Tech Layoffs: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর উপর বড় ধরনের বিনিয়োগ করছে একাধিক টেক জায়ান্ট বা এনেবেলড সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলি।ফলে, সংকুচিত হচ্ছে কাজের জায়গা এবং কমছে কর্মীর সংখ্যা। লেগে রয়েছে লাগাতার ছাঁটাই।
Tech Layoffs: টেকনোলজি সেক্টরে চাকরির বাজার এই মুহূর্তে ব্যাপক চাপের মুখে রয়েছে। অর্থাৎ, টেক সেক্টরেছাঁটাই। কারণ, একটাই। সেটা হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর উপর বড় ধরনের বিনিয়োগ করছে একাধিক টেক জায়ান্ট বা এনেবেলড সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলি (Tech Layoffs)।ফলে, সংকুচিত হচ্ছে কাজের জায়গা এবং কমছে কর্মীর সংখ্যা। লেগে রয়েছে লাগাতার ছাঁটাই। আর এই সবটাই শুধুমাত্র খরচ কমানোর জন্য। একটি রিপোর্ট অনুযায়ী, চলতি ২০২৬ সালে ২৯৬টি প্রযুক্তি সংস্থা মিলিয়ে মোট ১,২৯,৪৮৮ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। তথ্য বলছে, গত কয়েক সপ্তাহের মধ্যেই অ্যাপল, উবের, ওরাকল এবং পেপ্যালের মতো একাধিক বড় টেক, ফিনটেক ও টেক ট্রান্সপোর্টেশন সংস্থাগুলি কর্মী ছাঁটাইয়ের তালিকায় যুক্ত হয়েছে (global tech layoffs)।
বিশ্বজুড়ে একাধিক সংস্থায় ছাঁটাই
SIP Investment: চার হাজার টাকা জমিয়ে কীভাবে হবেন কোটিপতি? বিনিয়োগের সেরা উপায়
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে অ্যাপল সিরি (Siri), ভিশন প্রো (Vision Pro) এবং সংশ্লিষ্ট সফটওয়্যারের উপর কাজ করা বিভিন্ন টিম থেকে প্রায় ২০০ জনেরও বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে। তার মধ্যে ভিশন প্রো বিভাগ থেকেই প্রায় ১০০টি পদে ছাঁটাই হয়েছে এবং বাকি ১০০ জন ডেভেলপার ছাঁটাই হয়েছেন সিরি ও অন্যান্য সফটওয়্যার টিম থেকে। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ‘ইন্টেলিজেন্ট সিস্টেমস এক্সপেরিয়েন্স’ (Intelligent Systems Experience) গ্রুপও। যারা অ্যাপলের বিভিন্ন ডিভাইসে এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক ফিচার নিয়ে কাজ করে থাকে।
প্রশ্নের মুখে টেক সেক্টরে চাকরির বাজার
Philips Smartphone: এবার ভারতের বাজারে আসছে ফিলিপসের স্মার্টফোন, দাম থাকবে বাজেটের মধ্যেই?
অন্যদিকে, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে উবেরও (Uber) বড় অংশের কর্মী ছাঁটাইয়ের পিঠে হেঁটেছে। কোভিড-১৯ মহামারির শুরুর পর থেকে এটিই তাদের সবচেয়ে বড় লে-অফ অপারেশনস। সূত্রের খবর, বিশ্বজুড়ে এই সংস্থায় কাজ করা প্রায় ৩,৩০০ কর্মীর মধ্যে প্রায় ১০% কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা নিয়েছে এই রাইড-শেয়ারিং কোম্পানিটি। আর এই ছাঁটাইয়ের ফলে, যে পরিমাণ অর্থ সাশ্রয় হবে, তার একটা বড় অংশই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং স্বয়ংক্রিয় গাড়ির (অটোনোমাস ভেহিকেল) মতো ভবিষ্যৎ প্রযুক্তিতে বিনিয়োগ করার পরিকল্পনা করছে উবের। পাশাপাশি পেপ্যাল-ও (PayPal) ভারতে কর্মী ছাঁটাই করেছে। শুরুর দিকে প্রায় ৬০০ জন কর্মীর চাকরি যাওয়ার খবর থাকলেও, পরে জানা যায় ২২০ জন কর্মীকে তারা ছাঁটাই করেছে।
এছাড়াও বিজনেস ইনসাইডার’-এর প্রতিবেদন অনুযায়ী, গোটা বিশ্বজুড়ে ৭,০০০-১০,০০০ কর্মী ছাঁটাই করতে পারে ওরাকেল (Oracle)। জানা গেছে, স্যামসাংও প্রায় ৫৫০-৬০০ জন কর্মী ছাঁটাই করেছে। তার মধ্যে বেশিরভাগই স্মার্টফোন এবং ইলেকট্রনিক্স বিভাগ থেকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
