MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • 'ভবিষ্যতে পাকিস্তানের কাছ থেকে তেল কিনবে ভারত', শাহবাজের সঙ্গে বাণিজ্য চুক্তির পরই ভবিষ্যদ্বাণী ট্রাম্পের

'ভবিষ্যতে পাকিস্তানের কাছ থেকে তেল কিনবে ভারত', শাহবাজের সঙ্গে বাণিজ্য চুক্তির পরই ভবিষ্যদ্বাণী ট্রাম্পের

Trump On Pakistan: ভারতকে টপকে এবার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করতে ইচ্ছুক আমেরিকা! বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 31 2025, 08:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পাকিস্তানের সঙ্গে বাণিজ্যচুক্তি আমেরিকার?
Image Credit : ANI

পাকিস্তানের সঙ্গে বাণিজ্যচুক্তি আমেরিকার?

ভারতের উপর শুল্ক কর চাপানোর পরই পাকিস্তানকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে  নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, এবার ভারতের পাল্টা পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মর্মে একটি পোস্ট করেছেন নিজের সোশ্য়াল মিডিয়া ট্রুথ সোশ্যালে। 

25
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নিয়ে কী বললেন ট্রাম্প?
Image Credit : ANI

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নিয়ে কী বললেন ট্রাম্প?

বুধবার ভারতের উপর ২৫ শতাংশ হারে কর চাপানোর পরই নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে আরও একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘’এখনই পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি সম্পাদিত করেছি। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করবে আমেরিকা। আমরা পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছি, যার মাধ্যমে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিশাল তেল খনিজ ভাণ্ডার উন্নয়নে একসঙ্গে কাজ করবে।" এরপর তিনি একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, "কে জানে, হয়তো একদিন তারা ভারতের কাছেও তেল বিক্রি করবে।"

Related Articles

Related image1
বাংলার মাথায় ঘনীভূত মৌসুমি অক্ষরেখা, ফের উত্তর-দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস
Related image2
বন্ধু রাষ্ট্রকে থোড়াই কেয়ার মার্কিন প্রেসিডেন্টের! ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক কর চাপাল আমেরিকা
35
ভারতের বিরুদ্ধে উল্টো সুর ট্রাম্পের গলায়!
Image Credit : ANI

ভারতের বিরুদ্ধে উল্টো সুর ট্রাম্পের গলায়!

তিনি আরও বলেন, "ভারত সবসময় রাশিয়ার কাছ থেকে তাদের বেশিরভাগ সামরিক সরঞ্জাম কিনে থাকে এবং রাশিয়া থেকে জ্বালানির বৃহত্তম ক্রেতাও, চিনের মতোই। যেখানে সারা বিশ্ব রাশিয়াকে ইউক্রেনে গণহত্যা বন্ধ করার জন্য বলছে সেখানে ভারত-চিন রাশিয়ার থেকে তেল কিনেই যাচ্ছে। তাই ভারতকে ২৫% শুল্ক দিতে হবে। এছাডা়ও উপরোক্ত কারণগুলির জন্য জরিমানা দিতে হবে, যা অগাস্ট মাসের ১ তারিখ থেকে কার্যকর হবে।"

45
বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের বড় পদক্ষেপ
Image Credit : X-@WhiteHouse

বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের বড় পদক্ষেপ

বুধবার রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ জানিয়েছেন, হোয়াইট হাউসে তার সারাদিন খুব ব্যস্ততায় কেটেছে। যার মূল কারণ ছিল, বাণিজ্য নিয়ে আলোচনা। তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন, যারা প্রত্যেকেই মার্কিন যুক্তরাষ্ট্রকে অত্যন্ত খুশি করতে আগ্রহী বলে জানিয়েছেন ট্রাম্প। শুধু তাই নয়, প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন যে, ‘’এই সবকিছু আমাদের বাণিজ্য ঘাটতিকে একটি বড় উপায়ে কমাতে সাহায্য করবে।"

55
ভারতের উপর ক্ষুদ্ধ ট্রাম্প?
Image Credit : ANI

ভারতের উপর ক্ষুদ্ধ ট্রাম্প?

এদিন ভারতের উপর কেন ২৫ শতাংশ শুল্ক কর আদায়ের কথা ঘোষণা করা হল সেই বিষয়েও নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে কারণ স্পষ্ট করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ভারতের বাজারে সেভাবে মার্কিন পণ্য বিক্রি হয় না। কারণ, আমেরিকার জিনিসের উপর ভারত অত্যাধিক মাত্রায় কর চাপায়। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সেভাবে ভারতে বাণিজ্য করতে পারে না। তাই আমেরিকার স্বার্থে এবার থেকে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ হারে কর আদায় করা হবে বলে ঘোষণা  করা হল। 

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
এপ্রিলে চিন সফরে US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? দেখা করবেন শি-এর সঙ্গে
Recommended image2
বাণিজ্য চুক্তির পরই 'খেলা ঘুরছে'! মানচিত্রেও এবার পাকিস্তানের দাবি নাকচ করে ভারতের পাশে আমেরিকা
Recommended image3
আমেরিকা হতবাক! ইরানের জন্য গুপ্তচরবৃত্তিতে নামল চিনের জাহাজ! কী হতে চলেছে?
Recommended image4
ভারতের ওপর থেকে কমছে শুল্কের বোঝা, মর্কিন প্রেসিডেন্টের ঘোষণায় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে ভারত?
Recommended image5
Iran-US Tension: 'একটা ভুল সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হবে' ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের খামেইনির
Related Stories
Recommended image1
বাংলার মাথায় ঘনীভূত মৌসুমি অক্ষরেখা, ফের উত্তর-দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস
Recommended image2
বন্ধু রাষ্ট্রকে থোড়াই কেয়ার মার্কিন প্রেসিডেন্টের! ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক কর চাপাল আমেরিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved