রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুম্বই শাখায় ২২ জন ফার্মাসিস্ট নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ এবং ফার্মাসিতে ডিপ্লোমা বা ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। আগামী ৩ তারিখ আবেদনের শেষ দিন।
পুজোর মরশুমে ভালো খবর। এবার নিয়োগ হবে RBI-তে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে কর্মখালির বিজ্ঞপ্তি এল প্রকাশ্যে। সদ্য ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন কারা করতে পারবেন আবেদন।
শূন্যপদ
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে কর্মখালির বিজ্ঞপ্তি এল প্রকাশ্যে। এবার নিয়োগ হবে RBI-তে। নিয়োগ হবে মুম্বই শাখার জন্য। মোট শূন্যপদ ২২টি। এবার নিয়োগ হবে ফার্মাসিস্ট পদে। ২২ জন নিয়োগ করবে সংস্থা। এর মধ্যে ১৩ জন সাধারণ বিভাগের প্রার্থী। বাকি সংরক্ষিত বিভাগের প্রার্থী। প্রতি ঘন্টায় ৬০০ টাকা হিসেবে বেতন দেওয়া হবে। সর্বোচ্চ কাজ করতে হবে ৫ ঘন্টা। আবেদন করতে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ফার্মাসিতে ডিপ্লোমা থাকা চাই। যদি ব্যাচেলর ডিগ্রি থাকে তাহলেও আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগে অন্তত ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিন।
আবেদন পদ্ধতি
এবার নিয়োগ হবে RBI-তে। এবার নিয়োগ হবে ফার্মাসিস্ট পদে। ২২ জন নিয়োগ করবে সংস্থা। নেওয়া হবে মুম্বই শাখার জন্য। আবেদন করতে হলে সবার আগে সংস্থার ওয়েব সাইটে যান। এবার হোমপেজে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে পাবেন। সেখান থেকে করুন আবেদন। বিজ্ঞাপনে ক্লিক করলে পুরো আবেদন প্রক্রিয়া দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুসারে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন ৩ তারিখ। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সবার আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান। সেখান থেকে মিলবে আরও তথ্য।








