CBSE 10th Result 2026: এবার ঘরে বসেই এক ক্লিকে মিলবে কেন্দ্রীয় বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার ফলাফল। কোন অ্যাপে কীভাবে দেখবেন CBSE ২০২৬ সালের দশম শ্রেণির ফলাফল? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
CBSE 10th Result Update: সারাদেশজুড়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের সিবিএসই (CBSE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। তবে এবার রেজাল্ট দেখার ক্ষেত্রে অনলাইন ওয়েবসাইটের ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল মাধ্যমকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে বোর্ড। সূত্রের খবর, সাধারণত ফলাফল প্রকাশের পর মুহূর্তেই অফিশিয়াল ওয়েবসাইটগুলোতে কয়েক লক্ষ পড়ুয়া একসঙ্গে লগ-ইন করার ফলে সার্ভার ধীরগতির হয়ে যায়। বা সাইট ক্র্যাশ করার মতো সমস্যা দেখা দেয়। এই ডিজিটাল বিভ্রাট এড়াতে পড়ুয়াদের জন্য বিকল্প এবং সহজ উপায় নিয়ে এসেছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড।
মোবাইল অ্যাপেই মিলবে মার্কশিট। বোর্ড জানিয়েছে, ফল প্রকাশের পর পড়ুয়ারা শুধুমাত্র ওয়েবসাইটের অপেক্ষায় না থেকে সরাসরি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই তাদের স্কোর দেখে নিতে পারবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের 'উমাং' (UMANG) অ্যাপটি ছাত্রছাত্রীদের জন্য অন্যতম সেরা মাধ্যম হয়ে উঠেছে।
কেন উমাং অ্যাপ ব্যবহার করবেন?
দ্রুত অ্যাক্সেস: ওয়েবসাইট জ্যাম থাকলেও এই অ্যাপের মাধ্যমে সহজে ফলাফল দেখা যাবে।
সহজ ইন্টারফেস: অত্যন্ত সাধারণ প্রক্রিয়ায় রোল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে মার্কশিট ডাউনলোড করা সম্ভব।
নির্ভরযোগ্যতা: এটি সরকারি প্ল্যাটফর্ম হওয়ায় তথ্যের সুরক্ষা ও সঠিকতা নিয়ে কোনো সংশয় নেই।
উমাং অ্যাপে সহজেই দেখা যাবে মার্কশিট
২০২৬ সালের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। ডিজিটাল ইন্ডিয়ার যুগে এখন আর রেজাল্ট দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার প্রয়োজন নেই। শিক্ষার্থীরা খুব সহজেই নিজেদের স্মার্টফোনে 'UMANG' (উমাং) অ্যাপ ব্যবহার করে ফলাফল দেখে নিতে পারবেন।
কীভাবে দেখবেন আপনার রেজাল্ট? উমাং অ্যাপের মাধ্যমে ফলাফল দেখা অত্যন্ত সহজ। নিচে এর পদ্ধতিটি ধাপে ধাপে দেওয়া হলো:
অ্যাপ ডাউনলোড: প্রথমে গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ-স্টোর থেকে 'UMANG' অ্যাপটি ডাউনলোড করতে হবে।
Relationships Tips: সম্পর্কের মধ্যে একঘেয়েমি কাটিয়ে তুলতে চান? রইল ছোট-ছোট বেশ কয়েকটি টিপস
লগ-ইন: নিজের মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপে রেজিস্টার বা লগ-ইন করুন।
সার্ভিস সার্চ: অ্যাপের সার্চ অপশনে গিয়ে 'CBSE services' লিখে সার্চ করতে হবে।
লিঙ্ক নির্বাচন: এরপর 'Class 10 Result 2026' লিঙ্কে ক্লিক করুন।
তথ্য প্রদান: নির্দিষ্ট স্থানে নিজের রোল নম্বর (Roll Number), স্কুল নম্বর (School Number) এবং অ্যাডমিট কার্ড আইডি (Admit Card ID) লিখুন।
সাবমিট বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার মার্কশিট ভেসে উঠবে। ভবিষ্যতের প্রয়োজনে শিক্ষার্থীরা এখান থেকে রেজাল্ট ডাউনলোড করেও রাখতে পারবেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


