মিউচুয়াল ফান্ড ছাড়া কি সত্যিই গতি আছে? কী বলছে ভবিষ্যৎ, জানুন...

সে সময় যদি আপনার টাকা গচ্ছিত রাখার জন্য উল্টে ব্যাঙ্ককে ভাড়া দিতে হয়, যেমনটা লকারে বহুমূল্য জিনিস রাখার ক্ষেত্রে দিয়ে থাকেন, তবে অবাক হবেন না। তাহলে কী করণীয়? জানাচ্ছি আমরা।

Share this Video

'একমাত্র ব্যাঙ্ক ভালো।' অথবা, 'পোস্ট অফিসের মতো এত ভালো আর কিছুই নেই', এখনও যাঁরা এই ধারণা বুকে আঁকড়ে বসে রয়েছেন তাঁদের জন্য ভবিষ্যৎ খুব একটা আশাপ্রদ না-ও হতে পারে। তথ্য বলছে, প্রতি ১০ বছরে গড়ে ২-৩ শতাংশ হারে সুদের হার কমেছে এই সব ক্ষেত্রে। এবার আগামী ১০ বা ১৫ বছর পরের সময়টা কল্পনা করুন। সে সময় যদি আপনার টাকা গচ্ছিত রাখার জন্য উল্টে ব্যাঙ্ককে ভাড়া দিতে হয়, যেমনটা লকারে বহুমূল্য জিনিস রাখার ক্ষেত্রে দিয়ে থাকেন, তবে অবাক হবেন না। তাহলে কী করণীয়? জানাচ্ছি আমরা। আজ বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্বে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এবার থেকে সপ্তাহে অন্তত ২ বার আমরা এই পর্ব সম্প্রচার করার চেষ্টায় রয়েছি। আপনারা সঙ্গে থাকলে এই প্রচেষ্টা অবশ্যই সফল হবে।

Related Video