোন হ্যাক হয়েছে বা কোনও অ্যাপ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষতি করছে, তবে একটি বোতাম টিপেই সমস্ত ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করতে পারবেন। এর জন্য আর কাস্টমার কেয়ারে লম্বা ফোন করতে হবে না।
45
Image Credit : Asianet News
পরিসংখ্যান কিন্তু বেশ উদ্বেগজনক। গত বছর দেশে প্রায় ₹২২,০০০ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি হয়েছে। অবাক করার মতো বিষয় হল, ₹১০,০০০-এর বেশি অঙ্কের লেনদেন সংখ্যায় কম হলেও, মোট জালিয়াতির ৯৮.৫% টাকাই এই বড় লেনদেনগুলি থেকে লুট হয়েছে। তাই RBI বড় অঙ্কের লেনদেনের উপরেই রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে।
55
Image Credit : Asianet News
RBI বর্তমানে ব্যাঙ্ক এবং NPCI-এর সঙ্গে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। মূল চ্যালেঞ্জ হল, পেমেন্টকে সুরক্ষিত করার পাশাপাশি সাধারণ মানুষের যাতে খুব বেশি অসুবিধা না হয়, সেটাও দেখা। আশা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই চূড়ান্ত নির্দেশিকা জারি করা হবে।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Investment Fraud: বিনিয়োগে জালিয়াতি রুখতে মাঠে নামল SEBI ও NSE, শুরু হল অভিনব প্রচার
Recommended image2
Milky Mist IPO: বাজারে দুর্দান্ত অভিষেক, প্রথম দিনেই বিনিয়োগকারীদের ধনী করেছে এই সংস্থা
Recommended image3
Gold Price Today Kolkata: মঙ্গলবার লাফিয়ে বাড়ল সোনার দাম!২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন
Recommended image4
8th Pay Commission: পেনশনভোগীদের ভবিষ্যৎ অনিশ্চিত! অষ্টম বেতন কমিশনের কোন নিয়মটি তাদের ক্ষুব্ধ করেছে?
Recommended image5
Shiprocket IPO: শিপরকেট আইপিও ৯৯.৩৮ গুণ সাবস্ক্রাইব হয়েছে, আজকের জিএমপি মূল্য দেখুন
Related Stories
Recommended image1
UPI: অনলাইন পেমেন্টের আগে সাবধান! যেকোনও মুহূর্তে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যেতে পারে টাকা, এটা না দেখে পেমেন্ট করবেন না
Recommended image2
সামনে এল নতুন জিও ভারত ফোন, পাবেন অনলাইন পেমেন্টের দুর্দান্ত সুবিধা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved