MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • SBI Data Leak: ডার্ক ওয়েবে ফাঁস ৩,৮৯৭ গ্রাহকের তথ্য! আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত তো?

SBI Data Leak: ডার্ক ওয়েবে ফাঁস ৩,৮৯৭ গ্রাহকের তথ্য! আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত তো?

SBI Data Leak: ডার্ক ওয়েবে পাওয়া ৩.৭৫ লাখ ডেটা খতিয়ে দেখেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ব্যাঙ্ক নিশ্চিত করেছে, এর মধ্যে ৩,৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। ঠিক কী কী তথ্য প্রকাশ্যে এল? গ্রাহকদেরই বা এখন কী করণীয়?

4 Min read
Author : Subhankar Das
Published : Oct 21 2026, 04:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
SBI Data Leak! ফাঁস ৩,৮৯৭ গ্রাহকের তথ্য!
Image Credit : Asianet News

SBI Data Leak! ফাঁস ৩,৮৯৭ গ্রাহকের তথ্য!

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গ্রাহকদের তথ্য ফাঁস নিয়ে বড়সড় আপডেট দিল। ডার্ক ওয়েবে ফাঁস হওয়া ৩.৭৫ লাখ ডেটা খতিয়ে দেখেছে ব্যাঙ্ক। প্রাথমিক তদন্তে তারা নিশ্চিত করেছে, এর মধ্যে ৩,৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে এসেছে। গত ১৬ অক্টোবর এই তথ্য ফাঁসের বিষয়ে প্রথম অ্যালার্ট পায় এসবিআই। এরপরই ব্যাঙ্কের সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঠিক কতটা ক্ষতি হয়েছে, তা বুঝতে একটি স্বাধীন সাইবার সিকিউরিটি সংস্থাকে দিয়ে তদন্ত করাচ্ছে ব্যাঙ্ক। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, ৩.৭৫ লাখ ডেটা পরীক্ষা করা হয়েছে ঠিকই, তবে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে ৩,৮৯৭ জনের। এখন প্রশ্ন হল, ঠিক কী কী তথ্য ফাঁস হয়েছে? এর ফলে কি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনও বিপদ হতে পারে?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
নাম, মোবাইল নম্বর, ঠিকানা! কী কী তথ্য ফাঁস হল?
Image Credit : Getty

নাম, মোবাইল নম্বর, ঠিকানা! কী কী তথ্য ফাঁস হল?

এসবিআই-এর প্রাথমিক তদন্ত বলছে, ফাঁস হওয়া ডেটার মধ্যে গ্রাহকদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য রয়েছে। এর মধ্যে নাম, রেজিস্টার্ড মোবাইল নম্বর, জন্মতারিখ, ইমেল আইডি, বাড়ির ঠিকানা এবং লিঙ্গের মতো তথ্য রয়েছে। এছাড়া ব্যাঙ্কের শাখা, কাস্টমার আইডি, লোনের আবেদন এবং গ্রাহক সংক্রান্ত অন্যান্য রেকর্ডও ফাঁস হয়েছে বলে খবর। এই তথ্যগুলো প্রতারকদের হাতে পড়লে বড়সড় বিপদ হতে পারে। যেমন, আপনার নাম, ফোন নম্বর আর ঠিকানা জেনে নিয়ে কেউ ব্যাঙ্ক অফিসার সেজে ফোন করতে পারে। পাঠাতে পারে ভুয়ো মেসেজও। তবে কীভাবে এই তথ্য ফাঁস হল বা এর পিছনে কারা আছে, তা নিয়ে এখনও তদন্ত চলছে। তবে স্বস্তির বিষয় হল, নাম বা ঠিকানা ফাঁস হওয়া মানেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়া নয়।

Related Articles

Related image1
SBI Cyber Attack: স্টেট ব্যাঙ্কের প্রায় ৩,৯০০ গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস! কী কী তথ্য চুরি হয়েছে?
Related image2
নাইটি পরে অ্যাম্বুল্যান্সে চেপে SBI ATM লুট! চাঞ্চল্যকর ঘটনা, দেখুন চুরির সেই ভিডিও
35
অ্যাকাউন্টের কি বিপদ? টাকা চুরি যাবে না তো?
Image Credit : Pexels

অ্যাকাউন্টের কি বিপদ? টাকা চুরি যাবে না তো?

ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়াটা অবশ্যই চিন্তার বিষয়। তবে এর মানে এই নয় যে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এখনই টাকা চুরি হয়ে যাবে। কিন্তু প্রতারকরা এই তথ্য কাজে লাগিয়ে আপনাকে টার্গেট করতে পারে। তারা ব্যাঙ্ক থেকে ফোন করছি বলে আপনার নাম বা ঠিকানা মিলিয়ে আপনার বিশ্বাস অর্জন করার চেষ্টা করতে পারে।

এরপর অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা, কেওয়াইসি (KYC) আপডেট করা বা অ্যাকাউন্ট ব্লক হওয়া আটকানোর নাম করে আপনার কাছে ওটিপি (OTP), এটিএম পিন (ATM PIN), ইউপিআই পিন (UPI PIN) বা নেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড চাইতে পারে। পাঠাতে পারে ভুয়ো ওয়েবসাইটের লিঙ্কও। তাই কেউ আপনার ব্যক্তিগত তথ্য বললেই তাকে বিশ্বাস করবেন না। ব্যাঙ্ক অফিসার পরিচয় দিলেও কখনও গোপন তথ্য শেয়ার করবেন না।

এসবিআই জানিয়েছে, এই ঘটনার জেরে ব্যাঙ্কের মূল কাজকর্ম বা আর্থিক লেনদেনে বড় কোনও প্রভাব পড়বে না। তবে গ্রাহকদের সতর্ক থাকতে হবে। অ্যাকাউন্টে কোনও সন্দেহজনক লেনদেন দেখলেই সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে যোগাযোগ করুন।

45
এসবিআই গ্রাহকদের এখনই যে ৫টি কাজ করতে হবে!
Image Credit : Pexels

এসবিআই গ্রাহকদের এখনই যে ৫টি কাজ করতে হবে!

