Share Market Update: মঙ্গলবারে ঘুরে দাঁড়াল দেশের শেয়ার বাজার। টানা পতনের পর, লম্বা লাফ দিল সেনসেক্স। ১১০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে বিএসই-র সূচক থামল ৭৩০৩৩.৭৮ পয়েন্টে ফিয়ে। অর্থাৎ, ১.৫৪% বৃদ্ধি বেড়েছে ঐ সূচক। পাশাপাশি ভালো ফল করেছে নিফটিও। ৩৫৮.৬০ পয়েন্ট বেড়ে ২২, ৭০০ পয়েন্টে গিয়ে পৌঁছল এনএসই-র সূচক।

Share Market Update: মঙ্গলবারে ঘুরে দাঁড়াল দেশের শেয়ার বাজার। টানা পতনের পর, লম্বা লাফ দিল সেনসেক্স। ১১০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে বিএসই-র সূচক থামল ৭৩০৩৩.৭৮ পয়েন্টে ফিয়ে। অর্থাৎ, ১.৫৪% বৃদ্ধি বেড়েছে ঐ সূচক (Share Market Update)। পাশাপাশি ভালো ফল করেছে নিফটিও। ৩৫৮.৬০ পয়েন্ট বেড়ে ২২, ৭০০ পয়েন্টে গিয়ে পৌঁছল এনএসই-র সূচক। গত সপ্তাহে টানা পতন এবং চলতি সপ্তাহের প্রথম কাজের দিনেও শোচনীয় ফলাফল দেখা গেছিল স্টক মার্কেটে। কিন্তু এবার ঘুরে দাঁড়াল সেনসেক্স ও নিফটি। লগ্নিকারীরাও খুশি। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরের দিকে ভারতীয় শেয়ার বাজারে জোরালো গতি আসে।

অর্থমন্ত্রীর এলটিসিজি আশ্বাস! সেনসেক্স লাফ ফিল ১১০০ পয়েন্ট

সেনসেক্স এবং নিফটি ৫০, দুটি বেঞ্চমার্ক সূচকই বেড়েছে প্রায় ১.৫০ শতাংশেরও বেশি। এলটিসিজি কর এবং সিকিউরিটিজ় লেনদেন কর তথা এসটিটি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বক্তব্য, আয়কর সংস্থাগুলির শেয়ারে শক্তিশালী মনোভাব এবং অন্যান্য বেশ কয়েকটি কারণে, বিনিয়োগকারীদের আস্থা অনেকটাই ফিরেছে বলে মনে করছেন মার্কেট অ্যানালিস্টরা। আর এই ভালো ফলের সুবাদেই, ভারতীয় শেয়ারবাজারে ফিরেছে প্রায় ৪ লক্ষ কোটি টাকা। পরিসংখ্যান অনুযায়ী, দুটি বেঞ্চমার্কের ক্ষেত্রে সম্মিলিত বাজার মূলধন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৬৯ লক্ষ কোটি টাকা।

বাজারে লাভ ৪ লক্ষ কোটি?

উল্লেখ্য, নিফটি ৫০ সূচকে সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে এইচসিএল টেকনোলজ়িস, টিসিএস, শ্রীরাম ফাইন্যান্স, টেক মাহিন্দ্রা এবং ইনফোসিসের শেয়ার। অন্যদিকে, ইটার্নাল, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ম্যাক্স হেল্‌থকেয়ার, পাওয়ার গ্রিড কর্পোরেশন এবং মারুতি সুজ়ুকির শেয়ারে অবশ্য পতন দেখা গেছে। পাওয়ার প্রোডাকশন, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ছাড়া প্রায় সবকটি ক্ষেত্রেই শেয়ারে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। তথ্যপ্রযুক্তি (আইটি) সূচক প্রায় ৫% বৃদ্ধি পেয়ে সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে। এছাড়াও ধাতু, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, গাড়ি নির্মাণকারী সংস্থার মতো খাতের ক্ষেত্রে প্রতিটি সূচকই প্রায় ১ শতাংশ করে বেড়েছে। শেয়ার বাজারের এই ইতিবাচক প্রবণতার মাঝেই নিফটি মিডক্যাপ সূচক ০.৭% এবং স্মলক্যাপ সূচক ০.২% বৃদ্ধি পেয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।