Stock Market Update: অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০১.০০ ডলারে পুনরায় বৃদ্ধি পাওয়ায়, শুক্রবার সকালের লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম ৪৫ পয়সা কমে গিয়ে ৯৪.৬৭ ডলারে নেমে এসেছে। বেকায়দায় ভারতীয় শেয়ার বাজার। শুক্রবার সকাল থেকেই ধুঁকছে দালাল স্ট্রিট।

Stock Market Update: বেকায়দায় ভারতীয় শেয়ার বাজার। শুক্রবার সকাল থেকেই ধুঁকছে দালাল স্ট্রিট (stock market news live)। তার প্রধান কারণ, হরমুজ প্রণালীতে ফের একবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে সংঘাত তৈরি হয়েছে। তার ফলেই, বাজার খোলার সময় সেনসেক্স ৪০০ পয়েন্ট এবং নিফটি ১২০ পয়েন্ট কমে যায়। কিছুক্ষণ আগের আপডেট অনুযায়ী, সেনসেক্স কমল ৪৫০ পয়েন্ট এবং নিফটি পড়ল ১৪০ পয়েন্ট (share market news)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সেনসেক্স কমল ৪৫০ পয়েন্ট এবং নিফটি পড়ল ১৪০ পয়েন্ট

অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০১.০০ ডলারে পুনরায় বৃদ্ধি পাওয়ায়, শুক্রবার সকালের লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম ৪৫ পয়সা কমে গিয়ে ৯৪.৬৭ ডলারে নেমে এসেছে। দুপুর ১২ টার পরেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি। 

নিফটি সূচক প্রায় ১৫০ পয়েন্ট কমে ২৪,২০০-এরও নিচে নেমে গেছে। সেনসেক্স সূচকও ৪৫০ পয়েন্ট কমে গিয়ে এই মুহূর্তে ৭৭,৪০০-তে নেমে এসেছে। তবে এসবিআই এবং ব্যাঙ্ক অফ বরোদার ফলাফলের নিফটি ব্যাঙ্ক সূচকের দিকে নজর রাখতে হবে।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর থেকে আবার তেলের দাম বাড়তে শুরু করেছে। অন্যদিকে, হুন্ডাই মোটর ইন্ডিয়া, টাইটান, টাটা কনজিউমারসহ আরও অনেক শেয়ারের ফলাফল প্রকাশিত হবে শুক্রবার।

কিছু শেয়ারের উন্নতি

গত অর্থবর্ষে ভারতের বন্ড মার্কেট ১০% বৃদ্ধি পেয়েছে। কর্পোরেট বন্ড মার্কেট ৫৯ লক্ষ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে, যা ১২-১৩% বৃদ্ধি পেয়ে ৬২,৫০০ কোটি টাকায় পৌঁছেছে। থারম্যাক্সের শেয়ারের দাম ৪৭০ টাকার বেশি বৃদ্ধি পেয়েছে।

ক্রাফটসম্যান অটোমেশন-এর শেয়ারের দাম ৮%-এর বেশি বেড়েছে। পাশাপাশি ফার্স্টসোর্সের শেয়ারের দাম ৯ শতাংশের বেশি বেড়ে শেয়ার প্রতি ২৫০ টাকার অঙ্ক ছুঁয়েছে। তবে মোটের উপর বাজারের অবস্থা একেবারেই ভালো নয়। 

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।