Share Market Update: সপ্তাহের শেষদিন তথা শুক্রবার, ভারতীয় শেয়ার বাজারে বড়সড় পতন। বৃহস্পতিবারের ঊর্ধ্বগতির পর শুক্রবার, ২৭ নভেম্বর ফের রেড জোনে শেষ হল দালাল স্ট্রিটের লেনদেন। দিনের শেষে, প্রায় ১,০০০ পয়েন্ট ধস নামল বোম্বে স্টক এক্সচেঞ্জে (Share Market Update)।

Share Market Update: সপ্তাহের শেষদিন তথা শুক্রবার, ভারতীয় শেয়ার বাজারে বড়সড় পতন। বৃহস্পতিবারের ঊর্ধ্বগতির পর শুক্রবার, ২৭ নভেম্বর ফের রেড জোনে শেষ হল দালাল স্ট্রিটের লেনদেন। দিনের শেষে, প্রায় ১,০০০ পয়েন্ট ধস নামল বোম্বে স্টক এক্সচেঞ্জে (Share Market Update)। অন্যদিকে, ২৫,৬৫০-এর নিচে নেমে গেল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৫০। শুক্রবার, বাজার বন্ধের সময় সেনসেক্স ৯৮৯.৩৩ পয়েন্ট বা ১.১৭% হ্রাস পেয়ে দাঁড়ায় ৮৩,৩৩৯.২৬ পয়েন্টে। অপরদিকে, নিফটি ৫০ আবার কমে গিয়ে ২৭৭.৩০ পয়েন্ট বা ১.০৭ শতাংশ নেমে ২৫,৬০৭.২০ পয়েন্টে বন্ধ হয়েছে (Stock Market News)।

কেন পড়ল শেয়ার বাজার?

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সাম্প্রতিক উত্থানের পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাজারে অনেকটাই নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন মার্কেট অ্যানালিস্টরা। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ খাতে বিক্রির চাপও দেখা গেছে শুক্রবার। সবথেকে বেশি চাপের মুখে পড়েছে আইটি ও অটোমোবাইল ক্ষেত্রের শেয়ার। নিফটি আইটি প্রায় ১.৮৮ শতাংশ এবং নিফটি অটো ১.৪৮ শতাংশ কমেছে। রিয়েলটি, ব্যাঙ্কিং ও এফএমসিজি খাতেও পতন লক্ষ্য করা গেছে। তবে বাজারের এই মন্দার মধ্যেও কিছুটা স্বস্তি দিয়েছে মেটাল এবং কনজিউমার ডিউরেবলস খাত। নিফটি মেটাল ১.৪০ শতাংশ এবং কনজিউমার ডিউরেবলস ০.২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নজরে কোন কোন শেয়ার?

নিফটি ৫০-এ উল্লেখযোগ্য পতন হয়েছে শ্রীরাম ফাইন্যান্স, বাজাজ অটো, এইচসিএল টেকনোলজি, ইনফোসিস এবং টিসিএসের শেয়ারে। অন্যদিকে, ভারত ইলেকট্রনিক্স, জেএসডব্লিউ স্টিল, টাইটান এবং হিন্দালকোর মতো শেয়ারে কেনাকাটা দেখা গিয়েছে। সবমিলিয়ে, সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে বিনিয়োগকারীদের জন্য বেশ হতাশাজনক ছিল শুক্রবারের শেয়ার বাজার। আগামী সপ্তাহে বাজার কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রয়েছে লগ্নিকারীদের।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।