MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • SBI Bank Holiday: টানা ৫ দিন বন্ধ স্টেট ব্যাঙ্ক, কবে থেকে, কোন পরিষেবা ব্যাহত হবে?

SBI Bank Holiday: টানা ৫ দিন বন্ধ স্টেট ব্যাঙ্ক, কবে থেকে, কোন পরিষেবা ব্যাহত হবে?

SBI Bank Holiday: ২৬ ও ২৭ সেপ্টেম্বরের ছুটির পর ২৮-৩০ সেপ্টেম্বর প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘট। ফলে টানা পাঁচ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হতে পারে। জানুন বিস্তারিত।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Sep 21 2026, 09:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Gemini AI

টানা পাঁচ দিন ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হতে পারে। গ্রাহকদের আগেই জরুরি লেনদেন সেরে নেওয়ার পরামর্শ দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের প্রস্তাব দিয়েছে। এর আগে ২৬ সেপ্টেম্বর শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে পরপর পাঁচ দিন ব্যাঙ্কের শাখায় গিয়ে স্বাভাবিক পরিষেবা পাওয়া কঠিন হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : x

SBI জানিয়েছে, ধর্মঘটের সময় প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবা সচল রাখার জন্য যথাসম্ভব ব্যবস্থা নেওয়া হবে। তবে গ্রাহকদের উদ্দেশে ব্যাঙ্কের পরামর্শ, ধর্মঘট শুরুর আগেই গুরুত্বপূর্ণ লেনদেনগুলি সেরে নিতে। ধর্মঘটের সময় গ্রাহকদের ATM এবং অটোমেটেড ডিপোজিট অ্যান্ড উইথড্রয়াল মেশিন (ADWM) ব্যবহারের পরামর্শ দিয়েছে SBI। নগদের প্রয়োজন হলে এই পরিষেবাগুলি ব্যবহার করা যাবে।

36
Image Credit : Gemini AI

এ ছাড়াও গ্রাহক পরিষেবা কেন্দ্র বা Customer Service Point-এর পরিষেবা নেওয়ার কথা বলা হয়েছে। জরুরি ব্যাঙ্কিং কাজের জন্য ডিজিটাল পরিষেবাকেও অগ্রাধিকার দিতে বলেছে SBI।

46
Image Credit : Asianet News

ব্যাঙ্কের তরফে গ্রাহকদের ইন্টারনেট ব্যাঙ্কিং, YONO SBI, মোবাইল ব্যাঙ্কিং এবং UPI-এর মতো ডিজিটাল পরিষেবা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যান্য ডিজিটাল চ্যানেলের মাধ্যমেও প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবা নেওয়া যাবে।

56
Image Credit : Asianet News

২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের ধর্মঘটের প্রস্তাব রয়েছে। তার আগে ২৬ সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার। ফলে শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটি এবং পরের তিন দিনের ধর্মঘট মিলিয়ে টানা পাঁচ দিন ব্যাঙ্কের শাখাগুলিতে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

66
Image Credit : Asianet News

তাই SBI-এর পরামর্শ, টাকা তোলা, জমা দেওয়া, চেক সংক্রান্ত কাজ বা অন্য কোনও গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং লেনদেন থাকলে তা ধর্মঘটের আগেই সেরে নিন।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
ব্যবসার খবর
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Indian Railways: প্রতিদিন কত কোটি টাকা আয়? কত কোটি টাকা লাভ করে ভারতীয় রেল? জানলে অবাক হবেন
Recommended image2
Post Office RD Scheme: পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩০০ টাকা জমালেই হাতে পাবেন ৬.৪২ লাখ!
Recommended image3
Fixed Deposit: ৮.১৫ শতাংশ, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই সংস্থা, আজই খোঁজ নিন
Recommended image4
50 Paise Coin: বাড়িতে ৫০ পয়সার একগাদা কয়েন পড়ে আছে? এখনও কাজে লাগবে, জানুন নিয়ম
Recommended image5
8th Pay Commission: বেঙ্গালুরুর বৈঠকে ডাক বিভাগের কর্মীদের উচ্চতর বেতন ও HSG-I আপগ্রেডের দাবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved