পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সে (এসটিএফ) চুক্তিভিত্তিক গাড়ির চালক নিয়োগ করা হচ্ছে। অষ্টম শ্রেণি পাশ এবং তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন ২১ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

রাজ্য পুলিশে বাম্পার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি। যারা পুলিশে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জন্য এ এক সুবর্ণ সুযোগ। এবার নিয়োগ হবে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) দফতরে।যদিও এই নিয়োগ করা হবে চুক্তি ভিত্তিক ভাবে, গাড়ির চালক পদের জন্য হবে নিয়োগ।

যোগ্যতা

এই কাজের জন্য আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বাংলা ভাষা বলতে ও লিখতে জানতে হবে। আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হবে।আগ্রহী প্রার্থী হলে দেরি না করে দ্রুত আবেদন করে নিন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।

শূন্যপদ

সদ্য প্রকাশ্যে এল নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এবার নিয়োগ হবে ১৪ জন ড্রাইভার। সম্পূর্ণ অস্থায়ী চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ। বিজ্ঞপ্তি অনুসারে,নির্বাচিত প্রার্থীদের সল্টলেক সেক্টর ৫-র এসটিএফের দফতরে কাজ করতে হবে। এই পদের জন্য প্রতিমাসে ১৬ হাজার টাকা করে দেওয়া হবে। তাই আগ্রহী প্রার্থী হলে দেরি না করে দ্রুত আবেদন করে নিন। শীঘ্রই হবে নিয়োগ।

বয়সের সীমা

বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। এই লাইসেন্স অন্তত ৩ বছর আগে ইস্যু করা হতে হবে। সেই সঙ্গে গাড়ি চালানোর কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা দরকার।

আবেদন পদ্ধতি

২ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে সরকারি ওয়েবসাইটে। প্রথমে https://wbpolice.gov.in/- এ যান। সেখানে দেখতে পাবেন আবেদনপত্র। ফর্ম ফিলআপ করে প্রয়োজনীয় নথি জমা দিন। আরও জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সবার আগে উক্ত ওয়েবসাইটে যান। সেখান থেকে মিলবে সকল তথ্য।

অর্থাৎ, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সে (এসটিএফ) চুক্তিভিত্তিক ১৪ জন গাড়ির চালক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণি পাশ এবং ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ২১ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।