বীরভূম জেলার রামপুরহাট স্বাস্থ্য বিভাগে চুক্তির ভিত্তিতে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে। জিএনএম বা বিএসসি নার্সিং পাশ যোগ্য প্রার্থীরা মাসে ২৫ হাজার টাকা বেতনের এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার হবে রাজ্যের স্বাস্থ্য বিভাগে স্টাফ নার্স নিয়োগ। বীরভূম জেলার রামপুরহাট স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সদ্য এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। জেনে নিন কারা করতে পারবেন আবেদন।

জেলার অধীনস্থ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে স্টাফ নার্স পদে হবে নিয়োগ। চুক্তির ভিত্তিতে মোট ৫ জনকে নিয়োগ করা হবে। ন্যাশনাল হেলথ মিশনের অধীনে এক্সভি- এফসি হেলথ গ্রান্টস এবং ন্যাশনাল আরবান হেলথ মিশন প্রকল্পে এই নিয়োগ হবে। আবেদন করা যাবে অনলাইনে।

বেতন

জেলার অধীনস্থ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে স্টাফ নার্স পদে হবে নিয়োগ। চুক্তির ভিত্তিতে মোট ৫ জনকে নিয়োগ করা হবে। এই পদে নির্বাচিত প্রার্থীরা পাবেন মাসে ২৫ হাজার টাকা।

যোগ্যতা ও বয়স

বীরভূম জেলার রামপুরহাট স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে হলে প্রয়োজন নির্দিষ্ট যোগ্যতা। যেমন আবেদনকারীদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম অর্থাৎ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি নার্সিং পাশ করতে হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরই সঙ্গে বাংলা ভাষায় লেখা, পড়া ও কথা বলার দক্ষতা প্রয়োজন।

এই পদে আবেদন করতে হলে নির্দিষ্ট বয়স হতে হবে। প্রার্থীদেক ২০২৬ সালের ১ জানুয়ারি অনুসারে, ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকলে তবেই করতে পারবেন আবেদন। সংরক্ষিতদের জন্য আছে ছাড়।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হলে প্রথমে যান https://birbhum.gov.in/notice_category/recruitment/-এ। সেখানে হোম পেজে মিলবে বিজ্ঞপ্তি। পাশাপাশি দেখতে পাবেন আবেদন পদ্ধতি। আবেদন শুরু ১৩ নভেম্বর থেকে।