তথ্য ফাঁসের খবর সামনে আসার পর এসবিআই গ্রাহকদের আতঙ্কিত না হয়ে কয়েকটি সাধারণ সুরক্ষাবিধি মেনে চলতে হবে।

১. ওটিপি বা পিন শেয়ার করবেন না:

কেউ ব্যাঙ্ক অফিসার পরিচয় দিয়ে ফোন করলেও কখনও ওটিপি, এটিএম পিন, ইউপিআই পিন বা পাসওয়ার্ড শেয়ার করবেন না।

২. সন্দেহজনক লিঙ্কে ক্লিক নয়:

অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে বা কেওয়াইসি আপডেট করতে হবে— এমন মেসেজ এলে যাচাই না করে কোনও লিঙ্কে ক্লিক করবেন না।

৩. লেনদেনের দিকে নজর রাখুন:

মাঝেমধ্যেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন চেক করুন। আপনি করেননি এমন কোনও লেনদেন চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ককে জানান।

৪. অফিসিয়াল মাধ্যমে যাচাই করুন:

সন্দেহজনক ফোন বা মেসেজে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন না। এর বদলে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ বা ব্যাঙ্কের শাখায় গিয়ে তথ্য যাচাই করুন।

৫. প্রতারণার শিকার হলে অভিযোগ জানান:

অনলাইন আর্থিক প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে ১৯৩০ (1930) ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বরে ফোন করুন। এছাড়া cybercrime.gov.in ওয়েবসাইটে গিয়েও অভিযোগ জানাতে পারেন।

55
তদন্তে জোর এসবিআই-এর! কী বলছে ব্যাঙ্ক?
Image Credit : Pexels

তদন্তে জোর এসবিআই-এর! কী বলছে ব্যাঙ্ক?

গ্রাহকদের তথ্য ফাঁসের ঘটনার গভীরতা এবং প্রভাব বুঝতে জোরকদমে তদন্ত চালাচ্ছে এসবিআই। এর জন্য একটি স্বাধীন সাইবার সিকিউরিটি সংস্থার সাহায্য নেওয়া হয়েছে। ডার্ক ওয়েবে পাওয়া ডেটা কোথা থেকে এল, কীভাবে ফাঁস হল এবং আরও কোনও গ্রাহকের তথ্য এর মধ্যে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ব্যাঙ্ক জানিয়েছে, এই ঘটনার জেরে তাদের মূল ব্যবসায়িক কাজকর্ম বা আর্থিক লেনদেনে বড় কোনও প্রভাব পড়বে না। তবে ঠিক কীভাবে এই তথ্য ফাঁস হল, তা তদন্ত শেষ হলেই পুরোপুরি স্পষ্ট হবে।

গ্রাহকদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এসবিআই-এর প্রাথমিক তদন্তে ৩,৮৯৭ জনের ব্যক্তিগত তথ্য ফাঁসের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে, সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে বা টাকা চুরি হয়ে গিয়েছে। এমন কোনও প্রমাণ এখনও মেলেনি।

তাই এসবিআই গ্রাহকদের আতঙ্কিত না হয়ে নিজেদের লেনদেনের দিকে নজর রাখতে হবে। সন্দেহজনক ফোন, মেসেজ বা ওয়েবসাইটের লিঙ্ক থেকে দূরে থাকুন। তদন্তের পরবর্তী রিপোর্ট সামনে এলে এই ঘটনার পুরো প্রভাব সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
ব্যবসার খবর
 
2nd TEST • SA vs AUS
Live
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(33.2 ov)69/6
Day 4 - Session 1
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
NZNZ
Thu, 22 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suger Price: উৎসবের আগেই চিনির বাজারে কীসের অশনি সংকেত? ৬.২৮ মিলিয়ন টনের ঘাটতি
Recommended image2
শেয়ার বাজারের চিন্তা ছাড়ুন! মেয়ের নামে বছরে ১ লাখ জমালেই সুদে ৩৪ লাখ, সরকারি প্রকল্পে ৫০ লাখের ফান্ড
Recommended image3
SBI Cyber Attack: স্টেট ব্যাঙ্কের প্রায় ৩,৯০০ গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস! কী কী তথ্য চুরি হয়েছে?
Recommended image4
চূড়ান্ত পর্যায়ে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি! বাকি মাত্র কয়েকটি বিষয়, শীঘ্রই বড় ঘোষণা ট্রাম্পের?
Recommended image5
Gold Price: দশমীর দিন কত টাকায় বিকোচ্ছে সোনা? এক ক্লিকে জেনে নিন বিভিন্ন শহরে সোনার দাম
Related Stories
Recommended image1
SBI Cyber Attack: স্টেট ব্যাঙ্কের প্রায় ৩,৯০০ গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস! কী কী তথ্য চুরি হয়েছে?
Recommended image2
নাইটি পরে অ্যাম্বুল্যান্সে চেপে SBI ATM লুট! চাঞ্চল্যকর ঘটনা, দেখুন চুরির সেই ভিডিও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved