Government Job Vacancy: চাকরি প্রার্থীদের জন্য সুখবর।  রেলের এই সংস্থায় চলছে  একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ। কীভাবে আবেদন জানাবেন? রইল বিস্তারিত তথ্য… 

Government Job Vacancy: আপনি যদি দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। জানা গিয়েছে, রেল অধীনস্থ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল অধীনস্থ এই সংস্থা। আগ্রহী প্রার্থীরা অফলাইনে চাকরির জনন্য আবেদন জানাতে পারবেন। শুধু তাই নয়, বিভিন্ন পদমর্যাদায় রয়েছে কাজের সুযোগ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):-

রেল বিকাশ নিগম লিমিটেডে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে। যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। এছাড়াও এই সংস্থায় কর্মী নিয়োগ হবে সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে।

বেতন কাঠামো (Salary Structure):-

রেল বিকাশ নিগম লিমিটেডে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আগ্রহী প্রার্থীদের বেতন হবে যথা- মাসে ৮০,০০০-২,২০,০০০ টাকা, ৫০,০০০-১,৬০,০০০ টাকা, ৪০,০০০-১,৪০,০০০ টাকা এবং ৩০,০০০-১,২০,০০০ টাকা। প্রতিটি পদের জন্যই এই বেতন কাঠামো ধার্য করা হয়েছে। এছাড়াও বিস্তারিত জানার জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে সংস্থার তরফে।

আবেদনের শেষ তারিখ (Last Date Of Application):-

রেল অধীনস্থ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডে চাকরির জন্য আবেদনের শেষ তারিখ ২৭ অগাস্ট। আবেদন জানাতে হবে অফলাইনে। এরজন্য যাবতীয় বিস্তারিত তথ্য পাওয়া যাবে মূল ওয়েবসাইটে। এবং সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৪০০ টাকা। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ছাড় রয়েছে। এছাড়াও আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা ৪৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। বিশদে জানতে সংস্থার ওয়েবসাইটে চোখ রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে ব্যাঙ্কে। সরকারি চাকরি বা ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখে থাকেন অনেকেই। এবার তারা পাবেন কাজের সুযোগ। এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে হবে নিয়োগ। ব্যাঙ্কের পক্ষ থেকে এল দারুণ খবর। একাধিক পদে নিয়োগ করবে এসবিআই। জেনে নিন কারা কারা আবেদনযোগ্য। আর কবে পর্যন্ত করা যাবে নিয়োগ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।